Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

पश्चिमी चक्रवात से 31 मार्च को गरज-बारिश, बंगाल के जिलों में मौसम करवट

SPSANDIP PRAMANIK
Mar 29, 2026 14:47:31
Kolkata, West Bengal
পশ্চিম ঝঞ্ঝার কারণে ৩১ মার্চ দিন ঝড়ো হাওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং-এ। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি ৩১ মার্চ পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদীয়াতে ৫০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা ও বৃষ্টিপাত। তবে এপ্রিলের প্রথম দিন থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা। কলকাতায় ৩৭-৩৮ ডিগ্রী হবে সর্বোচ্চ তাপমাত্রা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Mar 29, 2026 14:48:19
Katwa, West Bengal:গণউপনয়ন অনুষ্ঠানে জনসংযোগ সারলেন কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রবিবার পানুহাটের মন্দিরে এসে গণউপনয়ন অনুষ্ঠান সাক্ষী থাকলেন। বৈদিক রীতি ও শাস্ত্রীয় নিয়ম মেনে গণউপনয়নের অনুষ্ঠান আয়োজন হল কাটোয়ার পানুহাটে আমরী মায়ের মন্দিরে। অন্যান্য বছরের মত এবারও আসাম বঙ্গ যোগী সম্মিলনী সংগঠনের উদ্যোগে গণউপনয়নে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ২০ জন সনাতনী বালক বৈদিক রীতি ও আচার মেনে গায়ত্রী মন্ত্রের দীক্ষা গ্রহণ করে শাস্ত্রপাঠ করার আধিকারী হল। উপনয়ন হল বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তানদের বৈদিক শিক্ষা ও দীক্ষার আরম্ভকালীন গুরুত্বপূর্ণ একটি সংস্কার অনুষ্ঠান। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের যজ্ঞউপবীত ধারণে আসাম বঙ্গ যোগী সম্মিলনী সংগঠন বিগত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন স্থানে গণ উপনয়নের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কাটোয়ায় আমরি মায়ের মন্দিরে বিগত কয়েক বছর ধরে গণউপনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।abhivabakaদের উপস্থিতিতে বালকের দল মন্দিরে এসে নিষ্ঠার সঙ্গে যজ্ঞের রীতি অনুসারে মন্ত্রপাঠ করল।
1036
comment0
Report
EGE GOPI
Mar 29, 2026 14:47:52
Kharagpur, West Bengal:আগামীকাল পশ্চিম মেদিনীপুরের দু জায়গাতে ডেবরা ও বেলদা (নারায়ণগড়) সভা করবেন তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই চলছে জোর কদমের শেষ মুহূর্তের প্রস্তুতি মুখ্যমন্ত্রীর সভাস্থল বদল, বেলদা স্টেডিয়াম মাঠেই মুখ্যমন্ত্রীর জনসভা হবে আগামী ৩০শে মার্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনসভা ঘিরে বড় পরিবর্তন করা হল নারায়ণগড়ে। আগে ঠিক ছিল বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ মন্দির ময়দানে সভা অনুষ্ঠিত হবে, তবে সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সেই স্থান পরিবর্তন করা হয়েছে. নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার বেলদার স্টেডিয়াম মাঠেই অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর জনসভা। বড় আকারের জমায়েত সামলাতে এবং নিরাপত্তা ও পরিকাঠামোর সুবিধার জন্যই এই পরিবর্তন বলে প্রশাসন সূত্রে জানা গেছে. ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে সভার প্রস্তুতি। সভাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং নারায়ণগড় বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিভা রাণী মাইতি। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও. সভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে.
940
comment0
Report
CDChittaranjan Das
Mar 29, 2026 13:16:21
Durgapur, West Bengal:নির্বাচনী প্রচারের মাঝেই টাকা বিলির অভিযোগ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রেরবিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই-এর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরব হয়ে একে সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ বলে অভিযোগ করেছে। দুর্গাপুর পশ্চিমের ১৮ নম্বর ওয়ার্ডের গুরুদুয়ারা এলাকায় প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় লক্ষণ ঘড়ুইকে এক ব্যক্তির হাতে টাকা তুলে দিতে দেখা যায়। সেই মুহূর্তের একটি ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং তা ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও ওই ছবিতে ঠিক কত টাকা দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, তবুও ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কবি দত্ত কড়া সুরে বলেন, “আমাদের কাছেও যথেষ্ট প্রমাণ রয়েছে। নির্বাচনী প্রচারের সময় একজন প্রার্থী কেন টাকা বিলি করবে? এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইন বিরুদ্ধ । আমরা প্রয়োজন হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব এবং বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি জানাব।” তৃণমূলের দাবি, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই এই ধরনের কাজ করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। অন্যদিকে বিজেপির তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি, ফলে জল্পনা আরও বাড়ছে।
1034
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 29, 2026 13:01:35
Kolkata, West Bengal:2021 সালে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। তারপর বিরোধী দলনেতা হয়েছিল। বিরোধী দলনেতা ১১ মাসের বেশি সময় সাসপেন্ড ছিলেন। সভা মিছিলের জন্যে ১০৪ বার হাইকোর্টে মামলা করতে হয়েছে। ২১ জয় লোডশেডিং জয় শুনতে হয়েছে। এবার শেষে দেখলাম নন্দীগ্রামে বিজেপি থেকে সরে থাকা লোক বেছে নিয়েছে। বাইরের লোক নিয়ে খেলবেন। তিনি এবার ভবানীপুরের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে প্রার্থী হচ্ছে। শুভেন্দু অধিকারীর হাতে মনোনয়ন পত্র তুলে দিলেন শমীক ভট্টাচার্য। দলের প্রতীক তিনি নিয়ে যাচ্ছেন। এই অফিস আমাদের আত্মা। আমাদের অন্তরে এটাই আমাদের পার্টি অফিস। নন্দীগ্রাম এবং ভবানীপুর
1028
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 29, 2026 13:01:21
Kolkata, West Bengal:દેવજીત સરકાર પॉलિટિકલ રિઆક્શન ১) কেন্দ্রীয় বাহিনী অধীর পায়, হুমায়ূন পায় সেটিং বুঝতে পারছেন! 2) তৃণমূল বিজেপি সেটিং অভিষেক মন্তব্য 3) তৃণ্মলের বিক্ষোভ, তৃণমূল কংгрেস সেখানে চেহ্যার ভাঙা হবে না, সেটা হয় নাকি। অভিষেক সভায় বিক্ষোভ 4) হুমায়ুন সিপিএমকে ভোট দেবেন না পাল্টা বিজেপি 5) EC বদল নিয়ে 6) মমতার প্রাণে মারার আশঙ্কা নিয়ে মন্তব্য 7) অভিষেক মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে মন্তব্য 8) কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ 9) সন্দেশকালী বিজেপি বহিরাগত প্রার্থী 10) ভবানীপুরে ফিরহাদ কে ঘিরে ধরা নিয়ে মন্তব্য 11) কুণাল আগে বেলেঘাটা সামলাক। নন্দীগ্রাম পরে দেখবেন। ওনার হারলেও লাভ জিতলেও লাভ。
1066
comment0
Report
MMManoj Mondal
Mar 29, 2026 13:00:49
1055
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 29, 2026 13:00:30
Howrah, West Bengal:নির্বাচনের আগে শালিমার জি আর পি র বড় সাফল্য।বিপুল পরিমান ইউরো ও ডলার বাজেয়াপ্ত শালিমার স্টেশন থেকে।আটক এক ব্যক্তি।খড়গপুর জি আর পি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মিঠুন দে জানান শালিমার জি আর পি নেতৃত্বে পুলিশ টিম আজ সকালে অভিযান চালায় স্টেশন।প্রতিদিনের মত নির্বাচনের আগে আজও কড়া নজরদারি চলছিলো।তখনই সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়।তাকে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি ধরা পড়ে।তার ব্যাগে তল্লাশী করে বিপুল পরিমান ইউরো ও ডলার পাওয়া যায়।ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা।পাটনার ফুলবাড়ী থানা এলাকার বাসিন্দা গোরখ কুমার নামে ওই ব্যক্তি পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেসে আসে আজ সকালে।তিনি কোনো বৈধ কগজপত্র দেখাতে পারেননি।ইতিমধ্যেই একটি মামলা শুরু করা হয়েছে।ওই ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে বিদেশী টাকা তিনি নিয়ে আসছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
1042
comment0
Report
CDChittaranjan Das
Mar 29, 2026 12:20:14
Durgapur, West Bengal:দুর্গাপুর শহরের দুর্গন্ধ কেন কালিগঞ্জের মানুষ সহ্য করবে, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার এলাকায় প্রচারে গিয়ে এভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন “দুর্গাপুরের দুর্গন্ধ জেমুয়ার মানুষ কেন সহ্য করবে, আমার বিধানসভার মানুষ দুর্গন্ধ কেন সহ্য করব । ভোটের আগে দুর্গাপুরে টিকিট পাব ভেবেছিল, দুর্গাপুর নগর নিগমের প্রশংসা করছিল। এখন পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী হয়ে দুর্গাপুর নগর নিগমের বদনাম করছে, পাল্টা কটাক্ষ করলেন পাণ্ডবেশ্বর এর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেমুয়া এলাকায় রয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্র। সেই কেন্দ্রের দূষনে গোটা এলাকার মানুষ জর্জরিত গোটা এলাকার মানুষ। একাধিকবার অভিযোগ উঠেছে একাধিকবার প্রতিবাদ হয়েছে। সেইখানে দুর্গাপুর নগর নিগমের ওয়ার্ড গুলির বর্জ্য জমা হয়। ঐ এলাকাতেই তৈরি হতে চলেছে একাধিক অত্যাধুনিক মানের বিদেশি যন্ত্র দিয়ে বর্জ্য প্রক্রিয়া। দূষণ কাটানোর জন্য প্রচেষ্টাও শুরু করেছিল দুর্গাপুর নগর নিগম। কয়েক মাস আগে এক কোটিরও বেশি টাকা ব্যয় করে ওই বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্রের প্রাচীরের উদ্বোধন করেছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমধারকে সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। বছর খানেকের মধ্যে তৈরি হবে আট কোটি টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্র ।এবার ওই বর্জ্য প্রক্রিয়া ও নিষ্কাশন কেন্দ্রেই লাগল রাজনৈতিক রং। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মানুষের কাছে সেই সমস্যার কথা শুনতে পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী কড়া বার্তা দিলেন। তিনি সাফ জানালেন, দুর্গাপুরের আবর্জনার গন্ধ জেমুয়া কেন সহ্য করবে, আমার বিধানসভার মানুষ কেন গন্ধ সহ্য করবে? নির্বাচনের পর বসব। কটাক্ষ করে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, "দুর্গাপুরের তো উনি বড় নেতা। এখন এইসব কথা বললে হবে। উনি তো এতদিন ভেবেছিলেন দুর্গাপুরের টিকিট পাবেন সেই জন্য দুর্গাপুরের প্রশংসা করতেন। এখন দুর্গাপুরে টিকিট না পেয়ে এইসব কথা বলছেন। এইসব কথার কোন দাম নেই।"দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের দাবি,*"আগামী দিনে আর কোন বন্ধ থাকবে না। ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। ওরা সব বর্জ্য সরানোর প্রক্রিয়া শুরু করেছে।" তবে বিধানসভা নির্বাচন শেষ হলে কি আদৌ মিটবে দীর্ঘদিনের গন্ধ। নাকি নির্বাচনের ঝাঁঝ কাটলে আবার মানুষকে ঝাঁজালো গন্ধ সহ্য করতে হবে। সেটাই এখন দেখার। অন্যদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের বক্তব্য, নরেন্দ্রনাথ চক্রবর্তী হয়তো অজ্ঞতার কারণে এই কথা বলছেন । এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে সব হচ্ছে। রাজোর বিভিন্ন জায়গায় এইসব মেসিন লাগানো আছই। কোথাও গন্ধ বেরোয় না।
1040
comment0
Report
CDChampak Dutta
Mar 29, 2026 12:19:57
1049
comment0
Report
PDPradyut Das
Mar 29, 2026 12:19:33
1083
comment0
Report
Advertisement
Back to top