Back
Domjur के जीवित मतदाता के नाम के पीछे ‘मर गया’ दर्ज—सूची में गड़बड़ी
DGDebabrata Ghosh
Feb 03, 2026 11:42:26
Howrah, West Bengal
জীবিত ভোটারের নামের পাশে ‘মৃত’ লেখা।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ডোমজুড়ের খটির বাজার এলাকায়। সাঁকরাইল বিধানসভা এলাকার এক মহিলা ভোটারকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে।ঘটনাটি প্রকাশ্যে আসে।
ডোমজুড় ব্লকের সাঁকরাইল বিধানসভার উত্তর মহিয়াড়ি হালদারপাড়ার বাসিন্দা আলপনা মালিক জীবিত থাকলেও খসড়া ভোটার তালিকায় তাঁর নামের পাশে মৃত লেখা রয়েছে। বিষয়টি নজরে আসতেই তিনি হতবাক হয়ে পড়েন। আলপনা মালিক জানান, “আমি ২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছি। বিধানসভা, Panchayet, लोकসভা সব নির্বাচনেই ভোট দিয়েছি।এবছর এসআইআর-এর ফর্মও জমা দিয়েছি। তারপরেও আমাকে মৃত দেখানো হলো কেন, বুঝতে পারছি না। তাহলে কি আমি আগামী নির্বাচনে ভোট দিতে পারব না?”এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিএলএ-২ তথা মহিয়াড়ি অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি আনসার আলি দেওয়ান বলেন, “এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ত্রুটিজনিত বিষয়। আলপনা মালিক প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। তাঁকে মৃত দেখানোর কোন প্রশ্নই ওঠে না।”অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিএলও প্রতিমা মণ্ডল জানান ফোনে, “এই মুহূর্তে কেন এমনটি হয়েছে তা আমরাও খতিয়ে দেখছি। এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় বিএলও-র তরফে তাঁকে মৃত দেখানো হয়নি। গতকালই জানতে পারি যে খসড়া তালিকায় তাঁর নাম মৃত হিসেবে উঠে গেছে। সঙ্গে সঙ্গে নতুন করে ফর্ম ৬ জমা করানো হয়েছে। কোনো কারণে এই ভুল হয়ে থাকতে পারে, তবে এতে বিএলও-র মাধ্যমে কোনো ত্রুটি হয়নি। ফর্ম ৬ অনুযায়ী নতুন করে এনরোলমেন্ট প্রক্রিয়া চলছে। ভোটার তালিকায় তাঁর নাম পুনরায় উঠে যাবে, এতে কোনো সমস্যা হবে না。”
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 16:46:24902
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 16:46:12Chinsurah, West Bengal:চুঁচুড়ার বাম প্রার্থী সুনীল সাহা অসিত মজুমদারের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন। অসিত বাম প্রার্থীকে উপদেশ দেন,বামেদের ভোট যেন বিজেপি না পায়।বাম ভোট বামেই পরে সেটা নিশ্চিত করতে。
872
Report
TDTapan Deb
FollowMar 18, 2026 16:31:52890
Report
TCTathagata Chakraborty
FollowMar 18, 2026 16:31:37913
Report
DGDebabrata Ghosh
FollowMar 18, 2026 16:03:12997
Report
RDRaktima das
FollowMar 18, 2026 15:35:001097
Report
CDChampak Dutta
FollowMar 18, 2026 15:34:471085
Report
PSPrasenjit Sardar
FollowMar 18, 2026 14:32:25967
Report
DGDebabrata Ghosh
FollowMar 18, 2026 14:30:181006
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 13:49:021074
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 13:48:52939
Report
ANArnabangshu Neogi
FollowMar 18, 2026 13:48:441098
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 13:48:331074
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 18, 2026 13:48:14966
Report
CDChampak Dutta
FollowMar 18, 2026 13:47:511085
Report