Back
बांका के हरिरामपुर ग्राम में पथश्री सड़क निर्माण को लेकर हिंसा, 8 घायल
MDMritunjay Das
Feb 02, 2026 07:02:12
Bankura, West Bengal
পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরী নিয়ে বাঁকুড়ার হরিরামপুর গ্রামের দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, জখম উভয় পক্ষের ৮ জন, মার খেলেন খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যাও, কাটমানির জন্য জনরোষ দাবি বিজেপির
পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরীকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল গ্রামের দুই পাড়া। ঘটনা বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর গ্রামে। সংঘর্ষে জখম হয়েছেন ওই গ্রামের দু'পক্ষের মোট ৮ জন। মার খেয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা(p)ও। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি কাটমানি নিয়ে গন্ডগোলের জেরেই এই সংঘর্ষ।
বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর গ্রামে সম্প্রতি রজক পাড়া ও বাউরী পাড়ার মধ্যবর্তী একটি রাস্তা পাকা করার জন্য পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়। ওই রাস্তা নির্মাণে বাউরী পাড়ার বাসিন্দাদের গুরুত্ব না দিয়ে একতরফা ভাবে রজক পাড়ার বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন এই অভিযোগ তুলে কয়েকদিন আগে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে বিবাদ হয়। বাঁকুড়া সদর থানায় দু'পক্ষকে বসিয়ে সেই বিবাদ মিটিয়েও দেয় পুলিশ। কিন্তু গতকাল বরাত প্রাপ্ত ঠিকা সংস্থা ওই রাস্তা নির্মানের কাজ শুরু করলে প্রথমে বিবাদ ও মারামারিতে জড়িয়ে পড়ে ওই দুই পাড়ার বাসিন্দারা। দুপক্ষের মধ্যে ব্যপক ঢিল পাটকেল ছোঁড়াছুড়ি হয় বলে অভিযোগ । ঘটনায় আহত হন দুপক্ষের মোট ৮ জন। স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সদস্যা পাপিয়া রজকের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আহত পঞ্চায়েত সদস্যা সহ ৮ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এক পাড়ার বাসিন্দারা অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে। তৃনমূল পরিচালিত জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি রাস্তার কাজ চলাকালীন বিবাদের কোনো ঘটনা ঘটেনি। পরে দুপক্ষের মধ্যে একে অপরের বিরুদ্ধে কটুক্তিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপির দাবি রাস্তার কাজে কবজি ডুবিয়ে কাটমানি খেয়েছেন পঞ্চায়েত সদস্যা। আর তাই তাঁকে ঘিরে জনরোষের বহি:প্রকাশ ঘটেছে।
বাইট :- পুটু রজক ( আহত স্থানীয় বাসিন্দা)
বাইট :- পাপিয়া রজক ( আহত পঞ্চায়েত সদস্যা)
বাইট :- কল্পনা বাউরী ( স্থানীয় বাউরী পাড়ার বাসিন্দা)
বাইট :- শান্তনু বাউরী ( স্থানীয় বাউরী পাড়ার বাসিন্দা)
বাইট :- গুরুদাস মুখোপাধ্যায় ( পঞ্চায়েত প্রধান, জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত)
বাইট :- দেবাশিস দত্ত ( বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ সভাপতি)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 19, 2026 02:32:18697
Report
BMBiswajit Mitra
FollowMar 19, 2026 02:32:05756
Report
PDPradyut Das
FollowMar 19, 2026 02:31:21675
Report
BMBiswajit Mitra
FollowMar 19, 2026 02:31:06713
Report
ALArup Laha
FollowMar 19, 2026 01:00:241080
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 16:46:24988
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 16:46:12Chinsurah, West Bengal:চুঁচুড়ার বাম প্রার্থী সুনীল সাহা অসিত মজুমদারের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন। অসিত বাম প্রার্থীকে উপদেশ দেন,বামেদের ভোট যেন বিজেপি না পায়।বাম ভোট বামেই পরে সেটা নিশ্চিত করতে。
1045
Report
TDTapan Deb
FollowMar 18, 2026 16:31:521042
Report
TCTathagata Chakraborty
FollowMar 18, 2026 16:31:371029
Report
DGDebabrata Ghosh
FollowMar 18, 2026 16:03:121002
Report
RDRaktima das
FollowMar 18, 2026 15:35:001097
Report
CDChampak Dutta
FollowMar 18, 2026 15:34:471085
Report
PSPrasenjit Sardar
FollowMar 18, 2026 14:32:25967
Report
DGDebabrata Ghosh
FollowMar 18, 2026 14:30:181006
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 13:49:021074
Report