Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

नेपाल चुनाव के कारण भारत-नेपाल सीमा पर सुरक्षा बैठक, सीमा-निगरानी तेज

NRNarayan Roy
Mar 04, 2026 12:34:03
Siliguri, West Bengal
नेपाल के चुनाव को लेकर कोई भी अप्रत्यkaz event रोकने के लिए इंडिया–नेपाल सीमा पर सुरक्षा समीक्षा और सीमा सुरक्षा बल (SSB) के साथ दार्जीलिंग जिला पुलिस की बैठक की गई। रातपोहाल अभी नेपाल में सामान्य चुनाव है, जिसके कारण Indo-Nepal सीमा बंद है। नेपाल के सामान्य चुनाव के अवसर पर किसी भी अप्रत्याशित घटना से बचने के लिए खड़िाबादि के पानी टंकी में नेपाल सीमा पर निरीक्षण किया गया और SSB के साथ बैठक की गई। इस दिन दोपहर में महकमा पुलिस अधिकारी (नकसलबाड़ी) सहित सीमा से जुड़ी दो थानों के अधिकारिकों ने सीमा का निरीक्षण किया और नेपाल चुनाव की स्थिति पर SSB के साथ चर्चा की। आगे नेपाल चुनाव की तिथि नजदीक है, सीमा स्थिति की निगरानी चल रही है और नेपाल चुनाव के आस-पास सीमा पर सतर्कता बरती जा रही है।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Mar 10, 2026 15:22:42
Durgapur, West Bengal:এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিন, রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেবে রাজ্যের মানুষ। বুদবুদে পরিবর্তন যাত্রার রথে চেপে রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য্য। পূর্ব বর্ধমান থেকে পরিবর্তন যাত্রা রথের চেপে মঙ্গলবার বিকেলে বুদবুদ বাজারে পৌঁছান বিজেপি রাজ্য নেতৃত্বের সাথে রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি একাধিক অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মার্চ মাস থেকেই ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু হবে সেই ঘোষণাও করেন। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে বলেও প্রতিশ্রুতি দেন। কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 10, 2026 15:20:51
Purulia, West Bengal:পুরুলিয়া : ভোট বড় বালাই। নির্বাচনের প্রাক্কালে উন্নয়নের কাজ নিয়ে যেন দৌড় প্রতিযোগিতা চলছে বিজেপি এবং তৃণমূলের । একই জায়গায় ডবল ডবল কাজের সূচনায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারাও । এভাবেই প্রতিযোগিতা চলুক, তাতে অন্তত এলাকার উন্নয়নের কাজ তো হবে, বলছেন সাধারণ মানুষজনরা । গত রবিবার পুরুলিয়া শহরের শরৎসেন কম্পাউন্ড দুর্গা মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলের শিলান্যাস করেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । একদিন যেতেই আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আমাদের পাড়া আমাদের সমাধানের পোস্টার নিয়ে সেখানে হাজির তৃণমূলের প্রতিনিধিরা । একই স্থানে শেড নির্মাণের কাজের সূচনা করলেন প্রাক্তন পৌরপ্রধান, প্রাক্তন কাউন্সিলার এবং তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা ।এই ঘটনাকে ঘিরে পুরুলিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রকল্পের কাজের শিলান্যাস করতে এসে প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পৌরসভা সারা বছর মানুষের উন্নয়নের জন্য কাজ করে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের দাবি মেনে এই শেড নির্মাণের কাজের সূচনা হলো । গত পাঁচ বছরে বিজেপি বিধায়ক কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ভোটের মুখে কমিউনিটি হলের কাজের সূচনা করেছেন তিনি। পাল্টা বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী বলেন, নিজের বিধানসভা এলাকায় নিয়মিত উন্নয়নমূলক কাজ করে আসছেন। এলাকার মানুষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার উপর আস্থা হারিয়ে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি করেছিলেন । সেই কাজের সূচনা করেছেন। সেই কাজ দেখেই এখন পৌরসভা শেড নির্মাণের নামে উন্নয়নের চমক দেখানোর চেষ্টা করছে। বাইট : ১) নবেন্দু মাহালি (প্রাক্তন পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভা) ২) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা) ৩) সুমন্ত পাণ্ডে (স্থানীয় বাসিন্দা)
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 15:20:36
0
comment0
Report
PDPradyut Das
Mar 10, 2026 15:20:05
Jalpaiguri, West Bengal:রাজ্য‌ বার কাউন্সিল নির্বাচনের আজ‌ই শেষ দিন। জলপাইগুড়ি জেলা আদালত চৌত্রে রীতিমতো উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ প্রকৃয়া। সবমিলিয়ে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। এর মধ্যে বিভিন্ন আসনে নির্বাচিত হবেন মোট ২৩ জন প্রার্থী। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনে জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছেন দুজন। আইনজীবী গৌতম দাস‌ ও অভিজিৎ সরকার। গত কয়েক সপ্তাহ ধরে প্রচার চালিয়েছেন‌ তাঁরা। মঙ্গলবার জেলা আদলত চত্বরে বার‌ অ্যাসোসিয়েশন ভবনে‌ খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে বলে জানান জলপাইগুড়ির‌ প্রিসাইডিং অফিসার আইনজীবী সোমনাথ পাল। তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের ভোট দান প্রকৃয়া খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। hoje ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রকৃয়া।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 10, 2026 15:19:37
Siliguri, West Bengal:পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের ভিড় বলছে ২৬ পরিবর্তন হচ্ছে বলেন রূপা গাঙ্গুলি। আসন্ন বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের লক্ষ্য রাজ্যে জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা রথ! গত ১ মার্চ উত্তরবঙ্গের কোচবিহার থেকে বিজেপি কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনের হাত ধরে শুরু হয় পরিবর্তন রথ যাত্রা । সেই পরিবর্তন যাত্রা রথ মঙ্গলবার এসে পৌঁছাল শিলিগুড়ি মহকুমায নক্সালবাড়ির ও খড়িবাড়িতে । আজ এই রথের শেষ সভা করা হয় খড়িবাড়ির কৃষ্ণকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করে বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যে সভার প্রাক্তন সাংসদ রুপা গাঙ্গুলী , মাটিগাড়া- নক্সালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন , ফাঁসিদেওয়ার বিধায়ক র্দুগা র্মুর্ম, ফালাকাটা বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা । পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের ভিড় বলছে ২৬ পরিবর্তন হচ্ছে বলেন রাজ্য সভার প্রাক্তন সাংসদ রুপা গাঙ্গুলী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হবে প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা রয়েছে শান্তিপূর্ণ নির্বাচন করানোর । আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক । মুখ্যমন্ত্রীর কমিউনিটি জোট বির্তকের প্রসঙ্গে তিনি বলেন, যে গরু দুধ দেয়, তার লাথি ভালো তাতেই মুখ্যমন্ত্রীর সরকার বাঁচিয়ে রেখেছে মুসলমানরা, তাদের হয়ে কথা বলছেন।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 10, 2026 15:19:05
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 10, 2026 15:18:32
Howrah, West Bengal:শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। প্রচুর মানুষের নাম বাদ গেছে। জ্ঞানেশ কুমারকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। আজ বেলুরমঠে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন ভয় মুক্ত ও হিংসা মুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে আজ সাংবাদিক সম্মেলন করে হাওড়া সদর তৃণমূল কংগ্রেস। ছিলেন মন্ত্রী অরূপ রায়, সদররের সভাপতি গৌতম চৌধুরী ও যুব সভাপতি কৈলাশ মিশ্র। বেশ কিছু জেনুইন ভোটার যাদের নাম বাদ গেছে তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন হয়। বলা হয় বেলুড়মঠ পুণ্য ভূমি। সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে গেছেন জ্ঞানেশ কুমার। এত মানুষের নাম বাদ গেছে। জেনুইন ভোটারের নাম বাদ গেছে। বিচারাধীন বহু মানুষ। এই পরিস্থিতিতে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কখনই সম্ভব নয়। বিজেপির নির্দেশে কাজ করছেন নির্বাচন কমিশনার দাবী তৃণমূলের।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 10, 2026 15:17:41
Durgapur, West Bengal:বিজেপির রথ যাত্রা থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার্তা দিয়ে তিনি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন , এই প্রক্রিয়ায় কোনো রকম বাধা দেওয়া চলবে না এবং কারও কোনো সমস্যা থাকলে পরবর্তীতে ট্রাইবুনালে যেতে হবে। পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলে একটি 'অন্ধ গলির' মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। ভুয়ো ভোটার ও নাগরিকত্ব নিয়ে অভিযোগ: তিনি অভিযোগ করেন کہ, তৃণমূল কংগ্রেস বিএলওদের (BLO) ওপর চাপ সৃষ্টি করে সিস্টেমে ভুয়ো তথ্য (False Statement) আপলোড করিয়েছে। এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং কলকাতা কর্পোরেশনে কাউন্টার খুলে 'মুড়ি-মুড়কির মতো' নাগরিকত্বের সার্টিফিকেট বিলি করা হয়েছে। এর মাধ্যমে তারা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে আপস করেছে বলে তিনি দাবি করেন। ফর্ম ৭ (Form 7) এবং ট্রাইবুনাল: তিনি জানান, তাদের অনেক 'ফর্ম ৭' জমা নেওয়া হয়নি বা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আর যেগুলো জমা নেওয়া হয়েছে, সেগুলোও সিস্টেমে আপলোড করা হয়নি। এই বিষয়ে তারা পুনরায় ট্রাইবুনালের দ্বারস্থ হবেন। "নো এসআইআর, নো ভোট" (No SIR, No Vote): তিনি স্পষ্ট জানান যে, এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এটিকে মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না। মুখ্যমন্ত্রিকে কটাক্ষ: সবশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে বসে ছবি আঁকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "অনেকদিন ছবি আঁকা বন্ধ ছিল। এখন সামনে অনেকটা সময় পাবেন, বিশ্রাম পাবেন, ছবি আঁকবেন... তাই এখন থেকে একটু প্র্যাকটিস করছেন।" অর্থাৎ, তিনি ইঙ্গিত করেন যে আগামী নির্বাচনে তৃণমূল ক্ষমতা হারাতে চলেছে এবং মুখ্যমন্ত্রীর হাতে অনেক অবসর সময় থাকবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:50:32
Chinsurah, West Bengal:চুরি ছিনতাই এ রেকর্ড গড়ছে উত্তরপাড়া,চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী! চুরির ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না।কয়েটি চুরির ঘটনায় চোর কে গ্রেপ্তার করলেও চুরি কিছুতেই থামানো যাচ্ছে না। মাঝে কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারো নতুন করে পরপর একাধিক চুরির ঘটনায় ব্যাপক আতংকিত উত্তরপাড়া বসী। সোমবার সন্ধ্যে নাগাদ উত্তর পাড়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা সরকার এক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে পাশেই সখের বাজারে এলাকায় গিয়েছিলেন। তার অভিযোগ বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড । আলমারি, ড্রয়ার সব তারা ভাঙ্গা।চুরি গেছে সোনার গহনা সহ বেশ কিছু টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গৃহকর্তীর অভিযোগ পুলিশী নিষ্ক্রিয়তার সুযোগে সন্ধা হলেই বাড়ে নেশাখোরদের উৎপাত।এলাকার মানুষ এই ঘটনায় পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ এলাকায় পৌরসভার কাছে বারবার দাবি করা হলেও সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না।পৌরসভার দায়বদ্ধ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ।তারা আবারও ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরির ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতারীর দাবিও জানিয়েছেন। সাম্প্রতিক কালে উত্তরপাড়া থানা এলাকারই হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় সোরগোল ফেলে দিয়েছিল। সাঁতারুর সেই চুরি যাওয়া পদক উদ্ধার হবার পর আবারও চুরি হয় বাড়িতে। কিছুদিন আগে দিনের বেলায় পথচলতি এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী দুষ্কৃতি। উত্তরপাড়া থানা এলাকায় চুরি ছিনতাই নিয়ে চিন্তিত শহরবাসী। পুলিশি নজরদারী বাড়ানোর দাবী তাদের। পুলিশ জানিয়েছে চোরের খোঁজ চলছে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:49:58
Chinsurah, West Bengal:তারকেশ্বর থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা,বিক্ষোভ তৃণমূলের বিজেপির ছুঁড়া ফুল কুড়িয়ে দামোদরের জলে বিসর্জন। তারকেশ্বর থেকে পুরশুরা খানাকুল ,আরামবাগ হয়ে চন্দ্রকোণায় গিয়ে জন সভা করার কথা বিজেপির পরিবর্তন যাত্রার।রথে আসছেন বিজেপির রাজ্য নেত্রী শশী অগ্নিহোত্রী, দেবশ্রী চৌধুরী সহ আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বরা। তারকেশ্বর থেকে পুরশুরাdik দিকে বিজেপির পরিবর্তন যাওয়ার পথে চাঁপাডাঙ্গা এলাকায় মিনিট দুয়েকের জন্য দাঁড়ায় বিজেপির রথ , রথের উদ্দেশ্যে ছোড়া হয় ফুল। রাস্তায় পরে থাকা ফুল নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির রথ যাত্রা চলে যেতেই চাঁপাডাঙ্গায় বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মীরা।বিজেপির ছড়ানো ফুল রাস্তা থেকে কুড়িয়ে নদীতে फেলা হয়। তৃণমূলের অভিযোগ চাঁপাডাঙ্গা দিয়ে বিজেপির রথ যাত্রা যাওয়ার সময় রথের উদ্দেশ্যে ফুল ছোড়া হয় সেই রথে হিন্দু দেব দেবীর ছিলেন না ছিল বাংলা বিরোধী কিছু মানুষ। তাদের উদ্দেশ্যে ছোড়া ফুল রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, পায়ে মাড়িয়ে মানুষ যাতায়াত করছিল, এই সব দেখে তারা এসে সেই ফুল কুড়িয়ে নদীর জলে ফেলে দেন তৃণমূলের নেতা কর্মীরা। যদিও তৃণমূল কে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির দাবি ওদের কোনো ইস্যু নেই তাই এটা নিয়েও রাজনীতি করছে।।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:49:44
Chinsurah, West Bengal:বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়েছে,যার ফলে সমস্যায় পড়েছে চুঁচুড়ার অটো রুট। মধ্য প্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে গ্যাসে সংকট দেখা দিয়েছে। গৃহস্থালি ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পাশাপাশি গ্যাস বুকিং এর ক্ষেত্রে ২৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চুঁচুড়া ত্রিবেণী রুটে আগে প্রায় ৯৩টি অটো চলতো।তবে গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে সেই রুটে এখন অটো সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে।রুটে অটো চালাতে হিমশিম খেতে হচ্ছে অটোচালকদের।চুঁচুড়া থেকে ত্রিবেণী যেতে গেলে একমাত্র ভরসা অটো।দীর্ঘ প্রায় ১৩ কিমি এই রাস্তায় টোটো চললেও এতটা দূরত্বে চলেনা।ফলে যাত্রীদের ভরসা শুধু অটো।কিন্তু অটোর সংখ্যা কমে যাওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।ফলে রাস্তায় বেরোলে হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে।তার সঙ্গে ট্যাঁকের কড়িও খসাতে হচ্ছে কিছুটা বেশি।কারন গ্যাস আগে অটো চালকদের কিনতে হত ৮০টাকা প্রতি লিটার।সেই গ্যাস যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই এক লাফে বেড়েছে ১২০ থেকে ১৩০ টাকা প্রতি লিটার।ফলে অটোর ভাড়াও বেড়েছে কিছুটা।যার ফলে ট্যাঁকে টান পড়ছে যাত্রীদের。 যাত্রী থেকে অটো চালক সকলেই চান সরকার পদক্ষেপ নিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে ও দাম নিয়ন্ত্রণ করতে।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 10, 2026 12:49:27
0
comment0
Report
Advertisement
Back to top