Back
गंगा में लंच से BLO अधिकारी ने आत्महत्या का प्रयास; चुनावी दबाव के आरोप
BSBidhan Sarkar
Feb 21, 2026 09:07:29
Chinsurah, West Bengal
এসआईআর এর চাপ,মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও র।
বিএলও মহঃ কায়ামুদ্দিন টিটাগড়ের বাসিন্দা।তিনি স্কুল শিক্ষক。
শ্রীরামপুর এসে লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন。
এসআইআর এর চাপ সামলাতে পারছিলেন না বলে দাবী তার。
ফেরিঘাটের কর্মিরা তাকে উদ্ধার করে।শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলও কে হাসপাতালে নিয়ে যায়。
আজ বেলা সারে এগারোটা নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর ফেরি ঘাটে যাওয়ার সময় এক যাত্রী মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন。
লঞ্চে থাকা কর্মিরা তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে。
জিজ্ঞাসাবাদে জানা যায়,ওই যাত্রীর নাম মহঃ কায়ামুদ্দিন।টিটিগড়ের বাসিন্দা।কাঁচরাপারার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক。
বিএলও হিসাবে কাজ করছিলেন এসআইআর এ。
তার बूথে ১২৪৫ জন ভোটার আছে。
এসআইআর এর নথি ভর্তি ব্যাগ মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন。
শিক্ষকের দাবী,তিনি চাপ নিতে পারছিলেন না।ডিজিটালাইজেশন এর ক্ষেত্র তার অক্ষমতা আছে।তিনি নির্বাচন কমিশনের আধিকারীকদের জানিয়েছেন কিন্তু তাতে লাভ হয়নি।দিনের পর দিন তাকে এসআইআর এর কাজ করতে গিয়ে সমস্যার মুখে পরতে হয়。
আজ সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন।পরে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে যাওয়ার সময় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন。
ফেরিঘাট কর্মি বাবলু বলেন,হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন ওই যাত্রী।আমরা তাকে উদ্ধার করি。
পরে জানা যায় তিনি একজন বিএলও。
পুলিশ ও তার পরিবারকে খবর দেওয়া হয়。
শ্রীরামপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীরামপুর শহর তৃনমূল সভাপতি সন্তোষ কুমার সিং বলেন,তারাহুরো করে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে।অনেক মানুষের মৃত্যু হয়েছে।মহঃ কায়ামুদ্দিন ডিজিটালি অত পোক্ত নন।তাকে সেই কাজ করতে চাপ দেওয়া হয়েছে।বহু ভোটারের ম্যাপিং হয়ে থাকা সত্ত্বেও তাদের শুনানিতে ডাকা হয়েছে।মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেন।এর দায় বিজেপির।তারা চাইছে এসআইআর করে বাংলা দখল করবে।মানুষ এর জবাব দেবে নির্বাচনে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ANArnabangshu Neogi
FollowFeb 21, 2026 10:32:310
Report
MMManoranjan Mishra
FollowFeb 21, 2026 10:31:430
Report
CDChampak Dutta
FollowFeb 21, 2026 10:02:560
Report
DGDebabrata Ghosh
FollowFeb 21, 2026 09:48:210
Report
CDChittaranjan Das
FollowFeb 21, 2026 09:45:580
Report
MMManoj Mondal
FollowFeb 21, 2026 09:23:470
Report
PDPradyut Das
FollowFeb 21, 2026 09:16:410
Report
PMPiyali Mitra
FollowFeb 21, 2026 09:15:290
Report
CDChampak Dutta
FollowFeb 21, 2026 09:09:440
Report
BMBiswajit Mitra
FollowFeb 21, 2026 09:08:450
Report
खड़दह के पातुलिया में पुकुर भराव के कारण टीएमसी के दो गुटों के बीच संघर्ष; 5 घायल, भारी पुलिस तैनाती
BSBarun Sengupta
FollowFeb 21, 2026 09:08:270
Report
NRNarayan Roy
FollowFeb 21, 2026 09:07:540
Report
KMKIRAN MANNA
FollowFeb 21, 2026 09:06:510
Report
NRNarayan Roy
FollowFeb 21, 2026 09:06:260
Report