Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बलुरघाट-गंगारामपुर में 26 विधानसभा नामांकन शुरू, सुरक्षा व्यवस्था कड़ी

STSrikanta Thakur
Mar 30, 2026 10:41:07
Dinajpur, Rangpur Division
জেলার বালুরঘাট গঙ্গারামপুর মহকুমা শাসকের দফ্তরে নমিনেশন জমা দেওয়া শুরু হয়েছে ৩০ তারিখ সকাল থেকে। বালুরঘাটের নমিনেশন সেন্টারে সোমবার সকালে নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে সোমবার ৩০ শে মার্চ থেকে শুরু হল ২৬ এর বিধানসভা নির্বাচনের নমিনেশন সাবমিট। নমিনেশন সাবমিট সুষ্ঠু পরিচালনার জন্য নিরাপত্তা নিরাপত্তা ও পরিকাঠাম কাঠামো বিষয়টা খতিয়ে দেখতে মহকুমা শাসকের দপ্তর এলাকায় উপস্থিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিনময় মিত্তাল। এছাড়া উপস্থিত ছিল গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশিহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস সহ আরো অন্যান্যরা। মূলত বিভিন্ন দলের পক্ষ থেকে নমিনেশন সাবমিট করার জন্য পুলিশ প্রশাসন কিভাবে তাদের প্রবেশ করাবে এবং কয়জন করে মহকুমা শাসকের দপ্তরের প্রবেশ করাবে মূলত সেই সমস্ত বিষয় নিয়ে মহকুমা শাসকের দপ্তর এলাকায় উপস্থিত হয় জেলা পুলিশ সুপার।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Mar 30, 2026 13:15:43
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 30, 2026 11:37:39
Katwa, West Bengal:কমিশনের সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম নেই। ভোটার তালিকায় নাম তুলতে শিবিরে ভিড় প্রাক্তন ভোটারদের। নথি সহ ফের আবেদন পত্র জমা দিতে সাহায্য করছেন আইনিজীবিরা। শাসকদলের পক্ষে কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে শিবির খোলা হয়েছে। নাম বাদ যাওয়া ভোটারদের অভিযোগ দীর্ঘদিনের বাসিন্দা তবুও নাম ভুল দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে কমিশন। কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েত এলাকায় ২২ বুথে ১৯৭৫৪ ভোটারের মধ্যে ৩৬৫৩ জনকে অ্যাডজুডিকেশানের তালিকায় ফেলা হয়েছিল।কমিশনের সাপ্লিমেন্টারি তালিকায় ৭২১ জন গ্রামবাসীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাটোয়া শহরের ২০ টি ওয়ার্ডে ১৬৫৭ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাটোয়া পুরসভার প্রধান কমলাকান্ত চক্রবর্তী বলেন, দীর্ঘদিনের পুরসভার কর্মী বৈধ ভোটার তাদের তালিকা থেকে নাম বাদ গেছে।অনেকে পাশপোর্ট, সরকারি নিয়োগপত্রের ফটোকপি জমা দেওয়ার পরও কিছু হয়নি। শহরের অনেকে এমন অভিযোগ করছেন। আমরা চাই একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়।
929
comment0
Report
BSBidhan Sarkar
Mar 30, 2026 11:36:59
Chinsurah, West Bengal:ধনিয়াখালির বিজেপি প্রার্থী বর্ণালী দাসকে হুমকি পুজো দিতে গেলে গালিগালাজ করার অভিযোগ,তৃণমূলের বিরুদ্ধে। ওদের সঙ্গে লোক নেই মিথ্যা অভিযোগ করছে দাবি তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের। গতকাল ধনিয়াখালি বিধানসভার সাটিথান পঞ্চায়েতের ডুমুরপুর গ্রামে শীতলা পুজোয় অংশ নেন বিজেপি প্রার্থী বর্ণালী দাস। তার অভিযোগ সেখানে তৃণমূলের কিছু লোকজন যারা অসীমা পাত্রের অনুগামী তারা এসে তার সঙ্গে দুধ ব্যবহার করেন পুজো দিতে বাধা দেন এবং ভোটে জিতলে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর বিজেপি প্রার্থী দাদপুর থানায় ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আজ প্রচারে বেরিয়ে ধোনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র বেলমুরিতে শীতলা মন্দিরে পুজো দেন। বিজেপে প্রার্থীর অভিযোগ নস্যাৎ করে বলেন,বিজেপি মানুষের অধিকার কেড়ে নিয়েছে।বঞ্চিত করেছে মানুষকে।প্রাপ্য টাকা দেয়নি।ওদের গ্রামে কোন সংগঠন নেই তাই মিথ্যা অভিযোগ করছে。
1097
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 30, 2026 11:34:28
Kolkata, West Bengal:বালিগঞ্জ এবং টালিগঞ্জ কেন্দ্র্রে কংগ্রেস প্রার্থী মনমতো না হওয়ার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনের সামনে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল ওই দুই কেন্দ্রের দুই কংগ্রেস সদস্য ও কর্মী জাহিদ হোসেন ও শাজাহান দেওয়ান। তাদের দাবি, অর্থের বিনিময় বালিগঞ্জে রোহন মিত্রকে এবং টালিগঞ্জ মানস সিংহ রায়কে প্রার্থী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও প্রার্থী তালিকায় তাদেরকেই আধিকার দেওয়া হবে বলা হয়েছিল। এদিন তারা শুভঙ্কর বাবুর সঙ্গে এসে দেখা করতে চান কিন্তু তিনি না থাকায় তার সচিব দেখা করেনি। দুই প্রার্থী জানিয়েছেন আগামীকাল ফেরতরা আসবেন যদি প্রার্থী প্রত্যাহার না হয় তাহলে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানাবেন তারা।
1053
comment0
Report
BSBidhan Sarkar
Mar 30, 2026 11:33:57
Chinsurah, West Bengal:দিনেদুপুরে পান্ডুয়াতে এক যুবককে ছুরি মেরে ছিনতাই। তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চার দুষ্কৃতী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের ভোটগ্রাম এলাকার বাসিন্দ বছর একুশের যুবক সোমনাথ বাউলদাস,সোমবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া কালনামোর সংলগ্ন একটি রাষ্ট্রায়াত্ত্বক ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ওই যুবকের জেঠু অশোক বাউল দাস জানান কয়েকদিন পরেই তাদের বাড়িতে হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠান আছে। নাম গান হবে তিন দিন ধরে। যেখানে নরনারায়ন সেবা আয়োজন করা হয়েছে। প্রতিবছর তাদের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেই কারণেই ব্যাঙ্ক এই টাকা তুলে নিয়ে যাচ্ছিল সোমনাথ। স্কুটি চালিয়ে বাড়ি যাবার পথে সরাই গ্রামে ঢুকতেই ফাঁকা রাস্তায় দুটি বাইকে করে মোট চারজন অজানা ব্যক্তি তাকে হামলা করে বলে অভিযোগ। তার মাথার পিছনের দিকে সজোরে আঘাত করে। ছুরি দিয়ে আঘাত করে তার হাতে। রাস্তার অদূরে স্কুটি সহ ছিটকে পড়ে যায় সোমনাথ। তার স্কুটির ডিকিতে থাকা নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই চার জন। সোমনাথকে স্থানীয়রা আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে পান্ডুিয়া গ্রামীণ হাসপাতালে এসে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ।দুষ্কৃতিদের খোঁজ চালাচ্ছে।
1088
comment0
Report
STSrikanta Thakur
Mar 30, 2026 11:01:28
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, ৩০ মার্চ: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার সন্ধ্যায় কংগ্রেসের প্রার্থী পথ ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। দক্ষিণ দিনাজपुर জেলায় ছয়টি বিধানসভার ক্ষেত্রেও কংগ্রেস এবার এককভাবে লড়াই করছে। বঙ্গে পালা পরিবর্তনের পর রাজনৈতিক ভাবে দুটি মেরুর কংগ্রেস ও সিপিএম পরপর তিনটি নির্বাচন জোট বদ্ধ হয়ে লড়াই করেছে। দীর্ঘ ১৫ বছর পর সেই জোটের অবসান হয়েছে এবং এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ও কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। সোমবার দুপুরে বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ে ওই ছয়জন প্রার্থীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। একই সঙ্গে আগামীর নির্বাচনী রণকৌশل নিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেন দলের জেলা নেতৃত্ব। এদিন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব প্রার্থীদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন। প্রার্থী তালিকা ঘোষণার প্রান্ত থেকে জেলার প্রতিটি আসনে কংগ্রেস প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারে নেমে পড়েছেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বালুরঘাটে প্রদীপ কুমার মৈত্র, কুমারগঞ্জে গোলাম মর্তুজা মণ্ডল, তপনে বঙ্কিমচন্দ্র টপ্পো, গঙ্গারামপুরে জুঁই বর্মন, হরিরামপুরে শুভাশিস পাল এবং কুশমন্ডিতে বাবলু সরকার। জেলার ছয়টি আসনের মধ্যে হরিরামপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বিশেষ রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শুভাশিস পাল, যিনি ‘সোনা পাল’ নামেও পরিচিত, এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলে মনে করা হচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আসনে জোরদার লড়াই হতে পারে। তবে শুভাশিস পালের দাবি, হরিরামপুরে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। বাইট- শুভাশিস পাল, কংগ্রেস প্রার্থী, হরিরামপুর বিধানসভা। বাইট- গোপাল দেব, জেলা সভাপতি, জাতীয় কংগ্রেস。
1099
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 30, 2026 10:40:52
Asansol, West Bengal: দক্ষিণ বিধান সভায় তৃণমূল করছে চড়ম সন্ত্রাস অভিযোগ তুলে সরব হন অগ্নিমিত্রා পাল। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিব্রত অগ্নিমিত্রা পাল । আজ সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জ গ্রামীণ area's চেলোদে সদলবলে প্রচারে যান তিনি । গ্রামে ঢোকার পর তিনি লক্ষ্য করেন অধিকাংশ বাড়ির দরজা বন্ধ । হাতে গোনা কয়েকজন তিনি̣র সাথে কথা বলেন । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেবার অভিযোগ তোলেন তিনি । তিনি বলেন এই গ্রামের গরিব মানুষদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে তৃণমূলের ক্যাডাররা । যদিও অগ্নিমিত্রার এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দোপাধ্যায় বলেন এই বিধানসভায় প্রচুর কাজ করেছেন তাপস বন্দ্যোপাধ্যায় । এখাননের মানুষের সাথে তার একটা টান রয়েছে । যার জন্য আজ যে গরিব মানুষগুলো সকালে দিনমজুরের কাজে চলে গেছে তারাই কাল ছুটি নিয়ে তাপস বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবে ।
945
comment0
Report
Advertisement
Back to top