Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

श्रीनगर बम विस्फोट के बाद हावड़ा-शियालदह स्टेशनों पर उच्चस्तरीय सतर्कता

DGDebabrata Ghosh
Nov 16, 2025 14:16:13
Howrah, West Bengal
গতকাল শ্রীনগরের নওগাম থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হয় ২৭ জন পুলিশ কর্মী। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই এলার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই স্টেশনে নিরাপত্তা সংক্রান্ত ১৮ দফা নির্দেশ জারি করেছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। গত সপ্তাহে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন এর কাছে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২৫। এই ঘটনার তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে এনআইএ। সেই বিস্ফোরক রাখা ছিল শ্রীনগরের নওগাও থানায়। পুলিশ বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। এক নির্দেশিকায় বলা হয়েছে স্টেশনে আরপিএফ জওয়ানদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের সময় বারো ঘন্টা করা হয়েছে।বুলেট প্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে।স্টেশনে ঢোকার মুখে গাড়ি গুলিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, পোডার এবং আন্ডার ভেইকেল মিরর দিয়ে নাকা চেকিং করা হচ্ছে। কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে আরপিএফ জওয়ানদের এই দুই গুরুত্বপূর্ণ স্টেশনে সরিয়ে আনা হয়েছে। প্রত্যেক জওয়ান কে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে নজরদারির পাশাপাশি যাত্রীদের লাগেজ স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বাছাই না করে যাত্রীদের ব্যাগ হঠাৎ পরীক্ষা করা হচ্ছে। গোয়েন্টাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের পাশাপাশি রেল পুলিশের সঙ্গে যৌথভাবে নাশকতা বিরোধী তল্লাশিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দুই স্টেশনে সিসিটিভি র মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 16, 2026 18:46:11
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রশাসনিক বদলির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-কে। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, Election Commission of India ১৫ ও ১৬ মার্চ যে নির্দেশ জারি করেছে, তাতে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্র দফতরের সচিব, ডিরেক্টর জেনারাল অব পুলিশ-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারী রয়েছেন। তাঁর দাবি, কোনও নির্দিষ্ট অভিযোগ বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাড়াই এই ধরনের ব্যাপক বদলি করা হয়েছে। মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, ভারতের সংবিধানের Article 324 of the Constitution of India অনুযায়ী নির্বাচনী সময়ে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে ঠিকই, তবে অতীতের নির্বাচনে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করা হতো। সেই প্রচলিত প্রশাসনিক রীতি এ ক্ষেত্রে মানা হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে কেন্দ্র ও রাজ্যের সাংবিধানিক ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন。
1080
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 16, 2026 17:24:38
Kolkata, West Bengal:*বেহালা পশ্চিমে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী নিহার ভক্ত* সিপিআইএমের প্রার্থী ঘোষণা হওয়ার পরই প্রচারে নেমে পড়লেন বেহালা পশ্চিমের সিপিআইএম প্রার্থী নিহার ভক্ত। সোমবার তিনি বেহালা চৌরাস্তার মোড় থেকে মুচিপাড়া পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। মিছিলে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জীও। মিছিল চলাকালীন এলাকায় প্রচার চালান এবং মানুষের সঙ্গে কথা বলেন নিহার ভক্ত। নিষ্ঠার ভক্ত বলেন, প্রাক্তন বিধায়ক পার্থ চ্যাটার্জীর দুর্নীতির বিষয়টিকেই সামনে রেখে তিনি মানুষের কাছে যাচ্ছেন। তাঁর দাবি, এলাকার মানুষ পরিবর্তন চান এবং তিনি আশাবাদী যে মানুষ সিপিআইএমের পাশে থাকবে।
1053
comment0
Report
NHNantu Hazra
Mar 16, 2026 17:22:02
1000
comment0
Report
BSBhabananda Singha
Mar 16, 2026 17:20:43
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমেpärল সিপিআইএম। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিলেন সিপিআইএমের রায়গঞ্জের প্রার্থী জীবানন্দ সিংহ। দীর্ঘদিনের বামপন্থী কর্মী জীবানন্দ সিংহ এদিন প্রচারের শুরুতেই কংগ্রেসকে কৌশলে আক্রমণ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীকে জেতাতে বাম কর্মীরাই লড়াই করেছেন। সেই সময় কংগ্রেসের তেমন সংগঠন বা কর্মী ছিল না বলেও দাবি করেন তিনি। বাম কর্মীরাই কংগ্রেস সমর্থকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন ও নির্বাচনী লড়াই চালিয়েছেন বলে মন্তব্য করেন জীবানন্দ।তার দাবি, এবার স্বাভাবিকভাবেই কংগ্রেসের সমর্থকরাও বামেদের পাশে দাঁড়াবেন। দীর্ঘদিন পরে দলীয় প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন সিপিআইএম কর্মীরাও। একই সঙ্গে তিনি জানান, এবারের মূল লড়াই হবে বিজেপির সঙ্গে।
1092
comment0
Report
BSBhabananda Singha
Mar 16, 2026 17:20:24
Dinajpur, Rangpur Division:আরএসএস ঘনিষ্ঠ কৌশিক চৌধুরীকে প্রার্থী করল বিজেপি, রায়গঞ্জে দলীয় কার্যালয়ে উচ্ছ্বাস রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার সঙ্ঘ পরিবারের উপরেই ভরসা রাখল বিজেপি। প্রার্থী করা হল আরএসএস থেকে দলে আসা বিজেপির জেলা সম্পাদক কৌশিক চৌধুরীকে। তাঁর নাম ঘোষণার পরেই রায়গঞ্জের দলীয় কার্যালয়ে শুরু হয় তৎপরতা। জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক পড়তেই সাইকেল নিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন কৌশিক চৌধুরী。 পার্টি অফিসে পৌঁছাতেই দলীয় কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় ভেসে যান তিনি। প্রিয় নেতৃত্বকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। এরপর দলীয় কার্যালয়ে একটি জরুরি বৈঠক হয় এবং পরে শুরু হয় বিজয় উল্লাস। বিজেপি কর্মীদের দাবি, রায়গঞ্জে জয়ের ব্যাপারটি এখন শুধু সময়ের অপেক্ষা। পরে কৌশিক চৌধুরী স্থানীয় যুবশ্রী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করেন。 বাইট: বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী।
1061
comment0
Report
PDPradyut Das
Mar 16, 2026 17:20:10
Jalpaiguri, West Bengal:ময়নাগুড়িতে বর্তমান বিজেপি বিধায়ক কৌশিক রায়ের নাম প্রার্থী তালিকায় ঘোষণা না হওয়ায় দলের অন্দরে ব্যাপক গুঞ্জন। যদিও এনিয়ে মুখ খুলতে নারাজ দলের রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী। প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রার্থী নিয়ে কিছু বলার এক্তিয়ার আমার নেই। কোচবিহারের শীতলখুচিতে বর্তমান বিধায়ক বরেন বর্মণকে বাদ দিয়ে সাবিত্রী বর্মনকে প্রার্থী করা নিয়েও পদ্ম পার্টির অন্দরে কানাঘুষো চরমে। এনিয়ে বাপি গোস্বামীর মন্তব্য, দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। আমরা দলের অনুগত সৈনিক। এদিকে প্রার্থী তালিকা হতেই সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। ১৪৪ টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা হয়েছে সোমবার। তবে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মাত্র দুটি কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এই দুটি হলো ডাবগ্রাম ফুলবাড়ি বিদগানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন বর্তমান বিধায়ক Shikha Chatterjee এবং নাগরাকাটায় প্রার্থী হলেন বর্তমান বিধায়ক Punee Vengra। তবে ময়নাগুրտিতে বিজেপির বিধায়ক থাকলেও সেখানে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় জল্পনা শুরু হয়েছে।
1071
comment0
Report
Advertisement
Back to top