Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

दिलचस्पHeadline: पश्चिम बंगाल सरकार के एजेंट के तौर पर काम करने के आरोप—चार्जशीट में भाजपा की टिप्पणी

BSBidhan Sarkar
Feb 07, 2026 14:21:36
Chinsurah, West Bengal
ও যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছে জ্ঞানেশ কুমারের এসে দেখা উচিত।মন্তব্য বিজেপি নেতা কবীর শঙ্কর বসুর।প্রকাশ করা হলো ২ টি বিধানসভার চার্জশিট。 আজ শ্রীরামপুর ও জগৎবল্লভপুর বিধানসভার চার্জশিট পেশ করেন বিজেপি লিগাল সেলের কো কনভেনর কবীর শঙ্কর বসু। সেখানেই বিধানসভা এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরা হয়। সেই চার্জশিটেই একদিকে যেমন বিধানসভা এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরা হয় অন্যদিকে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথাও বলা হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Mar 05, 2026 10:33:54
Kolkata, West Bengal:হরমুজ প্রণালীর দু’দিকে থমকে ভারতের ৩৭ জাহাজ। আটকে ১০০০ নাবিক এবং নৌকর্মী। কুইক রেসপন্স টিম গড়ল কেন্দ্র আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতিতে থমকে রয়েছে ভারতের ৩৭টি জাহাজ। ইরান হরমুজ় প্রণালী ‘বন্ধ’ করে রাখায় অন্য বহু জাহাজের সঙ্গে সমস্যায় পড়েছে এই জাহাজগুলিও। পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে এই জাহাজগুলি। ভারতের পতাকাবাহী ওই জাহাজগুলিতে এক হাজারেরও বেশি নাবিক এবং নৌকর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে。 এগুলির মধ্যে কিছু জাহাজে করে জ্বালানি তেল এবং লিকুইড নাইট্রোজেন গ্যাস (এলএনজি) ভারতীয় বন্দরগুলিতে আসছে। আবার কিছু জাহাজ পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে পেট্রোপণ্য আনতে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যায় পড়েছে এই জাহাজগুলি। আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্যাসোসিয়েশনও। কেন্দ্রীয় সরকার যাতে এই সমস্যা কাটাতে হস্তক্ষেপ করে, সেই আর্জিও জানিয়েছে সংগঠনটি。 পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। জাহাজ সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিস্থিতিতে বিদেশি জাহাজে অন্তত তিন ভারতীয় নৌকর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক জন। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করার জন্য ইতিমধ্যেই একটি কুইক রেসপন্স টিমও গঠন করছে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 05, 2026 10:33:11
Kolkata, West Bengal:কোন গয়না পরলে ভালো লাগবে আপনাকে এবার তা নির্বাচন করে দেব এ আই। নারী দিবসে ‘Shape of You’ AI অ্যাপ চালু করল Senco Gold & Diamonds। গ্রাহকদের ব্যক্তিগত রুচি ও মুখের গঠনের সঙ্গে মিলিয়ে গয়না বেছে নেওয়ার সুবিধা দিতে সংস্থাটি চালু করল ‘Shape of You’ নামে একটি AI ভিত্তিক অ্যাপ্লিকেশন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন প্রযুক্তির মাধ্যমে একজন গ্রাহকের মুখের গঠন, বৈশিষ্ট্য ও স্টাইল বিশ্লেষণ করে উপযুক্ত গয়নার ডিজাইন সাজেস্ট করা হবে। এর ফলে ক্রেতারা সহজেই এমন গয়না বেছে নিতে পারবেন যা তাদের ব্যক্তিত্ব ও সৌন্দর্যের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই। জয়িতা সেন, ডিরেক্টর ও হেড অব মার্কেটিং অ্যান্ড ডিজাইন। এ আই দিয়ে কর্মীদের চাকরি হারিয়ে যাবে না। বরং ম্যান পওয়ার ও এ আই দিয়ে আরও উন্নত হবে পথ চলা। এমনই বললেন সেনকো গল্ড ও ডায়ামন্ডসের সিইও শুভঙ্কর সেন।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 05, 2026 10:06:13
Purulia, West Bengal:পুরুলিয়া : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন রথ যাত্রা । তার আগে জেলায় জেলায় আয়োজিত হচ্ছে বিজেপির বাইক মিছিল । বৃহস্পতিবার পুরুলিয়ার নিতুরিয়া ব্লক থেকে রাঘুনাথপুর শহর পর্যন্ত বাইক মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি নেতাকর্মী সমর্থকরা। করতে দেখা গেল বিজেপির যুব মোর্চাকে। বিজেপির পরিবর্তন যাত্রা রথ পুরুলিয়া জেলায় ঢোকার আগে বিজেপির যুব মোর্চা বাইক মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি নেতৃত্বরা। পুরুলিয়া জেলার রাঘুনাথপুর বিধানসভার বিজেপি যুব মোর্চার কনভেনার মুকেশ সিং জানান, যুবকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে যুবকদের জাগ্রত করার জন্য এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে । পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই, তাই এই বাইক মিছিলের মাধ্যমে যুবকদের আহ্বান জানানো হচ্ছে ।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 05, 2026 10:05:59
Bankura, West Bengal:এস আই আর এ সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে কাঁধে তৃনমূলের পতাকা নিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরের উদ্যেশ্যে পায়ে হেঁটে রওনা তৃনমূলের বুথ সভাপতির –এটি অংশ ছাঁটাই করা হয়েছে---------------------------*-------------এস আই আর এ এলাকার ভোটারদের একাংশকে বাদ দেওয়ার প্রতিবাদে এবার অভিনব আন্দোলনে নামলেন সোনামুখী শহরের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নীলকান্ত থান্ডার। কাঁধে তৃনমূলের দলীয় পতাকা নিয়ে তিনি পায়ে হেঁটে রওনা দিলেন কলকাতায় নির্বাচন কমিশনের দফতরের উদ্যেশ্যে। লাগাতার ৭০ ঘন্টা পায়ে হেঁটে কলকাতায় পৌঁছে নির্বাচন কমিশনের দফতরের সামনে তাঁর ধর্না অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে। রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তার বিরোধীতায় পথে নামতে দেখা গেছে তৃনমূলকে। তৃনমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা এস আই আর এর বিরুদ্ধে পথে নেমে কখনো মিছিল করেছেন কখনো আবার বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এবার সোনামুখী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃনমূলের সভাপতি নীলকান্ত থান্ডার যা করলেন তা একেবারেই অভিনব প্রতিবাদ বলাই যায়। এস আই আর এ হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে আজ দুপুরে কাঁধে তৃনমূলের পতাকা নিয়ে নীলকান্ত থান্ডার পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন কলকাতায় নির্বাচন কমিশনারের দফতরের উদ্যেশ্যে। আজ সোনামুখী শহরের রথতলা এলাকায় তাঁকে বিদায় সম্বর্ধনা জানান তৃনমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। নীলকান্ত থান্ডারের সঙ্গে দিতে পায়ে হেঁটে মিছিল করে বেশ কিছুটা রাস্তা পাড়ি দেন তৃনমূলের স্থানীয় নেতা কর্মীরা। জানা গেছে আগামী ৭০ ঘন্টা লাগাতার পায়ে হেঁটে প্রায় ১৮০ কিমি পথ পেরিয়ে রবিবার নীলকান্ত থান্ডার পৌঁছাবেন কলকাতায়। সেদিন থেকেই নির্বাচন কমিশনার দফতরের সামনে ধর্ণা শুরু করবেন তৃনমূলের ওই নেতা।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 05, 2026 09:45:29
Kaji Chak, West Bengal:জীবিত অবস্থায় রয়েছে, অথচ একাধিক নাম এসআইআর এর মূল লিস্টের প্রথম তালিকা থেকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মেদনীপুর বিধানসভার মধ্যেই প্রায় ৪০০ জনকে এভাবেই ডিলিটেড দেখানোয় ক্ষুব্ধ মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। এদিন সেই সব ডিলিটেড ভোটারদেরকে মেদিনীপুর জেলা পার্টি অফিসে নিয়ে আসা হয়েছিল। বৈধ ভোটার হওয়া সত্বেও নাম আমাদের নাম বাদ, ভারতবর্ষের নির্যাতন কমিশনার ভ্যানিশ কুমারের আমরা শিকার। এমনই লেখা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা ক্ষোভ ব্যক্ত করেন। বিধায়ক সুজয় হাজরা বলেন, ভোটারদের সুরক্ষিত রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশন যখন নির্যাতন কমিশনের পরিণত হয় তখন মানুষ এই নির্বাচন কমিশনকে তীব্র ধিক্কার জানাচ্ছে। যে মানুষগুলি ৪০ বছর ধরে ভোট দিচ্ছে যে মানুষগুলি এখানেই বসবাস করছে দীর্ঘদিন ধরে। হঠাৎ করেই তারা দেখছে তারা সবাই ডিলিটেড হয়ে গিয়েছে।তারা কিন্তু সবাই বেঁচে আছে। ডিইও, ওসি ইলেকশন এর সঙ্গে কথা বলে বুঝতে পারা গেছে তাদের কারো কাছে সুস্পষ্ট গাইডলাইন নেই যে কিভাবে এদের নাম নথিভুক্ত হবে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত ৪ঠা নভেম্বর থেকে চলছিল তা আজও চলছে। যাদের নাম ডিলিটেড হয়েছে তারা জানাচ্ছেন যা যা ডকুমেন্টস চেয়েছে সবই দেওয়া হয়েছে এমন কি পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয়েছে তা সত্ত্বেও নাম কেটে দেওয়া হয়েছে। এখন কি করব বুঝে উঠতে পারছি না সেই জন্যেই এসে পৌঁছেছি বিধায়কের কাছে। ১) সোমনাথ দাস (ডিলিটেড হওয়া ভোটার) ২) মঞ্জু দাস (ডিলিটেড হওয়া ভোটার) ৩) ডিলিটেড হওয়া প্রবীণ ভোটার ৪) সুজয় হাজরা (মেদিনীপুরের বিধায়ক)
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 05, 2026 09:39:52
Dinajpur, Rangpur Division:আগামী 6 তারিখ দক্ষিণ দিনাজপুর জেলায় আসছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। তার আগে বিভিন্ন ব্লকে পরিবর্তন যাত্রার সভা গুলিকে সফল করার জন্য বিজেপির বাইক রেলি। বৃহস্পতিবার সকাল থেকে হরিরামপুর বংশীহারী কুশমন্ডি বিভিন্ন ব্লকে বিজেপি যুব মোর্চার বাইক রেলিতে অংশগ্রহণ করে বেশ কয়েকশ ো বিজেপির কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। শুক্রবার দুপুরে কুশমন্ডি হরিরামপুর ও গঙ্গারামপুর হয়ে পরিবর্তন যাত্রা দক্ষিণ দিনাজপুরে ঢুকবে এবং তিন জায়গাতেই তিনটি ছোট সভা হওয়ার কথা রয়েছে। এই সভা গুলিতে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে বিজেপি প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করেছে জেলার विभिन्न প্রান্তে। বাইট ১/ স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সভাপতি
0
comment0
Report
MMManoj Mondal
Mar 05, 2026 09:31:51
Kolkata, West Bengal:বনগায় বিজেপির পরিবর্তন যাত্রার বাইক র‍্যালি করতে পুলিশি বাধার অভিযোগে উত্তেজনা ছড়ালো ৷ পরে অবশ্য বিজেপি কর্মী সমর্থকরা তারা বাইк রেলি করে বনগাঁ শহর পরিক্রমা করেন ৷ বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, মেদিয়াপাড়া এলাকা দিয়ে রেলি শুরু হবার সময় পুলিশ এসে বলে আপনাদের পারমিশন নেই বন্ধ করুন । আটকে দেয় কিন্তু আমাদের কখনোই পুলিশ পারমিশন দেয় না ৷ লিখিত জমা দেওয়া আছে৷ তৃণমূলের কিছু হলে সারা বনগাঁ ওরা নিজে থেকেই বন্ধ করে দেয় ৷ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব পুলিশকে জানানো ছিল ৷ আমরা মানুষের দাবীকে মান্যতা দিয়ে রেলি করলাম ৷ বৃহস্পতিবার বনগাঁ মেদিয়াপাড়া এলাকার যশোর রোড থেকে রেলি শুরু হয়ে চাকদা রোডের গোপালনগর থানার পোলতা এলাকায় গিয়ে শেষ হয় ৷
0
comment0
Report
PDPradyut Das
Mar 05, 2026 09:31:37
Jalpaiguri, West Bengal:আগলী চুনাওমে ভাজপা আয়েগা, জলপাইগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের মুখে ফের উত্তরবঙ্গে চায়ের সুদিন ফেরানোর আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের। আজ, জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে পরিদর্শনে এসে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে ভারত। আমাদের দেশের চায়ে যে পরিচিতি আছে, সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রফতানি যোগ্য চা কীভাবে উৎপাদন করা যেতে পারে, সেব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার তা কেন্দ্র তৎপর。 উত্তরেও বদল। সকলেই জানে এখানে আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে।কোচবিহারে বিজেপির রথ ভেঙে দেওয়া হয়েছে প্রসঙ্গে জলপাইগুড়িতে‌ কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জিতিন‌ প্রসাদ। উত্তরবঙ্গের মিটিং করতে এসছি এটা স্পষ্ট বলতে পারি এখানে বদল হচ্ছে বিজেপি সরকার ঘুরতে চলেছে। এদিন দুপুরে জলপাইগুড়ি র ডেঙ্গুয়াঝাড় চা-বাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। বাগানের ভেতরে‌ এসে কাঁচা চা-পাতা‌ তোলার প্রক্রিয়া এবং পাতার গুণগত মান সম্পর্কে খোঁজ নেন তিনি। এছাড়া চা-বাগানের কারখানা ঘুরে দেখার পাশাপাশি এখানকার চায়ের গুণগত মান খতিয়ে দেখেন মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা পেয়ে তাঁর সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল‌ চক্রবর্তী। কাঁচা চা-পাতার‌ ন্যূনতম মজুরি ধার্য করার‌ বিষয়ে মন্ত্রীর‌ সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী জিতিন প্রসাদ বলেন, উত্তরবঙ্গের চায়ের গুনগত মান আরও বাড়াতে হবে। বিদেশের বাজার ধরতে হবে। কেন্দ্রীয় সরকার বিশ্ব বাণিজ্যের দ্বার খুলে দিয়েছে। ভারতীয় টি বোর্ড এখন অনেক সুবিধা দিচ্ছে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা-বাগানগুলি যাতে কাঁচা পাতার ন্যায্য দাম পান সেটাও দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। *Schedule* of *Jitin Prasad*, Union Minister of State of the Ministry of Electronics & Information Technology & Commerce and Industry, *Date:* 5th March, 2026 *Time:* 9.25 A.M *Location:* Bagdogra Airport *Purpose:* Arrival *Time:* 10 AM *Location:* Tea Research Association Office Bengdubi Campus, Darjeeling *Purpose:* Visit *Time:* 12.15 P.M *Location:* Danguajhar Tea Garden, Jalpaiguri *Purpose:* Visit *Time:* 3 P.M *Location:* Sitalkuchi *Purpose:* Parivartan Yatra Jansabha *Time:* 7 P.M *Location:* State Guest House, Siliguri *Purpose:* Review of Activities of Tea Board রিপোর্ট :-
0
comment0
Report
MDMritunjay Das
Mar 05, 2026 09:19:22
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 05, 2026 09:18:47
Chinsurah, West Bengal:শেষ হইয়াও শেষ হল না,এসআইআর লাইনে আবারও দাঁড়াতে হল।এবার ডিলিটেড ভোটাররা।হয়রানির একশেষ। দোল হোলির ছুটির পর আজ খুলেছে প্রশাসনিক দপ্তর।জেলা শাসক দপ্তরে উপচে পড়া ভীর। এসআইআর চূড়ান্ত তালিকায় যারা বাদ পরেছেন তারা এসে ভীর করেছেন।লাইন দিয়েছেন।ভোটার কার্ডটা থাকবে কিনা,বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরী হয়েছে ডিলিটেড ভোটারদের。 নির্বাচন কমিশন যা যা তথ্য চেয়েছিল সব দেওয়ার পরও নাম কি করে বাদ গেলো সেটাই বুঝে উঠতে পারছেন না。 ফর্ম ছয় এ আবেদন করার পাশাপাশি জেলা শাসক দপ্তরে এসেও তথ্য জমা করছেন বাদ যাওয়া ভোটাররা。 বলাগড়ের খামারগাছি থেকে এসেছেন রিয়া বিশ্বাস। তিনি সন্তানসম্ভবা।আর কিছুদিন পর তার সন্তান জন্ম নেবে।আর এই সময় তাকে আসতে হয়েছে জেলা শাসক দপ্তরে।সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে আর পারেননি।বসে পরেন।তার স্বামী দেবব্রত বিশ্বাস সহ শ্বশুর শ্বাশুড়ি বাবা মা সবার নাম আছে তার নামটাই বাদ পরেছে।জন্মের শংসাপত্র সহ সব তথ্য দিয়েছিলেন নাম তাও বাদ গেছে।কষ্ট হলেও ভোটার তালিকায় নাম রাখতে এই অবস্থাতেও তাকে আসতে হয়েছে。 বলাগড়রেরই সিনিয়ার সিটিজেন তেষট্টি বছরের রমেশ পরামানিক বলেন,দু বার শুনানি হয়েছিল।আঠেরো বছর বয়স থেকে ভোট দিচ্ছি।এসআইআর তালিকায় নাম বাদ চলে গেছে।এখন আবার এসেছি যাতে ভোটটা দিতে পারি。 এমনি আরো অনেকে এসেছেন জাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলেছে।যেমন রাজ্যের চৌষট্টি লক্ষ মানুষের গেছে。 এখনো ষাট লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে।তাই উদ্বেগ উৎকন্ঠা আছে。
0
comment0
Report
Advertisement
Back to top