Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120
श्रीभूमि स्पोर्टिंग क्लब का गोल्ड मैराथन: चौथा वर्ष, 10 हजार से अधिक प्रतिभागी
BSBarun Sengupta
Feb 01, 2026 02:31:06
Barrackpore, Kolkata, West Bengal
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গোল্ড ম্যারাথন! চতুর্থতম বর্ষ! 3K - 10K -21.1K বিভাগে প্রায় 10 হাজারের বেশি অংশগ্রহণকারী! উপস্থিত বিধাননগর পুলিশ কমিশনার এবং ডিসি! উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা! অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততায় আপ্লুত উদ্যোক্তারা! সুজিত বসুর বাইট আছে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Mar 16, 2026 01:01:04
Belna, West Bengal:vote ঘোষণার পরই বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ,পাশাপাশি শুরু রাজনৈতিক তরজাও। রবিবার বিকেলে ভোট ঘোষণার পর থেকেই এলাকায় Area domination ও ভোটারদের আশ্বস্ত করতে জোরদার রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান থানার খাগড়াগড় ও কৃষ্ণপুর এলাকায় রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। রুটমার্চের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জওয়ানরা। কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, কেউ ভয় দেখাচ্ছে কি না সেসব বিষয়েও খোঁজখবর নেন তাঁরা। পাশাপাশি ভোটারদের উদ্দেশে জওয়ানদের বলতে শোনা যায়, “কোনো সমস্যা নেই তো? সমস্যা হলেই জানাবেন, নিশ্চিন্তে ভোট দিন।” এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয়তাকে কটাক্ষ করেছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে থাকা বাহিনীও যেন কেন্দ্রীয় সরকারের নির্দেশেই চলছে। তাঁর অভিযোগ, এলাকায় রুটমার্চ করার সময় জওয়ানরা স্থানীয়দের বলছেন অশান্তি হলে জানাতে। “তার মানে তারা আগেভাগেই যেন রিহার্সাল দিয়ে এসেছে,” বলেন তিনি। অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বুঝতে পারছেন বাংলায় কী পরিস্থিতি রয়েছে। সমস্যা হল বাহিনীকে নিয়ন্ত্রণ করে রাজ্য পুলিশ।” তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, কেন্দ্রীয় বাহিনী যেন পুলিশের নিয়ন্ত্রণে না থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে।” ভোটের আগে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলবে থাকবে বলে জানা গেছে।
172
comment0
Report
KMKIRAN MANNA
Mar 15, 2026 18:15:48
Dihierench, West Bengal:*ভোট ঘোষণা হতেই রাতে নন্দীগ্রামে বিজেপির প্রচার মিছিল শুরু হয়ে গেল, বিকেলে শুভেন্দু অধিকারীর নামে দেয়াল লিখনের পর রাতেই বিজেপির প্রচার মিছিল। মিছিল ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা।* ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেল। শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনের পাশাপাশি রাতেই বিজেপির প্রচার মিছিল শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা。 নন্দীগ্রাম মন্ডল ১ এলাকার ভেকুটিয়া অঞ্চলের শ্রীরামপুর বাজারে বিজেপির কর্মী, কার্যকর্তা ও নেতৃত্বরাacal প্রচারে নামেন। রাত প্রায় দশটা পর্যন্ত চলে এই প্রচার কর্মসূচি。 ভোটের ঘোষণা হতেই এলাকায় দেওয়াল লিখন এবং প্রচার মিছিলের মাধ্যমে প্রচার শুরু করায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে নন্দીগ্রামে。 বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতেই এই প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে।
80
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 15, 2026 17:32:04
Kolkata, West Bengal:शशी पांजावर हमले के विरोध में श্যামपुकुर में तृणমূলের মিছিল তৃণমূল কংগ্রেস নেত্রী Shashi Panja-র উপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠল Shyampukur Assembly Constituency। রবিবার শ্যামপুকুর বিধানসভা জুড়ে প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত করে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের。 দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তারা। মিছিলে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের দাবি, গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিও তোলেন তারা。 তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন, এই ঘটোন প্রতিবাদে তাদের আন্দোলন চলবে এবংআগামী দিনেও বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে।
152
comment0
Report
NRNarayan Roy
Mar 15, 2026 17:17:20
Siliguri, West Bengal:শিলিগুড়িতে মারওয়ারи যুব মঞ্চের ‘সংকল্পম’ কর্মসূচি ১৪–১৫ মার্চ শিলিগুড়ি “এক মন, এক লক্ষ্য — শক্তিশালী যুব, শক্তিশালী জাতি” এই মূল ভাবনাকে সামনে রেখে আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ–সিকিম প্রান্তীয় মারওয়ারি যুব মঞ্চের বিশেষ কর্মসূচি ‘সংকল্পম’। আগামী ১৪ ও ১৫ মার্চ শিলিগুড়িতে এই দুই দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অখিল ভারতীয় মারওয়ারি যুব মঞ্চের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ–সिकিম প্রান্তীয় মারওয়ারি যুব মঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শাখার সদস্য ও যুব প্রতিনিধিরা অংশ নিয়েছে। যুব সমাজকে সংগঠিত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং শক্তিশালী জাতি গঠনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই দুই দিনের ‘সংকল্পম’ কর্মসূচির আতিথ্য দিচ্ছে শিলিগুড়ি শাখা। অনুষ্ঠানতে বিভিন্ন সাংগঠনিক আলোচনা, সামাজিক উদ্যোগ এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ এই অনুষ্ঠানে।
112
comment0
Report
MMManoj Mondal
Mar 15, 2026 16:31:05
Kolkata, West Bengal:রাজ্যে যখন ভোট ঘোষণা , তখন উত্তর 24 পরগনার হাবরাতে ধরা পড়লো এই ছবি। হাবরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর রেলগেট এলাকায় , লিংকন মন্ডল নামে বিজেপি কর্মী তার দোকানের সামনে বসে কয়েকজন সাধারণ মানুষকে , যাদের এস আই আর এ নাম কেটে গেছে , এবং ভোটার লিস্টে নাম নেই তাদের কাছ থেকে টাকা নিয়ে CAA কার্ড দেওয়ার নাম করে কারোর কাছ থেকে ৮০০ টাকা কারোর কাছ থেকে ৭০০ টাকা করে নেওয়ার অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা এবং ওয়ার্ড কাউন্সিলর শঙ্কর ঘোষ। চেয়ারম্যান সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন কাউকে টাকা দেবেন না, ঘটনার খবর জানা জানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে হাবরা থানার পুলিশ গিয়ে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। তবে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা দীপঙ্কর চক্রবর্তী জানন যাঁদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপির কেউ নয়। পরিকল্পনা করে তৃণমূল ֆাঁসিয়েছে তাদের।
164
comment0
Report
BSBarun Sengupta
Mar 15, 2026 16:30:46
Barrackpur Cantonment, West Bengal:কারুর বাড়িতে যাওয়া এটা তৃণমূলী কালচার। আমরা দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি দলবল নিয়ে তার বাড়ি চলে গিয়েছিল। আমরা সরকারি প্রশাসনিক ভবনের সামনে যেতে চাই। শশী পাজার বাড়ির উপর আক্রমণ নিয়ে এমনই মন্তব্য করেন। বিমান বসু। তবে বামপন্থার পুনরুত্থান করতে চান তারা এটা বিমান বসুর কথা থেকে স্পষ্ট। তবে তিনি স্বীকার করে নেন এই কাজটা করতে তাদের সময় লাগছে কারণ বামফ্রন্টের বাইরে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন ইস্যুতে একমত হওয়া। এখনো তিনি বলছেন অল্প দিনের মধ্যেই এর নিষ্পত্তি হয়ে যাবে। তবে আগামীকালই বামফ্রন্টের প্রাথমিক তালিকা বের হতে চলেছে এটা কিন্তু তিনি নিশ্চিত করে দেন। যারা বামপন্থী আছেন বা যারা তার বাইরে আছেন তাদের সাথে সুইট এডজাস্টমেন্ট করা হবে এটাকে কোন জোট বা ঘোট বলেনা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বে তাদের নিয়ে ট্রিট এডজাস্টমেন্ট হবে। তৈরি হবে কমন প্লাটফর্ম。 হি এ বাড়ানো নিয়ে বিমান বসুর দাবি এটা সরকার করতে বাধ্য হয়েছেন। পুরোহিত এবং মহাজ্জেম ভাতা বাড়ানো নিয়ে বিমান বসুর দাবি যারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে তারাই এটা করবে। এটার মধ্যে কোন অভিনবত্ব কিছু নেই । কাঁচরাপাড়া এসে এমনই মন্তব্য বিমান বসুর。
237
comment0
Report
RDRaktima das
Mar 15, 2026 15:18:39
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গ-তে ভূমিসন্তানদের জন্য সরকারি চাকরিতে ১০০%, বেসরকারি চাকরিতে ৮৫% স্থান সংরক্ষণ ও-lhes; ব্যবসা-ঠিকাদারী ক্ষেত্রে বিশেষ ছাড় ও অগ্রাধিকার; বাংলার ভাষা-সংস্কৃতিকে রক্ষার্থে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নজর; বাংলায় বাধ্যতামূলক বাংলা মাধ্যম স্কুল ও তাদের পরিকাঠামো উন্নয়ন; পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তর-ব্যবস্থাপনায় বাংলায় পরিষেবা বাধ্যতামূলক; ফুটপাত, স্টেশন ও বাজারে বাংলার ভূমিসন্তানদের ব্যবসা সুযোগ বাড়ানো; শিক্ষা-স্বাস্থ্যে বাংলার পুঁজির বিনিয়োগ ও স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার; সমস্ত বেসরকারি হসপিটালতে বাংলার স্বাস্থ্য-সেবার মূল্যস্ফীতি কমিয়ে বাংলার রোগীকে অগ্রাধিকার; ধর্ম-জাত-বিভাজনকারী সকল সাম্প্রদায়িক শক্তিকে কঠোর দমন; চাকরি, ব্যবসা, শিক্ষা-স্বাস্থ্য, প্রতিক্ষেত্রে ভূমিসন্তানদের নিরাপত্তা ও নিযুক্ত পরিযায়ী শ্রমিকদের সামাজিক-আর্থিক নিরাপত্তাanggung; ক্রীড়াঙ্গন ও ক্রীড়া সংস্থায় ১০০% ভূমিসন্তানকে সুযোগ; বাংলায় থাকা-franchise-গুলো বাংলার ভূমিসন্তানদের অগ্রাধিকার; প্রতিটি জনপ্রতিনিধিকে বাঙালি হতে হবে; পরিবেশ-জলাভূমি সংরক্ষণে প্রশাসনকে অতিকঠোরতা;
147
comment0
Report
STSrikanta Thakur
Mar 15, 2026 15:16:24
160
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 15, 2026 14:45:19
Howrah, West Bengal:নির্বাচন घोषণার সঙ্গে সঙ্গে নাকা চেকিং অভিযানে হাওড়া সিটি পুলিশ। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ঘন্টায় বেজে গিয়েছে। তারপরেই তৎপরতা দেখা গেল হাওড়া সিটি পুলিশের উদ্যোগে। এদিন সন্ধ্যায় হাওড়া শিবপুর বিধানসভার কেন্দ্রের ইস্ট ওয়েস্ট বাইপাসের টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে নাকা চেকিং করে বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা যায় হাওড়া সিটি পুলিশে আধিকারিদের। যে সমস্ত ব্যক্তিগত গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাগজপত্র পরীক্ষা করার সঙ্গে সঙ্গে গাড়িতে তল্লাশী চালানো হচ্ছে।নির্বাচন প্রক্রিয়া যতদিন না সমাপ্ত হচ্ছে ততদিন এই ধরনের অভিযান চলবে বলে জানা গিয়েছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। সবমিলিয়ে নির্বাচন ঘোষণা হতেই তৎপর হাওড়া সিটি পুলিশ।
146
comment0
Report
SCSandip Chowdhury
Mar 15, 2026 14:32:17
Katwa, West Bengal:কাটোয়া বিধানসভায় বুথ পরিদর্শনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে ভোটারদের আস্থা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ। সেই সূত্রেই রবিবার বিকেলে কাটোয়া বিধানসভার হরিপুর গ্রামে ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বুথ পরিদর্শন করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ক্যাটোয়া থানার আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত বুথগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। শুধু বুথ এলাকা ঘুরে দেখা নয়, গ্রাম জুড়ে টহল দিয়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন জওয়ানরা। বুথের ভিতরের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। এদিন গ্রামে আধা সামরিক বাহিনীর টহল দেখে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের পুরুষ ও মহিলাদের সঙ্গে কথা বলে ভোটের দিন নির্ভয়ে ভোট দিতে উৎসাহ দেন বাহিনীর জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের মতে গ্রামে পাড়ায় পাড়ায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেওয়ায় এবার ভোট নিয়ে আর কোনও ভয় নেই। প্রশাসনের এই উদ্যোগে তারা অনেকটাই আশ্বস্ত। গ্রামবাসী বরুন মাঝি বলেন কেন্দ্রীয় বাহিনী গ্রামে টহল দিচ্ছে দেখে আমরা খুবই খুশি। এতে আমাদের সাহস বাড়ছে। এবার আমরা নির্ভয়ে ভোট দিতে পারব। ভোটকে সামনে রেখে প্রশাসনের এই বুথ পরিদর্শন ও টহল কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানা গেছে।
192
comment0
Report
BSBhabananda Singha
Mar 15, 2026 14:32:01
Dinajpur, Rangpur Division:রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে দলীয় ঝান্ডা, ব্যানার ও ফ্লেক্স অপসারণের কাজ। কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো রাস্তার ধারের ঝান্ডা, ব্যানার, পোস্টার ও ফ্লেক্স খুলে ফেলতে ইতিমধ্যেই মাঠে নেমেছে প্রশাসনের কর্মীরা। প্রশাসনের যৌথ উদ্যোগে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, চোপড়া সহ জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি ও বেসরকারি সম্পত্তিতে লাগানো কোনও রাজনৈতিক প্রচারের সামগ্রী রাখা যাবে না। সেই কারণেই দ্রুততার সঙ্গে সেগুলি সরিয়ে ফেলার কাজ চলছে। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের দাবি।
175
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 15, 2026 14:06:21
115
comment0
Report
Advertisement
Back to top