Back
हावड़ा में पोस्टर राजनीति तेज, राजीव बंद्योपाध्याय के खिलाफ पोस्टर जारी
DGDebabrata Ghosh
Feb 21, 2026 16:04:51
Howrah, West Bengal
আবারো হাওড়ায় রাজিবের বিরুদ্ধে পোস্টার লেখা পোস্টার político—র মন্ত্রী অরূপ রায় কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে পোস্টারের বক্তব্যকে সমর্থন করলেন।
হাওড়ায় আবারও শুরু হয়েছে পোস্টার রাজনীতি।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। বিধানসভা ভোটের আগেই রাতের অন্ধকারে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে পড়েছে একাধিক পোস্টার। যা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
বিশেষ করে হাওড়ার দাসনগর ও সাঁতরাগাছি এলাকায় এই পোস্টারগুলো দেখা গিয়েছে দুদিন আগে। পোস্টারগুলিতে লেখা রয়েছে, “২০২১ সালের রাজনীতিতে ব্যাপারটি দূর হটাও।” অন্য একটি পোস্টারে আবেদন জানানো হয়েছে, “দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কাছে অনুরোধ, ২০২১ সালে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিশ্বাস নিয়ে যে খেলেছিল সেই হাওড়া মুক্ত করার জন্য ব্যবস্থা নিন।”
উল্লিখ্য রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের বনদপ্তর ও সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন। সেই নির্বাচনে ডোমজুড়-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ঘোষ-এর কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে আবার তৃণমূল কংগ্রেস-এ ফিরে আসেন।
রাজনীতি নীতি পরিবর্তনকে কেন্দ্র করেই ফের হাওড়ায় শুরু হয়েছে পোস্টার রাজনীতি। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। যদিও রাজিব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই পোস্টার পড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন যে যারা এই পোস্টার ফেলেছে পুলিশ তদন্ত করবে এবং পোস্টারের ভাষা কে তা সমর্থন জানিয়ে তিনি বলেন ভোট মানে যুদ্ধ। যুদ্ধের আগে যদি ভারতীয় কোনো সেনা পাকিস্তানের সেনায় যোগ দেয় তাকে বলা হয় গদ্দার। রাজিব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই পোস্টার পড়ায় তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এছাড়াও মন্ত্রী অরূপ রায় প্রতিক উর রহমানের দলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দেন। পাশাপাশি তিনি জানান আগামী দিনে বামপন্থী দল থেকে যদি কোন সুস্থ ভাবমূর্তির যুব নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে আসতে চাইলে দল তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনীর আগমনকে কটাক্ষ করে মন্ত্রী অরূপ রায় বলেন ইতিমধ্যেই বাংলার মানুষ জানে ISIS এর নামে ভাষ্য ও হয়রানির ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকার কথা। ঠিক একইভাবে কেন্দ্রের তরফ থেকে সেনা পাঠিয়ে বাংলায় কিছু করা যাবে না বলে উল্লেখ করেন। বাংলার মানুষের রক্ষায় বাংলার বাঘিনী রয়েছেন।
বাংলা জুড়ে বিজেপির রথ যাত্রার প্রসঙ্গে তিনি বলেন বিজেপি বাংলায় রথযাত্রা করুক আর যাই করুক মানুষ তাদের সঙ্গে নেই। শুধুমাত্র বিক্ষিপ্ত কিছু অশান্তির সৃষ্টি করার জন্যই এই ধরনের কর্মসূচি নিতে পারে বিজেপি। বাংলায় এ ধরনের কাজ ফল দেবে না।
বাইট -অরূপ রায় (মন্ত্রী)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PMProsenjit Malakar
FollowFeb 21, 2026 16:06:410
Report
RDRaktima das
FollowFeb 21, 2026 16:06:080
Report
RDRaktima das
FollowFeb 21, 2026 16:05:540
Report
MMManoj Mondal
FollowFeb 21, 2026 16:05:330
Report
SBSoumen Bhattachrya
FollowFeb 21, 2026 16:05:19Kolkata, West Bengal:১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কী ছিল এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলাম
0
Report
PMProsenjit Malakar
FollowFeb 21, 2026 16:04:110
Report
PMProsenjit Malakar
FollowFeb 21, 2026 16:03:550
Report
PMProsenjit Malakar
FollowFeb 21, 2026 16:03:420
Report
KMKIRAN MANNA
FollowFeb 21, 2026 15:06:330
Report
SCSandip Chowdhury
FollowFeb 21, 2026 14:48:360
Report
MMManoj Mondal
FollowFeb 21, 2026 14:48:200
Report
AMAshok Manna
FollowFeb 21, 2026 14:48:070
Report
ASAyan Sharma
FollowFeb 21, 2026 14:22:060
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 21, 2026 14:21:040
Report