Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
वेनेजुएला के विशाल तेल भंडार से अमेरिकी रणनीति में हलचल, ट्रंप की धमकी सामने
AGAyan Ghosal
Jan 06, 2026 01:00:57
Kolkata, West Bengal
VENEZUELA বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী ‘অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল’ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মজুত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল。 মজুতের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়। দেশটিতে মজুত তেলের পরিমাণ ২৬৭ বিলিয়ন ব্যারেল। তৃতীয় অবস্থানে ইরান, মজুত ২০৮ বিলিয়ন ব্যারেল。 এরপর যথাক্রমে রয়েছে কানাডা (১৬৩ বিলিয়ন ব্যারেল), ইরাক (১৪৫ বিলিয়ন ব্যারেল), সংযুক্ত আরব আমিরাত (১১৩ বিলিয়ন ব্যারেল), কুয়েত (১০১ বিলিয়ন ব্যারেল), রাশিয়া (৮০ বিলিয়ন ব্যারেল), যুক্তরাষ্ট্র (৫৫ বিলিয়ন ব্যারেল) ও লিবিয়া (৪৮ বিলিয়ন ব্যারেল)。 তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের ‍হিসাবে, বিশ্বের মোট মজুত তেলের প্রায় ২০ শতাংশের মালিক ভেনেজুয়েলা। অর্থাৎ, বিশ্বব্যাপী মোট মজুত তেলের প্রায় এক-পঞ্চমাংশই রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে। আর মজুতের দিক থেকে নবম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে পাঁচ গুণের বেশি তেল আছে ভেনেজুয়েলার হাতে。 ভেনেজুয়েলার এই সমৃদ্ধ তেলসম্পদই যে এখন দেশটির ‘মহাবিপদের’ কারণ হয়ে দাঁড়িয়েছে, বলে আন্তর্জাতিক মহল মনে করছে। ভেনেজুয়েলার তেল উৎপাদনের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি কোনো রাখঢাক না রেখে বলেন, ‘যেমনটা সবার জানা, ভেনেজুয়েলায় তেল ব্যবসা দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ ব্যর্থ, একেবারেই ব্যর্থ। আমরা আমাদের বৃহৎ তেল কোম্পানিগুলো, যেগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড়—সেগুলো সেখানে (ভেনেজুয়েলা) পাঠাব। তারা শত শত ডলার বিনিয়োগ করে দেশটির ভেঙে পড়া তেল–অবকাঠামো ঠিক করবে, দেশটির জন্য আয় শুরু করবে।’ ট্রাম্পের এই ঘোষণায় স্পষ্ট হয়ে যায়, তিনি কেন, কোন উদ্দেশ্যে ভেনেজুএলাকে নিশানা করেছেন। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক; কিন্তু দেশটি মূলত হালকা অপরিশোধিত তেল উৎপাদন করে। তাই ভারী অপরিশোধিত তেলের চাহিদা আমদানির মাধ্যমে মেটায় যুক্তরাষ্ট্র। আর এ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভেনেজুয়েলা হলো ভারী অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্ষেত্র。 যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পরিশোধনাগার ভেনেজুয়েলার ভারী তেল প্রক্রিয়াকরণের জন্য নির্মিত। এগুলোCalibrated for heavy crude processing, ভেনেজুয়েলার heavy oil যুক্তরাষ্ট্রের খুবই দরকার। ভৌগোলিক অবস্থান, তুলনামূলক সস্তা দাম, কম পরিবহন খরচ, দ্রুত সরবরাহসহ নানা দিক বিবেচনায় ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে তেল আনাটা বেশি সুবিধাজনক। তাই মুখে বিশ্বশান্তির বার্তা প্রচার করলেও আগ্রাসী মার্কিন অর্থনীতির চাপে এই দেশের দিকে ট্রাম্প হাত বাড়িয়েছেন বলে মনে করছে বিশ্ব।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Mar 19, 2026 18:17:00
Jhargram, West Bengal:সাঁকরাইলে প্রচারের মাঝেই দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তৃনমূল সমর্থকদের ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে গোপ Gorошীলভপুর বিধানসভা এলাকায়। প্রচারের মাঝেই শাসক দল ছেড়ে বিরোধী শিবিরে যোগ দেওয়ার ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সাঁকরাইলের গোপী ২ মণ্ডলের ডাহিচক এলাকায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। সেখানেই একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাঝেই কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজেশ মাহাতো নিজেই। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। বিজেপি প্রার্থী দাবি করেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন বলেই এই ধরনের যোগদান বাড়ছে। এদিন সভা থেকে রাজেশ মাহাতো আশ্বাস দেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। রাস্তা, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। ভোট যত এগিয়ে আসছে, ততই দলবদল ও প্রচারের উত্তাপ বাড়ছে—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল。
1093
comment0
Report
NHNantu Hazra
Mar 19, 2026 17:19:40
1012
comment0
Report
KMKIRAN MANNA
Mar 19, 2026 17:16:27
Dihierench, West Bengal:টিকিট না পেয়ে ক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ভগবানপুরের বিজেপির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন। তাঁর সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। পোস্টে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই ও উত্থানের কথা তুলে ধরেন। পাঁচ বছর বিধায়ক হিসেবে কীভাব‌ে মানুষের পাশে থেকেছেন, গরিব কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এমনকি মিথ্যে মামলায় জড়িয়েও কিভাবে লড়াই চালিয়ে গেছেন—সেসবই উল্লেখ করেছেন তিনি। তবে টিকিট না পেলেও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ মাইতি। তিনি জানান, বাড়ি বাড়ি যোগাযোগ বজায় থাকবে তাঁর। দল তাঁকে যোগ্য মনে না করায় টিকিট দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। শেষে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে নিজের বক্তব্য শেষ করেন প্রাক্তন এই বিধায়ক।
1068
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 19, 2026 17:15:57
Howrah, West Bengal:অভিনব কায়দায় প্রতারণা। প্রায় দু লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ দম্পতি। গত ১৭ মার্চ দুপুরবেলায় হঠাৎ এক অচেনা নাম্বার থেকে ফোন পান দাসনগরের বাসিন্দা অনিরুদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রী। নিজেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এক কর্মী পরিচয় দিয়ে ওই বৃদ্ধাকে বলেন তার বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া আছে। অবিলম্বে বিলের টাকা জমা দিতে হবে। না হলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে। এরপরই ওই বৃদ্ধার ফোনে একটি লিংক পাঠানো হয়। এরপর বলা হয় ওই লিংক ডাউনলোড করে বিলের টাকা জমা দিতে হবে। তখন ওই বৃদ্ধা ওই লিংক ক্লিক করলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয় দুস্কৃতিরা। মোবাইল মেসেজ পেয়ে তিনি তার স্বামীকে ফোন করেন। স্বামী অনিরুদ্ধ বাবু দ্রুত বিদ্যুৎ অফিসে গেলে জানতে পারেন অফিস ছুটি আছে। বুঝতে পারেন তার স্ত্রী প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখার হেল্পলাইন নম্বরে ফোন করে গোটা ঘটনার জানান। লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। হাওড়া সিটি পুলিশের সাইবার সেল ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত টাকা উদ্ধার করা যায়নি. বাইট..১..অনিরুদ্ধ মুখোপাধ্যায়
927
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 19, 2026 16:30:43
942
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:23:19
1070
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:22:53
Chinsurah, West Bengal:অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের! কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন。 অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক।তাকে দল এবার টিকিট দেয়নি।অভিমানে জানিয়েছিলেন আর রাজনীতি করবেন না。 তার মান ভাঙতে দেবাংশু ভট্টাচার্য বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গতকাল।আর আজ চুঁচুড়া খাদিনার মোড়ে বিধায়কের অফিসে পঞ্চায়েত পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন অসিত ও দেবাংশু。 থেকে বেরিয়ে দেখা যায় দুজনকে একান্তে কথা বলতে。 তারপর সাংবাদিক বৈঠকে অসিত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায়।নেতা একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখানে বিধায়ক সাংসদ অমুক তমুক কারো মূল্য নেই。 চুঁচুড়ায় গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গে বলেন,সব এক হয়ে কাজ করবে।প্রার্থীকে জিতিয়ে আনবে。 অসিত মজুমদার টিকিট না পাওয়ায় যারা বাজি পুড়িয়ে উল্লাস করেছিল তারা সবাই বিজেপির দালাল বলেন অসিত。 দল টিকিট না দেওয়ায় তার মনে ব্যথা লেগেছিল।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর দলের প্রার্থী দেবাংশুর হয়ে প্রচারে নামবেন স্থির করেন।সেই মতো দলের কর্মীদের নির্দেশও দেন。 অসিত বলেন,আমি বিধায়ক আছি তাই আমার সঙ্গে এত লোক আছে বিভাগ যেদিন থাকবো না যেদিন দল করবো না আমার সঙ্গে কোন লোকও থাকবে না।
1096
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:22:39
Chinsurah, West Bengal:তারকেশ্বরেতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের。 তারকেশ্বর বিধানসভা বিজেপি প্রার্থী সন্তু পাননের অভিযোগ তারকেশ্বরের গুড়েভাটা এলাকায় গাড়ি রেখে মিটিং করছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতি তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল আসে পুলিশ এবং একজনকে আটক করে。 এরপরই বিজেপি প্রার্থী সন্তু পান ও স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান। যদিও স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের আমারামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি স্বপন সামন্তের দাবি এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়, বিজেপি নিজেদেরকে নিজেদের উপর আক্রমণ করে প্রচারের আওতায় আসার চেষ্টা করছে। তবে দলের কেউ জড়িত থাকলে ঘটনা খতিয়ে দেখা হবে。
982
comment0
Report
Advertisement
Back to top