Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711316

ICU में मरीज ने हथियार के साथ हंगामा किया, पुलिस असफल, ट्रेन के सामने आत्महत्या

SMSubhasis Mandal
Mar 29, 2026 19:01:06
Howrah, West Bengal
আই সি ইউ এ থাকা রোগী ছুরি কাঁচি নিয়ে তান্ডব পুলিশের হস্তক্ষেপে রোগীকে নার্সিংহোমের বাইরে বার করার পরেও পুলিশের সামনেই রেললাইনে ট্রেনের.front আত্মহত্যা ৩৬ বছরের একজন যুবকের। পুলিশের ঘেরা টপে থেকেও বাঁচাতে পারলো না পুলিশ ঐ রোগীকে। প্রশ্ন দোষ কার? (তাণ্ডবের সমস্ত ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে।) ঘটনা উলুবেড়িয়া বেসরকারি একটি নার্সিংহোমে গতকাল রাত্রে ১১টার সময় হাওড়া বাকড়া এলাকার ছত্রিশ বছরের যুবক গলায় ব্লেড চালানো আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়। ওই নার্সিংহোমে চিকিৎসকরা তড়িঘড়ি তার অপারেশন করেন তারপরে রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য রাতে ওই রোগী হঠাতই আইসিইউ-তে ছিটকিনি দিয়ে অপারেশনের ছুরি কাঁচি নিয়ে তান্ডব শুরু করে দেয়। কর্তব্যরত হাসপাতাল কর্মীরা বিষয়টি দেখেই হক চকিয়ে যান। ভয়ে কেউই তার কাছে যেতে পারেনি। তড়িঘড়ি উলুবেড়িয়া থানার পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ওই রোগীকে কোন রকমে নার্সিংহোম থেকে বাইরে বের کریں। কিন্তু বাইরে বেরোনোর পরে ওই রোগী হাতে থাকা ছুরি কাঁচি নিয়ে পুলিশ কর্মীদের ভয় দেখাতে থাকে এবং নিজের মাথায় তা দিয়ে আঘাত করতে থাকে। নার্সিংহোমের বাইরে ভোররাত্রে পুলিশ এবং ওই রোগীর মধ্যে ধরপাকড় চলতে থাকে কিন্তু কোনভাবেই তাকে আয়ত্তে আনতে পারিনি পুলিশ কর্মীরা। কিছুক্ষণ এই ঘটনা চলার পরে পুলিশের ঘেরা টোপ থেকে দিল ঢিল ছোড়া দূরত্বে উলুবেড়িয়া স্টেশনে লাগোয়া রেল লাইনে উঠে যায় সেই সময় এটটি লোকাল ট্রেন আসছিল তারই সামনে ঝাঁপ দিয়ে দেয় ওই রোগী। তাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Mar 29, 2026 18:45:56
Kolkata, West Bengal:*৪২ লাখের নিষ্পত্তি হয়েছে। ডেলিগেশনএ সেটা উল্লেখ করা হয়নি। জোকা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এ আপিল ট্রাইবুনালের অফিস হবে—এটা একটি কেন্দ্রীভূত অফিস। সেখানে ১৯ জন প্রাক্তন বিচারপতি বসবেন। আবেদন করা গেলেও বিচারকদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরেই এটি চালু হবে। কমিশন সূত্রে দাবি উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ এখনই সরাসরি উপস্থিত হওয়ার বিষয় নেই অ্যাপিল ট্রাইব্যুনালে। নাম বাদ পড়া ভোটারের নথি এস ডি ও অথবা ডিএم অফিসের মাধ্যমে অনলাইনে পৌঁছবে, আপিল ট্রাইব্যুনালে। হাইকোর্টের পরে নির্দেশ না আসা পর্যন্ত সশরীরে উপস্থিতির বিষয় নেই। প্রসঙ্গ তিন জওয়ানের সাসপেন্ড অনেকে ভাবছেন কিছুই হবে না। যেমন বাসন্তীর ওসি-ও ভেবেছিলেন। আসলে সিস্টেমের মধ্যে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু তিনি সাসপেন্ড হবেন—এটা ভাবেননি। প্রতিবার অভিযোগ ওঠে ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে বুথ পর্যন্ত পৌঁছাতে পারছে না সে ক্ষেত্রে কি করবেন? এবার একেবারে শান্তিপূর্ণ ভোট হবে—যেটা পশ্চিমবঙ্গ আগে কখনও দেখেনি। এতটাই শান্তিতে ভোট হবে উৎসবের মেজাজি ঠিক যেমন দুর্গাপুজো Holi সময় মানুষ আনন্দে মেতে ওঠে ঠিক তেমন হবে। পোস্টাল ব্যালট নিয়ে বি এল ও অ্যাসোসিয়েশনের অভিযোগ পোস্টাল ব্যালট নিয়ে যে অভিযোগ এসেছে বি এল ও অ্যাসোসিয়েশন এর তরফে সেই বিষয় নিয়ে বলা হয়েছে পুরো গাইডলাইট মানে হবে। তাতে যদি বক্স সিল করার নিদান থাকে তাহলে সিল হবে। যদি ওপেন বক্স হয় তাহলে ওপেন বক্স হবে। যাইহোক না কেন সবটা থাকবে সিসিটিভির মনিটরিংে। কোথাও কোন রুল ব্রেক করতে দেওয়া হবে না। রাজ্যের যেকোন প্রান্তে নাকা চেকিং এ টাকা ধরা পড়লে পর্যন্ত সেটা মনিটরিং হচ্ছে।
1099
comment0
Report
RDRaktima das
Mar 29, 2026 18:45:42
Kolkata, West Bengal:ভোটকর্মীদের জন্য ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা, রাজ্যের বিজ্ঞপ্তি জারি আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। নির্বাচনকালীন দায়িত্বে থাকা সরকারি কর্মী, নিরাপত্তারক্ষী এবং বেসরকারি কর্মীদের জন্য ক্যাশলেস চিকিৎসা সুবিধা চালু করার কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরা দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনায় আহত হলে রাজ্য সরকারের অধীনে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাবেন। এই সুবিধা বিশেষভাবে চালু করা হয়েছে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য।এই সুবিধার আওতায় থাকবেন,নির্বাচন সংক্রান্ত কাজে নিযুক্ত সকল কর্মী, যারা বিদ্যমান স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই.ড্রাইভার, ক্লিনারসহ অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত বেসরকারি কর্মীরা,রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, হোম গার্ড ও SAP-এর নিরাপত্তাকর্মীরা
1017
comment0
Report
PMPiyali Mitra
Mar 29, 2026 18:45:34
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গ সরকার আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের জন্য ক্যাশলেস চিকিৎসার সুবিধা চালুর বিজ্ঞপ্তি জারি করেছে。 বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি ভোটের সময়ে কেউ অসুস্থ হয়ে পড়ে, দুর্ঘটনার কবলে পরে বা আহত হন তাঁরা ক‍্যাশলেশ চিকিৎসা পরিষেবা দেওয়া হবে হোম ও হিল অ্যাফেয়ার্স দফতরের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, SAP, হোমগার্ডসহ সমস্ত নিরাপত্তাকর্মী, সরকারি কর্মী এবং ভোটের কাজে যুক্ত বেসরকারি কর্মী (যেমন ড্রাইভার, ক্লিনার) — সকলেই এমপ্যানেলড বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন পশ্চিম Bengal Health Scheme 2014-এর আওতায়। যারা এই স্কিমের আওতায় আগে ছিলেন না, তাঁদের জন্যও বিশেষ ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার, নির্ধারিত নিয়ম অনুযায়ী। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটকর্মীদের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
1017
comment0
Report
SCSandip Chowdhury
Mar 29, 2026 16:16:13
Katwa, West Bengal:কাটোয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হলেন বিদায়ী তৃণমূল বিধায়ক তথা কাটোয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়।পেশায় ব্যবসায়ী রণজিৎ চট্টোপাধ্যায় কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের পুরসদস্য। রাজনীতির আবহে বড় হয়ে ওঠা রণজিৎ বাবুর কাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়ার ছয়বারের বিধায়ক তথা এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অখণ্ড বর্ধমানে কংগ্রেসের গড় হিসেবে কাটোয়ার পরিচিত ছিল।২০১৫ সালে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেসের সংগঠন তলানিতে ঠেকেছে ১)রণজিৎ চ্যাটার্জী ( ২৭০ কাটোয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী)
1084
comment0
Report
ASAyan Sharma
Mar 29, 2026 16:01:40
Kolkata, West Bengal:# ভোট যতই এগিয়ে আসছে, ভবানীপুরের পাশাপাশি ভোট উত্তাপে চড়ছে বেলেঘাটা। বিজেপির দলীয় পোস্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ। বেধড়ক মারধর , তিনজন বিজেপি কর্মী。 # ঘড়ির কাঁটায় তখন, সকাল সাড়ে সাতটা, বেলেঘাটা 33 ওয়ার্ড ,সরকার মাঠ এলাকায় বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর প্রচারের আগে। তার নামে পোস্টার লাগাচ্ছিল বিজেপি কর্মীরা। সেই সময় চা খাওয়ার অছিলাই ডেকে, তিনজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ。 #এই ঘটনায় বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী সহ বিজেপির নেত্রী অর্চনা মজুমদার বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখায় দোষীদের গ্রেপ্ঈতারের দাবিতে। অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয়。 ১. পার্থ চৌধুরী, বিজেপি প্রার্থী বেলেঘাটা ২. ডাক্তার অর্চনা মজুমদার, বিজেপি নেত্রী
1094
comment0
Report
SCSandip Chowdhury
Mar 29, 2026 14:48:19
Katwa, West Bengal:গণউপনয়ন অনুষ্ঠানে জনসংযোগ সারলেন কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রবিবার পানুহাটের মন্দিরে এসে গণউপনয়ন অনুষ্ঠান সাক্ষী থাকলেন। বৈদিক রীতি ও শাস্ত্রীয় নিয়ম মেনে গণউপনয়নের অনুষ্ঠান আয়োজন হল কাটোয়ার পানুহাটে আমরী মায়ের মন্দিরে। অন্যান্য বছরের মত এবারও আসাম বঙ্গ যোগী সম্মিলনী সংগঠনের উদ্যোগে গণউপনয়নে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ২০ জন সনাতনী বালক বৈদিক রীতি ও আচার মেনে গায়ত্রী মন্ত্রের দীক্ষা গ্রহণ করে শাস্ত্রপাঠ করার আধিকারী হল। উপনয়ন হল বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তানদের বৈদিক শিক্ষা ও দীক্ষার আরম্ভকালীন গুরুত্বপূর্ণ একটি সংস্কার অনুষ্ঠান। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের যজ্ঞউপবীত ধারণে আসাম বঙ্গ যোগী সম্মিলনী সংগঠন বিগত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন স্থানে গণ উপনয়নের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কাটোয়ায় আমরি মায়ের মন্দিরে বিগত কয়েক বছর ধরে গণউপনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।abhivabakaদের উপস্থিতিতে বালকের দল মন্দিরে এসে নিষ্ঠার সঙ্গে যজ্ঞের রীতি অনুসারে মন্ত্রপাঠ করল।
1060
comment0
Report
EGE GOPI
Mar 29, 2026 14:47:52
Kharagpur, West Bengal:আগামীকাল পশ্চিম মেদিনীপুরের দু জায়গাতে ডেবরা ও বেলদা (নারায়ণগড়) সভা করবেন তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই চলছে জোর কদমের শেষ মুহূর্তের প্রস্তুতি মুখ্যমন্ত্রীর সভাস্থল বদল, বেলদা স্টেডিয়াম মাঠেই মুখ্যমন্ত্রীর জনসভা হবে আগামী ৩০শে মার্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনসভা ঘিরে বড় পরিবর্তন করা হল নারায়ণগড়ে। আগে ঠিক ছিল বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ মন্দির ময়দানে সভা অনুষ্ঠিত হবে, তবে সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সেই স্থান পরিবর্তন করা হয়েছে. নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার বেলদার স্টেডিয়াম মাঠেই অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর জনসভা। বড় আকারের জমায়েত সামলাতে এবং নিরাপত্তা ও পরিকাঠামোর সুবিধার জন্যই এই পরিবর্তন বলে প্রশাসন সূত্রে জানা গেছে. ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে সভার প্রস্তুতি। সভাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং নারায়ণগড় বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিভা রাণী মাইতি। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও. সভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে.
952
comment0
Report
Advertisement
Back to top