Back
हिंदी में धमाकेदार हेडलाइन: मालबাজার में सड़क निर्माण में गुणवत्ता पर BJP बनाम TMC के आरोप-प्रत्यारोप
ABArup Basak
Feb 17, 2026 05:34:58
Mal Bazar, West Bengal
*আমার পাড়া,আমাদের সমাধানের রাস্তার কাজে নিম্নমানের অভিযোগ, সরব বিজেপি; অভিযোগ খারিজ তৃণমূলের...*
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির অধীনে কংক্রিটের রাস্তার কাজকে ঘিরে বিতর্ক ছড়াল মালবাজার মহকুমার মাটিয়ালি ব্লকে। মাটিয়ালী হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেটেলি চা বাগানের ২১/১২ নম্বর বুথ এলাকায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হল বিজেপি নেতৃত্ব।
স্থানীয় বিজেপి সমর্থিত পঞ্চায়েত সদস্যা সন্ধ্যা লোহার সোমবার রাস্তার কাজের স্থানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ঠিকাদার তাঁর সঙ্গে কোনও আলোচনা করেননি। পাশাপাশি নির্মাণের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সন্ধ্যা লোহার বলেন, “সরকারি নিয়ম মেনে সঠিকভাবে কাজ করা হোক। এলাকাবাসীর স্বার্থে মান বজায় রাখা জরুরি।”
বিজেপির মেটেলি আপার মন্ডল কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সার্কি অভিযোগ করেন, শাসক দল তৃণমূল কংগ্রেস-ঘনিষ্ঠ কিছু ঠিকাদার নেতাদের সঙ্গে মিলিত হয়ে নিম্নমানের কাজ করছে। সাধারণ মানুষের উন্নয়নের কাজে দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি। তাঁর দাবি, রাস্তার কাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কোনও অভিযোগ নেই। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ তুলছে বলেও তিনি মন্তব্য করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।
বাইট ১) স্থানীয় বিজেপি সমর্থিত পঞ্চায়েত সদস্যা সন্ধ্যা লোহার।
২) বিজেপির মেটেলি আপার মন্ডল কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সার্কি।
৩)তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 11:19:27Chinsurah, West Bengal:সংঘর্ষী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট।হুগলিতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মিছিল।ধর্মঘটের সমর্থনে চুঁচুড়া অফিসপাড়ায় মিছিল করে কো-অর্ডিনেশন কমিটি।
57
Report
NRNarayan Roy
FollowMar 13, 2026 11:19:1455
Report
SBSoumen Bhattachrya
FollowMar 13, 2026 11:18:5541
Report
PMPiyali Mitra
FollowMar 13, 2026 11:01:25129
Report
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 11:00:58Chinsurah, West Bengal:গুল কয়লার বিক্রি বেড়েছে গ্যাসের আকালে。
45
Report
MMManoj Mondal
FollowMar 13, 2026 11:00:50143
Report
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 10:50:5295
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 10:38:3087
Report
BSBhabananda Singha
FollowMar 13, 2026 10:37:5276
Report
MMManoranjan Mishra
FollowMar 13, 2026 10:37:17189
Report
EGE GOPI
FollowMar 13, 2026 10:37:05101
Report
AGAyan Ghosal
FollowMar 13, 2026 10:02:56117
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 13, 2026 10:02:46162
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 10:02:14141
Report
KMKIRAN MANNA
FollowMar 13, 2026 09:33:03165
Report