Back
AshanSol Pensioners Protest: Agnimitra Pal Warns of Major Movement
BCBasudeb Chatterjee
Dec 02, 2025 09:02:49
Asansol, West Bengal
আসানসোল - আসানসোল পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে গত দু’মাস ধরে পেনশন পৌঁছয়নি। বারবার পুরনিগমে দরজায় কড়া নাড়লেও মেলেনি কোনও সুরাহা। ফলে প্রবল আর্থিক সংকটে পড়েছেন বহু বয়স্ক পেনশনভোগী। ঔষধ কেনা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খরচ — কিছুই ঠিকমতো করতে পারছেন না তারা। অভিযোগ, আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি অবসরপ্রাপ্ত কর্মীদের। যদিও গত কয়েক মাস ধরে এক তারিখের পরিবর্তে বেশ কয়েকদিন দেরিতে পেনশন পাওয়া যাচ্ছিল, কিন্তু গত দু’মাসে এক টাকাও মেলেনি। পুরনিগমের অর্থ দফতরের বাইরে টাঙানো একটি নোটিশে লেখা রয়েছে— “ফান্ডের অভাবে পেনশন প্রদান করতে অসুবিধা হচ্ছে।” এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে পুরনিগমের বোর্ড মিটিং। কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান— সকলেই নাকি মেয়রকে বিষয়টি জরুরি basis-এ দেখার অনুরোধ করেছেন। বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল পুরো বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, শুধু পেনশনই নয়— পুরনিগম অস্থায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছে না। জমাদারদের প্রতিদিনের হাজিরা মিলছে না বলেও অভিযোগ উঠে এসেছে। এ কারণে ক্ষুব্ধ জমাদার ও অস্থায়ী কর্মীরা, কিন্তু চাকরি যাওয়ার বা ট্রান্সফারের ভয়ে আন্দোলন করতে পারছেনা। অগ্নিমিত্রা পাল মেয়রকে কড়া ভাষায় সতর্ক করে বলেন, “সাত দিনের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রদান ও বাকি সমস্যাগুলির সমাধান না হলে বিজেপি বড় আন্দোলনে নামবে।” এদিকে অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারে নেমেছে অনিশ্চয়তার ছায়া। তাঁরা দ্রুত সমাধান প্রত্যাশা করছেন পুরনিগমের কাছ থেকে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 11:48:050
Report
MMManoj Mondal
FollowDec 10, 2025 11:47:230
Report
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 11:45:590
Report
DGDebabrata Ghosh
FollowDec 10, 2025 11:45:230
Report
MMManoj Mondal
FollowDec 10, 2025 11:38:080
Report
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 11:37:180
Report
NRNarayan Roy
FollowDec 10, 2025 11:36:300
Report
DGDebabrata Ghosh
FollowDec 10, 2025 11:35:310
Report
AGAyan Ghosal
FollowDec 10, 2025 11:31:350
Report
CDChittaranjan Das
FollowDec 10, 2025 11:31:210
Report
ANArnabangshu Neogi
FollowDec 10, 2025 11:30:450
Report
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 11:21:570
Report
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 11:21:400
Report
AMArkodeepto Mukherjee
FollowDec 10, 2025 09:23:00Kolkata, West Bengal:আজ এবং কাল ইলেকশন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা এবং রামনগর বিধানসভাতে যাবেন। সেখানকার ইআরও দের সঙ্গে বৈঠক করবেন
114
Report
AGAyan Ghosal
FollowDec 10, 2025 09:22:5469
Report