Back
बाराकपुर अदालत में हिंसक भिड़ंत, मीडिया पर गुंडों के हमले के खिलाफ भारी विरोध
DBDebanjan Bandyopadhyay
Feb 09, 2026 13:10:20
Kolkata, West Bengal
ব্যারাকপুর আদালতে খন্ড যুদ্ধ, প্রহৃত সাংবাদিক
অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বারে বারে আক্রান্ত হয়। যারা অন্য ধরনের সংবাদ সম্প্রচার করেন তাদেরকেও ছাড় দেওয়া হয় না। বিশেষ কিছু সংবাদ মাধ্যমকে তো বেছেই নেওয়া হয়েছে। বেলডাঙ্গার ঘটনায় দেখা গিয়েছে, যারা অন্য রকমের খবর সম্প্রচার করেন তাদেরকেও ছাড়া হয়নি। গুন্ডাদের হাতে চলে গিয়েছে। এরা যা খুশি তাই করবে। এদের আটকানো যাবে না। যে গুরুতর অপরাধ ব্যারাকপুরের কাউন্সিলর করেছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে আজও ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি ব্যারাকপুরের তাপস ঘোষের নেতৃত্বে বড় বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ বিক্ষোভ দমন করতে চাইছে আর গুন্ডারা সংবাদমাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। আমরা নিন্দা করি। দিন ঘনিয়া আসছে। কয়েকদিন পরেই এই অপশাসনের অবসান হবে। পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র ফিরবে।
সরকারি নিয়ম মেনে মায়ের চোখ দান করে গ্রেফতার হলেন মুসলিম শিক্ষক
সবই সম্ভব। কয়েকদিন আগে বারাসাতে ময়নাতদন্ত করতে গিয়ে এক যুবকের চোখ তুলে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে ইঁদুরকে দায়ী করা হয়েছিল। এই রাজ্যে সবই সম্ভব।
এবার উত্তর প্রদেশে নয় বাংলায় চলল বুলডোজার
এটাতো নতুন কিছু নয় যোগীজিকে দেখে যদি কেউ কিছু ভালো কাজ করতে চান করুন না। অবৈধ নির্মাণ ভাঙছেন। কিন্তু সেই নির্মাণ কি ধরনের নির্মাণ তা না জেনে মালদার যিনি আমাদের বিরোধী দলনেতা পুরসভার বিরোধী কাউন্সিলর অম্লান বাহাদুরির সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোন মন্তব্য করবো না। যোগীজীর সব কাজই অনুকরণ সবাইকে আজ না হোক কাল করতে হবে।
মাইক্রো অবজারভার নিয়ে আবেদন হয়েছিল। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এস আই আর বন্ধ করা যাবে না।
আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি। তার ভিত্তিতে আমি মন্তব্য করছি না। আদালতের অন্তর্বর্তী আদেশ আজকেই চলে আসবে। মাননীয় প্রধান বিচারপতির যে মন্তব্য গুলো আমরা দেখেছি তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআই আর আটকানো এবং তা বাধাপ্রাপ্ত করার যে প্রয়াস তা ভন্ডুল হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন আজকে যেভাবে গাইড লাইন মেনে এ ক্যাটাগরীর ইআরও অফিসার দেননি, সেটাও বলেছেন এবং মাইক্রো অবজার্ভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজার্ভার দের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপিঅ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারদের কাছে, দুটো কালাম থাকে তিনটে কলাম থাকে না। এবারে যদি যেগুলো ভুয়া তা একসেপ্ট করা হয় সেক্ষেত্রে ইআরও দের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও অধিকার আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারিদের কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। এইরকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাক এর বুদ্ধিতে তাহলে ইআরও দের কপালেও ভবিষ্যতে দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল নেত্রী সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তারপরে ফাইনাল ভোটার লিস্টের পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী গুলোকে এবং বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গা এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, ১৮ বছরের নিচে যদি কোন লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায় তার পুরো দায়িত্ব ই আর ও র। ইয়ারোরা যদি ভুল নাম রেখে দেয় তাহলে আমরা ডিআরওর কাছে আপিল করতে পারব। অর্থাৎ ডি এম। কিন্তু ডিএম যদি নবান্নর নির্দেশে ফের আমাদের বক্তব্য খারিজ করে তখন কিন্তু আমরা সিইওর কাছে যেতে পারবো। সিইও যদি তার করে তাহলে আমরা কোর্টে যেতে পারব। অর্থাৎ যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা এসংবাদমাধ্যমে বলা যে ইতিহাস তৈরি করেছেন সে কি ইতিহাস লোক দেখলো উনি চেষ্টা করেছেন এসআইয়ার বন্ধ করতে। উনি চেষ্টা করেছেন ২০২৪ সালের ত্রুটিযুক্ত ভোটার তালিকা সামনে রেখে ভোট করতে যেতে সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে এবং এটাই হওয়া উচিত ছিল।
কয়লা মামলায় বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে তলব করেছে ইডি
এদেরকে আটকে দেওয়া উচিত। টাকা কোথায় পাঠাতো তা জানা দরকার। কোন সিপির কাছে, কোন আইডির কাছে, কোন ডিজির কাছে, কোন লোকের কাছে টাকাগুলো পাঠাতো মনোরঞ্জন তা দেখা উচিত। কারণ ও একা টাকা খায়নি। পঁচিশ রেখে ৭৫ পাঠিয়েছে। এবং সেটা কলকাতাতেই পাঠিয়েছে। সেটা কোথায় পাঠিয়েছে, সেটা বাংলা জানতে চায়।
তৃণমূল কংগ্রেসের ১৪ জন নেতা সঙ্গে যোগাযোগ করছেন : হুমায়ুন
ওবিসি সংরক্ষণ এ ও বি এর জটিলতা, ওয়াকফ আমেন্ডমেন্ট বিল-- সবমিলিয়ে একটা বড় অংশের মুসলিমরা মমতা বন্দ্যोपাধ্যায়ের উপর ক্ষুব্ধ ছিলেন সেই ক্ষুব্ধ মুসলিমরা যাতে অন্য কোথাও না চলে যান সেই জন্যই হুমায়ুন কবিরদের দিয়ে এই নাটকটা তৃণমূল করাচ্ছে। এটা আমরা বারে বারে বলেছি আজও বলি এবং প্রচুর গরিব মুসলিম পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য থেকে যে মুসলিমরা বাইরে আছেন তারা সকলেই এই রাজ্যে পরিবর্তনের পক্ষে। এটা আমি মনে করি।
আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করল সুপ্রিম কোর্টে
বাংলাদেশী মুসলিমদের রক্ষা করার জন্য জামাতিদের রক্ষা করার জন্যই প্রচেষ্টা। হরিহরপাড়ায় মাদ্রাসা বানানো স্বাদ শেখদের জঙ্গিদের কে রক্ষা করার জন্য ক্যানিংয়ের এক জঙ্গি rdx নিয়ে এখানে ছিল। দু কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি ওড়াতে পারে। সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে এই জঙ্গিদেরকে এবং জামাতিদেরকে এবং এই সন্ত্রাসবাদীদের রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। পশ্চিমবঙ্গে জাল আঁধার, রেশন রেশন এবং সরকারি পরিচয় তৈরির দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়েছে এটা আপনাদের চ্যানেলগুলোতেই দেখিয়েছে। কাকদ্বীপ থেকে হাবরা পর্যন্ত এটাই তার কারণ।
ভাঙ্গরে তিনটে গ্রামে সরকারি টাকা বন্ধ করেছি আমাদের ভোট না দেওয়ায় : শওকত মোল্লা
ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাকচা এবং গজিনা। হাইকোর্ট এসেছিলাম। কান মুড়ের টাকা আদায় করে নিয়ে গিয়েছি। এটা মমতার বাপের টাকা নয় তৃণমূলের চুড়ির টাকা নয় এটা জনগণের ট্যাক্সের টাকা আরবিআই থেকে লোন নেওয়ার টাকা। ময়নায় যাওয়া হয়েছে যদি ভাঙ্গড় দু'নম্বর ব্লকে তিনটে অঞ্চলে এ সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন ময়নাতে যে হাইকোর্টে সবাল করেছিল আপনাদের পয়সা দিতে হবে না খালি ডকুমেন্ট দিয়ে যান আমি আপনাদের লিগাল সাপোর্ট দেবো। অপজিশন লিডারের কাজ এটাই। মুখ্যমন্ত্রী সভার হতে পারেননি কিন্তু বিরোধী দলনেতা অত্যাচারিত মানুষের পাশে আছে। এটা বিজেপির পথ দেখানো।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BBBimal Basu
FollowMar 05, 2026 13:46:230
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 13:45:590
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 13:04:450
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 05, 2026 13:03:380
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 05, 2026 13:03:230
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 05, 2026 13:03:070
Report
MMManoranjan Mishra
FollowMar 05, 2026 13:02:550
Report
KMKIRAN MANNA
FollowMar 05, 2026 13:02:320
Report
MMManoj Mondal
FollowMar 05, 2026 13:02:110
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 13:01:580
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 05, 2026 12:31:240
Report
PSPrasenjit Sardar
FollowMar 05, 2026 12:22:360
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 12:22:03Howrah, West Bengal:ভোটের হাওয়া কেমন।তা বুঝতে জি ২৪ ঘণ্টা হাজির মধ্য হাওড়ায়।উন্নয়ন অনুন্নয়নে বিভিন্ন ইস্যু নিয়ে সরব এখানকার বাসিন্দারা।এস আই আর নিয়ে চর্চা চলছে জোর কদমে।
0
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 12:21:230
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 12:21:120
Report