Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

तृणमूल से नाराज़ पूर्व विधायक सुनील सिंह बोले—बदलाव आएगा, पार्टी छोड़ने की संभावन

BSBarun Sengupta
Mar 29, 2026 01:31:11
Barrackpur Cantonment, West Bengal
এখনো তার পেছনে বা বলা ভালো তার অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জ্বলজ্বল করছে। তারপরেও একরাশ ক্ষোভ। নোয়াপাড়া প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। নোয়াপাড়া আরেক প্রাক্তন বিধায়ক সুনীল সিং, তারও ক্ষোভ। আমার টিকিট কাটা হয়ে গেছে , কনফার্ম হলে ট্রেনে উঠে পরবো। নোয়াপাড়ায় কি কোন প্রার্থী ছিল না। যে কাঁচড়াপাড়া থেকে নিয়ে আসতে হল, এমন ই ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সুনীল সিং। তার দাবি এবার পরিবর্তন হচ্ছেই। তার দাবি ট্রেনের টিকেট কাটা আছে কনফর্ম হলে চলে যাব যদি নাও হয় বাড়ি ফিরে চলে আসবো, আর তৃণমূল করবো না। যে দল এত দিন ধরে করলা সেই দল যখন বিশ্বাস করতে পারল না তখন সেই দলে থেকে লাভ কি। 2022 সালে আমি তৃণমূলে যোগ দি তার পর থেকে চার বছর বসিয়ে রাখা হল, এখন ভোটের সময় আমাকে গারুলিয়া পৌরসভার ইলেকশন কনভেনার করা হচ্ছে। আমি না করে দিয়েছি। কেন তৃণাঙ্কুর ভট্টাচার্য কে প্রার্থী করা হবে আনেকেই ছিল প্রার্থী হবার মঞ্জু বসু ছিলেন, ছিলেন মলয় ঘোষ। এক রাশ ক্ষোভ দেখালেন তৃণমূল নেতা সুনীল সিং。 তিনি যদি তৃণমূলে ছেড়ে দেন বা অন্য কোন শিবিরে যোগ দেন নিস্বন্ধেহে তৃণমূলের মাথা ব্যাথার কারন যে হবে তা বলার অপেক্ষা রাখে না।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 29, 2026 03:02:19
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগरिकদের জন্য আপিলের পথ খুলে দিয়েছে Election Commission of India। রাজ্যের বিভিন্ন জেলা শাসক (DM), মহকুমা শাসক (SDM/SDO) দফতরে সরাসরি হাজির হয়ে ট্রাইবুনালে আপিল করা যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও আবেদন করা সম্ভব—ECINet App এবং Election Commission of India- ওয়েবসাইট এর মাধ্যমে। এর আগে জানানো হয়েছে, প্রত্যেক নাগরিককে ট্রাইবুনালে আপিলের জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু সময়সীমা ঘনিয়ে আসায় উদ্বেগ বাড়ছে। প্রথম দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের আগে হাতে রয়েছে প্রায় ১০ দিন, আর দ্বিতীয় দফার ক্ষেত্রে প্রায় ১৪ দিন। প্রশ্ন উঠছে—এই স্বল্প সময়ের মধ্যে কি সকল বাদ পড়া ভোটার আপিল করে তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে পারবেন? প্রশাসনিক মহলে অনিশ্চয়তার ছায়া ক্রমেই ঘন হচ্ছে, যা ভোটের আগে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 29, 2026 00:45:54
Howrah, West Bengal:স্বামীর হাতে স্ত্রী খুন, চাঞ্চল্য বালিতে। শনিবার রাত এগারোটা নাগাদ বালী জুট মিল শ্রমিক মহল্লায় স্বামীর হাতে খুন হয়ে গেলো তার স্ত্রী।এমনটাই অভিযোগ। মহ: জাভেদ (৩৭) নামের এক জুট মিলের কর্মী শ্রমিক মহল্লার ২০২ নং কোয়ার্টারে তার স্ত্রী সাকিলা খাতুন এবং তিন নাবালক পুত্র সন্তান নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে যে প্রায় প্রতিদিনই তাদের মধ্যে অশান্তি হতো।আজও জাভেদ কাজ থেকে ঘরে ফেরার পর স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়।জানা গেছে যে জাভেদ রাগের বশে স্ত্রী কে জোরে ধাক্কা মারলে সে দেওয়ালে ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়।মাথায় আঘাত লাগে তার মৃত্যু হয়।তদন্ত শুরু করেছে পুলিশ।জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
1017
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 29, 2026 00:45:38
Kalna, West Bengal:তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধই ও তাদের গৃহ যুদ্ধ লেগে গেছে, কালোবাজারি সাম্রাজ্য বন্ধ হবে। তৃণমূল প্রার্থীকে হারাতে গোপনে তৎপরতা চালাচ্ছে তৃণমূল প্রাত্তন বিধায়ক। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে। এ দিন বাবান ঘোষের নেতৃত্বে প্রায় শতাধিক দলীয় কর্মী তামাঘাটা গ্রামে ভোট প্রচারে বের হন। আম উন্নয়ন জনতা পার্টির পূর্বস্থলী উত্তরের প্রার্থী, তথা হুমাযুন কবিরের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য স্লোগান ওঠে। একটি ধর্মীয় মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন বাবান ঘোষ। এরপরেই তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন বিধায়ক কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।
1087
comment0
Report
MMManoranjan Mishra
Mar 28, 2026 17:46:52
Purulia, West Bengal:পুরুলিয়া: আগামীকাল মমতা ব্যানার্জীর জনসভা মানবাজারে। তার আগে ওই বিধানসভা এলাকায় গোষ্ঠীকোন্দল মেটালেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। বিক্ষুব্ধ তৃনমূল নেতৃত্বদের নিয়ে রুদ্ধদ্বার গোপন বৈঠক সারলেন মমতা ব্যানার্জী । মানবাজার বিধানসভার বিক্ষুব্ধদের পাশাপাশি আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জল কুমার, পৌরসভার প্রাক্তন কাউন্সিলার বৈদ্যনাথ মন্ডল এই বৈঠকে উপস্থিত ছিলেন। ক্ষোভ বিক্ষোভ মেনে তাদের ভোটের ময়দানে নামার নির্দেশ দেন বলে জানান বিক্ষুব্ধরা। বাইট : ১) দিলীপ পত্র (জেলা তৃণমূল সাধারণ সম্পাদক) ২) দেবেন মাহাতো (জেলা তৃণমূল সহ-সভাপতি) ৩) রাজিব লোচন সরেন (জেলা তৃনমূল সভাপতি )
1034
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 28, 2026 17:46:24
Darjeeling, West Bengal:Kolkata-Chowrangi Line Imran Ali ( Tourist )Death In Tanglu (Sandhakpur) Darjeeling News of the death of a tourist visiting Sandakphu has come to light. According to GTA Sabha Vice Chairman Rajesh Chauhan, Imran Ali and Rohit Shekhar, residents of Kolkata's Chowrangi Line, came to Darjeeling on March 24 to visit the famous tourist destination Sandakphu. They reached Siliguri on the night of March 24 and spent a night at Manebhanjan on March 25 and reached Tanglu on the morning of March 26. His plan was to spend the night at Tanglu and leave for Sandakphu, but locals reported that the weather in Sandakphu was not good, after which he spent the day on March 27 at Tanglu. In the evening the two friends talked for a while and fell asleep. But when Rohit Shekhar went to wake up his friend Imran Ali this morning, he found him unconscious. When Rohit sought help from the people there, members of the Singalila Drivers Association took the unconscious Imran Ali to the Sukhia Pokhri Health Center for treatment and informed the authorities. Rajesh Chauhan said that when Sukhiya contacted the doctors of the health center, they declared Imran Ali dead. Imran Ali's body was handed over to his friend Rohit after completing the necessary paperwork. Vice Chairman Rajesh Chauhan said that arrangements have been made to take him to Siliguri in an ambulance first and then another ambulance to his home in Kolkata on Sunday morning. This is not the first time that some Tourist had been death in Sandhakpur. This year this is first death. Where as the Home stay or Area public demand for Health Center out the but till date it is not Implement. Total File-5 Visual -2 Byte -Rajesh Chawhan GTA Byte of Friend-1
933
comment0
Report
BSBidhan Sarkar
Mar 28, 2026 17:46:06
Chinsurah, West Bengal:সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের রিফ্রেশকো ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল মানকুন্ডু কলেজ ক্যাম্পাসে。 শুক্র শনি দুই দিনের এই কলেজ ফেস্টে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ইন্টার কলেজ কম্পিটিশন,যেখানে বাইরের কলেজ থেকে প্রায় একশো প্রতিযোগী অংশ নেয়।কলেজের পড়ুয়াদের জন্যও ছিল প্রতিযোগিতা। এছাড়াও ইন্ডিয়ান আইডলের সিজন ১২ চ্যাম্পিয়ন পবন রাজনের গান ছিলো মূল আকর্ষণ。 ছাত্র-ছাত্রীদের জন্য ডিজের ব্যবস্থা ছিল।এখানে তারা নানা ধরনের গানের সাথে নাচ করেন。 সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দেবেশি গুহ মল্লিক বলেন,ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেগুলো তারা তুলে ধরে।সবে পরীক্ষা শেষ হয়েছে তাই পড়ুয়ারা কিছুটা চাপমুক্ত হয়ে মনের আনন্দে রিফ্রেশকোতে অংশ নিতে পারছে।সুপ্রিম নলেজ ফাউন্ডেশন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক দিক গুলোকে তুলে ধরার সুযোগ দেয়。 বছরে এই দুটো দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকে।
940
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 28, 2026 17:45:51
Howrah, West Bengal:এস আই আর এ নাম বাদ পড়ায় হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতের শাঁখারীদহ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়।কালো পতাকা নিয়ে বিক্ষোভ হয়।বিক্ষোভকারীরা জানান প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ জনের বেশি মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে।এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনীও আসে।কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়।কালো পতাকা নিয়ে নির্বাচন কমিশনকে বিক্ষোভ দেখানো হয়।অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্তেও নাম বাদ দেওয়া হয়েছে।কোনোভাবে সমস্যার সুরাহা হচ্ছেনা।বিজেপির কথামত নির্বাচন কমিশন এই কাজ করেছে বলে অভিযোগ.
1022
comment0
Report
Advertisement
Back to top