Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

फुरफुरा शरीफ के पीरज़ादा काशेम सिद्दीकी अमडांगार के उम्मीदवार

BSBidhan Sarkar
Mar 17, 2026 17:33:49
Chinsurah, West Bengal
ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি আমডাঙার প্রার্থী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Mar 17, 2026 17:35:06
Katwa, West Bengal:নিঃসন্দেহে চতুর্থবারের জন্য কেতুগ্রাম সিট থেকে জয়লাভ করে মুখ্যমন্ত্রীকে একটি সিট উপহার দেবো, প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই দাবী করেন কেতুগ্রামের তৃনমূল কংগ্রেস প্রার্থী শেখ শাহনেওয়াজ। মঙ্গলবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে প্রার্থীদের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু হয় কেতুগ্রামে তৃনমূল কর্মী সমর্থকদের মধ্যে। কারণ কেতুগ্রামে আবারও জোরাফুলের প্রার্থী হয়েছেন তিনবারের বিধায়ক শেখ শাহনেওয়াজ। তিনি বলেন, ২০১১ সালে যখন আমাদের দল ক্ষমতায় আসে তখন এই কাটোয়া মহকুমায় মধ্যে কেতুগ্রাম বিধানসভা থেকে আমরা জয়লাভ করি তারপরও দুবার জয়ী হই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কেতুগ্রাম সিট জিতে মুখ্যমন্ত্রীকে উপহার দিয়ে আমি এই আস্থার মান রাখবো। বাইট:- ১) শেখ শাহনেওয়াজ (তৃনমূল কংগ্রেস প্রার্থী, কেতুগ্রাম)
1085
comment0
Report
BSBidhan Sarkar
Mar 17, 2026 17:34:23
Chinsurah, West Bengal:অসিত মজুমদারের টিকিট কাটা যেতেই আনন্দে বাজি ফাটলো চুঁচুড়ায়। সেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেলো তৃণমূল কর্মীদের। ২০১১ সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার বিধানসভা ভোটে তার উপর আস্থা রাখл না দল। এবার তাকে প্রার্থী করা হয়নি। প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশি হওয়া চুঁচুড়া জুড়ে। চুঁচুড়ার একটি ফুটবল কোচিং ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা যায় সেল ফাটিয়ে আনন্দ করতে। একের পর এক সেল ফাটিয়ে আনন্দে মেতে ওঠে পেয়ারা বাগান ফুটবল কোচিং ক্লাবের সদস্যদের। এক সদস্য বলেন, আমাদের খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল এই বিধায়ক। আজ দল ওকেই চুঁচুড়া থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন প্রার্থীকে বলব, এখানে যাতে ফুটবল কোচিং সেন্টার ক্রিকেট কোচিং সেন্টারের সকলে যাতে সুষ্ঠুভাবে আবার খেলাটা প্র্যাকটিস করতে পারে। অন্যদিকে দলেরই একাংশকে দেখা গেল চুঁচুড়া ঘড়ির মোড়ে সেল ফাটাতে। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় চুঁচুড়ার প্রাক্তন পুর প্রধান অমিত রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে। অমিত রায় অবশ্য ঘুরিয়ে বলেন, দল আগে। দেবাংশুকে আমরা স্বাগত জানাচ্ছি। ওকে বিপুল ভোটে জিতিয়ে আমরা বিধায়ক বানাবো।
1048
comment0
Report
BSBidhan Sarkar
Mar 17, 2026 17:34:05
Chinsurah, West Bengal:টিকিট না পেয়ে অভিমানী অসিত, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন! টিকিট না-pেয়ে চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বললেন,রাজনীতি আর করব না। টানা তিন বারের বিধায়ক। ২০১১ সালে যখন বামফ্রন্টের রাজত্ব। সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয় লাভ করেন অসিত মজুমদার। আজ দলের সুদিন, কিন্তু ২০২৬ বিধানসভা ভোটে প্রার্থী করা হলনা অসিত মজুমদারকে। গলায় আক্ষেপের সুর বিদায়ী বিধায়কের। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সাথে কেন কথা বলবে। আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল এবার দিল না কেন। দলের লোকের আমার ভালোবাসে তাই ওদের মন ভেঙে গেছে এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, ახლა মনে করেছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে। এবার থেকে বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাবো। একদম তো বেকার হয়ে যায়নি, আবার দরকার বলে ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রী আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি? আমি তাহলে ঠ্যাকা নিয়েছি নাকি। তবে অন্য দলে যাচ্ছেন কিনা সে বিষয়ে অসিত মজুমদার বলেন, এখনো ভেবে দেখিনি। তবে আমারও দলের একটা পরিবার আছে। তাদের সাথে আলোচনা করব। এরপর ভেবে দেখব কি করা যায়।
1042
comment0
Report
BSBhabananda Singha
Mar 17, 2026 17:32:24
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জ বিধানসভায় প্রার্থী ঘোষণা হতেই প্রচারে ঝাঁপ তৃণমূলের। ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার সামনে থেকে দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রচারের সূচনাতেই রাজনৈতিক সমীকরণ নিয়ে স্পষ্ট বার্তা দেন কৃষ্ণ কল্যাণী। তাঁর মতে, এবার মূল লড়াই হবে সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহের সঙ্গে। তিনি দাবি করেন, দীর্ঘদিন পর নিজেদের প্রতীকে লড়াই করছে বামফ্রন্ট, ফলে ‘রামে যাওয়া’ ভোট ফের বামে ফিরতে পারে। পাশাপাশি কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের ‘টেস্টেড অ্যান্ড রিজেক্টেড’ বলেও কটাক্ষ করেন
1083
comment0
Report
BSBidhan Sarkar
Mar 17, 2026 17:31:21
Chinsurah, West Bengal:ষাট লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি না হলে আইএসএফ ভোট বয়কট করতে পারে,রাজ্য কমিটির বৈঠকে আলোচনা। ফুরফুরা শরীফে আজ নওশাদ সিদ্দিকির বাড়িতে বৈঠকে বসে আইএসএফ রাজ্য কমিটি。 নওশাদ জানান,প্রার্থী ঘোষণার থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ হল ষাট হাজার মানুষ যাদের নাম এসআইআর এ এড জুডিকেশানে আছে।তাদের ফয়সালা না হওয়া পর্যন্ত ভোট নিয়ে ভাবছে না দল。 আরাবুল ইসলাম প্রসঙ্গে নওশাদ বলেন,দলের সঙ্গে যোগাযোগ করেছেন আরাবুল ইসলাম।দলের কোর কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে。 আইএসএফ দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি বলেন,আরাবুলকে দলে বিষয়ে কোর কমিটির সিদ্ধান্ত নেবে।যারা দলের সমর্থক আছে তাদের উদ্যেশ্যে বলেন যা সিদ্ধান্ত সেটা সবাইকে মেনে নিতে হবে。 ইসলাম গতকাল ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করেছেন বলে জানান。 তার বিরুদ্ধে ভাঙ্গড়ে তিনজন আইএসএফ কর্মী খুনের অভিযোগ রয়েছে সেই পরিবার গুলোর সঙ্গে গতকাল দেখা করেন আরাবুল。 আব্বাস বলেন,মানুষ যদি তার কৃতকর্মের ভুল বুঝতে পারেন ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করা যায়।ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার মানসিক পরিবর্তনের জন্য আসে।আশির্বাদ নিতে।
997
comment0
Report
Advertisement
Back to top