Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

हुगली स्कूल में गैस संकट: मिड-डे मील सिर्फ उबला अंडा तक सीमित

BSBidhan Sarkar
Mar 14, 2026 11:03:01
Chinsurah, West Bengal
দু এক দিন ম্যানেজ করে চালানো হয়েছে,আজ গ্যাস নেই তাই স্কুলের মিড ডে মিলে শুধু ডিম সিদ্ধ! হুগলি গার্লস হাই স্কুলে ৯২৩ জন ছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে।তার মধ্যে প্রায় ছশো ছাত্রীর জন্য প্রতিদিন রান্না হয়।যুদ্ধা পরিস্থিতির কারনে গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই।তাই মিড ডে মিল চালাতে সমস্যায় পরতে হয় স্কুল কর্তৃপক্ষকে।পরিস্থিতি এমন দাঁড়ায় যে आज শুধু ডিম সিদ্ধ করে দেওয়া হয়ে ছাত্রীদের হাতে।জ্বালানি না থাকায় আগামী সোমবার থেকে হয়ত সিদ্ধ ডিমও দেওয়া যাবে না।স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন,গ্যাস সরবরাহ করে যে ডিলার তাদের বলা হয়েছে।কিন্তু দিতে পারছে না।মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে।তার প্রভাব এসে পড়েছে স্কুলগুলোতে।আমাদের স্কুলে অনেক দুস্থ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে মেয়েরা আসে।স্কুলের যে মিড ডে মিল তার ওপর অনেকটাই নির্ভর করে।আমরা যথেষ্ট ভালো মানের খাবার রান্না করে তাদের দেওয়ার চেষ্টা করি।সেই কারণে নানা ধরনের খাবার তৈরি করা হয়।জ্বালানির অভাবে মিড ডে মিল করা যাচ্ছে না।দুই এক দিন কোনভাবে ম্যানেজ করে চালানো হয়েছে,আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে শুধুমাত্র ডিম সিদ্ধ করা হয়েছে।মেয়েদের হাতে তুলে দিতে ভীষণই খারাপ লাগছে।আশা করব দু-একদিনের মধ্যে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে খুবই ভালো হয়。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Mar 14, 2026 12:02:54
Durgapur, West Bengal:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনেই গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রমূখ রূপক पांজা। দুর্গাপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন। এই যোগদানকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর রূপক পাঁজা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে তিনি প্রত্যাশিত কাজের পরিবেশ পাননি। দলের ভেতরে অনেক অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির নেতারা কয়লা চুরি, বালি চুরির সাথেও যুক্ত। অনুপ মাঝির সাথে ও সরাসরি আঘাত রয়েছে জিতেন্দ্র তিওয়ারির। রূপক পাঁজা জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য নানা কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে. এসবই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ যোগ দিলাম। রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং মানুষের পাশে দাঁড়াতে আমি now থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই কাজ করতে চাই। দলের আদর্শ মেনে মানুষের জন্য কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে।” এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রূপক পাঁজাকে দলে স্বাগত জানিয়ে বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কারণ তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। যারা মানুষের জন্য কাজ করতে চান এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা সবসময় খোলা। রূপক পাঁজার মতো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে." সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাঙন যে অব্যাহত রইল তা বলাই যায়। অন্যদিকে বিজেপি মুখপাত্র সুমন্ত Mন্ডলের বক্তব্য, তৃণমূল কতগুলো বহুরূপী পুষে রেখেছে তাদেরকে কখনও বিজেপি, কখনও সিপিআইএম, কখনও কংগ্রেস সাজিয়ে দেখায়।
189
comment0
Report
CDChittaranjan Das
Mar 14, 2026 11:46:24
Durgapur, West Bengal:মন্ত্রী শশী পাঁজার ঘর ভাঙচুর ও মারধরের প্রতিবাদ দুর্গাপুরে জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনেই উত্তপ্ত কলকাতার গিরিশ পার্ক। বিজেপির বিরুদ্ধে মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ। বউবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও অরবিন্দ-এভিনিউতে প্রতিবাদ করলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি অভিযোগ করলেন, "এটাই হচ্ছে বিজেপির কালচার। একজন মহিলা মন্ত্রীর বাড়িকে ছাড়ল না। যারা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি চাইছি."
116
comment0
Report
MMManoranjan Mishra
Mar 14, 2026 11:35:15
Purulia, West Bengal:পুরুলিয়া : রেল মানচিত্রে এবার নতুন পালক যুক্ত হলো পুরুলিয়ায় । পুরুলিয়া থেকে রাঁচি, অযোধ্যা, বারাণসী হয়ে দিল্লী আনন্দবিহার দূরপাল্লার ট্রেন পেল সাধারণ মানুষ। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন এই ট্রেনের । আজ শনিবার পুরুলিয়া রেল স্টেশনে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা এবং অন্যান্য রেল আধিকারিকরা সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেন যাত্রার সূচনা করে । ট্রেনটি আনন্দবিহার থেকে পুরুলিয়ায় পৌঁছাবে প্রতি শুক্রবার সকাল ১০ টা নাগাদ । ওইদিনই বিকেল ৫ টা নাগাদ ট্রেনটি আনন্দ বিহারের উদ্দেশ্যে রওনা দেবে । এই ট্রেন পেয়ে খুশি সাধারন রেল যাত্রীরা । বাইট : ১) মুকেশ গুপ্তা (ডিআরএম, আদ্রা ডিভিজন) ২) প্রসূন মুখার্জী (ট্রেন যাত্রী) ৩) শিবনাথ মাহাতো (ট্রেন যাত্রী)
166
comment0
Report
PCPartha Chowdhury
Mar 14, 2026 11:03:46
Bardhaman, West Bengal:এতদিন দিনের বেলায় হাওয়া কেমন বোঝার চেষ্টা করেছি। কিন্তু রাতের হাওয়া কেমন, তা জেনে নিলে কেমন হয়? তাই আমরা বর্ধমানের শহরের কেন্দ্র টাউনহলে হাজির হলাম। এখানে সেদিন রাতভর নাটকের পালা। আজকের দিনে মেয়েদের উঠে আসাকে সেলিব্রট করছে বর্ধমান। যে শহরের প্রান্তে ত্রিশ বছর আগেও ধানচাষ হত, এগ্রিকালচারই যেখানে কালচার বলা হত, সেখানে এখন নাগরিক টাচ। তবে শহুরে মধ্যবিত্ত মতপ্রকাশের ক্ষেত্রে খুব সাবধানী। তাই সহজে মানুষের কথা ধরা দিতে চান না। তাই অন্য কথার ছলে জেনে নেবার চেষ্টা করা গেল, এই যে আলো, এই যে আগ্রগতি, এই সাংস্কৃতিক প্রভাব তার মাঝে কোথাও অন্ধকার আছে কী না? পশ্চিমবঙ্গের মধ্যবিত্তের মন এখন একটা দোলাচলের মুখে। যে কোনও নির্বাচনের আগে এটা স্বাভাবিক। এবারে তো বটেই। বর্ধমান একটি প্রাচীন শহর যা আধুনিক হয়ে ওঠার চেষ্টা করছে। এ শহরের মানুষের মিলনের কেন্দ্রগুলির একটি টাউন হল। গান্ধীজি, নেতাজী, নজরুলের স্মৃতি নিয়ে এই টাউনহল এখন ঝাঁ-চকচকে। সারাবছর নানা অনুষ্ঠানে এখানে মানুষের মতবিনিময় হয়। সারা রাত নাটক দেখতে এসেছিলেন শহরের নানাস্তরের মানুষ। কথা বলতে গিয়ে মফস্বলি মধ্যবিত্তের আশা,আশাভঙ্গ, সমস্যা এবং দিশাহীনতার কথা জেনে নেবার চেষ্টা করা গেল। জানা গেল, মেয়েরা ঠিক কতটা এগিয়েছে? তারা কি নিরাপদ কর্মক্ষেত্রে? এরা বক্তব্যের প্রকাশে অনেক সাবধানী। তার মধ্যেই অনেকটা আঁচ পাওয়া গেল। বোঝা গেল হাওয়ার গতিপ্রকৃতি। শোনা যাক তারই কিছু。 সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। স্টার্ট ওয়াক থ্রু। এন্ড ওয়াক থ্রু।
129
comment0
Report
EGE GOPI
Mar 14, 2026 10:20:13
Kharagpur, West Bengal:প্রধানমন্ত্রী মোদীর সভার আগেই দিনেই খড়গপুর স্টেশন থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা গ্রেফতার এক ব্যক্তি, ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ খড়গপুর স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি। ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা (৪২)। তার বাড়ি হুগলি জেলার চন্ডিপুর থানার কুমিরতলা এলাকায়। জানা গেছে, শনিবার দুপুরের পর খড়গপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলেন ওই ব্যক্তি। সেখানে কর্তব্যরত জিআরপি পুলিশ কর্মীদের নজরে পড়ে তার আচরণ। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। পুলিশ তার কাছে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে। সেই ব্যাগ থেকে ৫০০ ও ২০০ টাকার নোট মিলিয়ে মোট ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
266
comment0
Report
Advertisement
Back to top