Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पार्क स्ट्रीट केस: सोशल मीडिया इन्फ्लुएंसर के शिकायत पर ओली पब वेटर गिरफ्तार
AGAyan Ghosal
Feb 03, 2026 06:04:47
Kolkata, West Bengal
সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার সায়ק চক্রবর্তীর ৩১ জানুয়ারি পার্ক স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তাঁর টেবিলে বিফ স্টেক প্রদানকারী অলি পাব ওয়েটার। এরপর পাব কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করায় নিজের অভিযোগ প্রত্যাহার করেন সায়ক। সেই অভিযোগে গ্রেফতার ওই ওয়েটারকে আজ পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্টের পুলিশ আদালতে। একাধিক মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই ওই ওয়েটারের নিঃশর্ত জামিনের দাবিতে সোচ্চার। তাদের অনেকেই আজ কোর্টে আসবেন.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Feb 10, 2026 11:08:15
Basirhat, West Bengal:ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই দেওয়াল যুদ্ধ শুরু বিজেপি তৃণমূলের মধ্যে। হাড়োয়া বিধানসভার গোপালপুর অঞ্চলে বিজেপির দেওয়াল লিখনের জন্য দেয়ালে চুন টানা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে সেখানে লেখা হয় কোন বিজ্ঞাপন মারিবেন না। আর এই কাজ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি করছে বিজেপি。 তার পর ভারতীয় জনতা পার্টির কর্মীরা শান্তিপূর্ণভাবে দেওয়াল গুলোতে ভগবানের ছবি টানিয়েছি বলে তারা জানান। এখন দেখার সনাতনী বিরোধী তৃণমূলরা কি করে। তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন নিজেরা প্রচারের আলোয় আসার জন্যই নিজেদের দেয়ালে নিজেরাই এসব করেছে। বিজেপির কোন অস্তিত্ব নেই প্রচারের আলোয় আসার জন্যই এই ধরনের কর্মকাণ্ড করছে। যাদের দেয়াল ব্যক্তিগতভাবে তারাই লিখে দিয়েছে যেখানে কোন দেয়াল লিখবেন না。 1) বাইট - B রাজেন্দ্র সাহা ( বিজেপি নেতা ) 2) B1 চন্দন দাস ( তৃণমূল নেতা ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 10, 2026 10:53:53
Howrah, West Bengal:হাওড়া ট্রেড সেন্টারের বারো তলা থেকে লোহার পাইপ নিচে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা।মৃত্যু দুজনের।তপসিয়ার বাসিন্দা জামা কাপড়ের ব্যবসায়ী ইরফানুল হক ও মুটিয়া খোকনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।উদ্ধার করে দুজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।হাওড়া পুরসভা সংলগ্ন পুরসভার জমিতেই এই ট্রেড সেন্টার তৈরী হয়।একটি বেসরকারি সংস্থা এটি বানিয়েছিল।বার তলার ওপরে নতুন নির্মাণ চকছিলো।আজ দুপুর বারোটা নাগাদ কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে।আজ মঙ্গলবার।প্রতি সপ্তাহের মত এদিন মঙ্গলাহাটে দোকান দিয়েছিলেন ইরফানুল হক।ব্যবসার শেষে মালপত্র নিয়ে যাবার জন্য ট্রেড সেন্টারের নীচে মুটিয়াদের সাথে কথা বলছিলেন তিনি।তখনই মাথায় পাইপ পড়ে।খবর পেয়ে ঘটনার সঙ্গে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া সহ উচ্চপদস্থ আধিকারিকরা।ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কমিশনার জানান কড়া ব্যবস্থা নেওয়া হবে।কাউকে ছাড়া হবে না।সতর্কতা অবলম্বন না করে কেনো কাজ করা হচ্ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।যে অংশে নির্মাণ কাজ হচ্ছিলো সেটি বৈধ কিনা তাও দেখা হচ্ছে।নির্মাণকারী সংস্থার পক্ষে দাবী করা হয় নির্মাণ কাজটি বৈধ ভাবে হচ্ছিলো।একটি লেবার কন্ট্রাক্টরের কাজ দেওয়া হয়েছিলো।তবে ঘটনার পর থেকেই পলাতক যারা নির্মাণ কাজ করছিলেন।পুলিশ তাদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।উল্লেখ্য এই ট্রেড সেন্টারটি একুশ তলা হবার পরিকল্পনা রয়েছে।একেবারে ওপর তলায় হেলিপ্যাড তৈরীর পরিকল্পনা আছে।তবে আপাতত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 10, 2026 10:46:40
Purulia, West Bengal:পুরুলিয়া : ভিআরপি বা গ্রামীণ সম্পদ কর্মী । প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ১০ জন করে গ্রামীণ সম্পদ কর্মী নিযুক্ত থাকার কথা । বর্তমানে এরা গ্রামে গঞ্জে পতঙ্গ বাহিত রোগ নিরোধে সমীক্ষার কাজের সঙ্গে যুক্ত । এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের কাজে, নির্বাচনের সময় নির্বাচন স্থান গুলিতে ডাস্টবিন এবং বজ্র সংগ্রহ জিনিস পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন। পুরুলিয়া জেলায় ভিআরপি কর্মীর সংখ্যা প্রায় ১২৫০ জন। সাপ্তাহিক বা মাসিক কোনো ছুটি নেই । ২০১৮ সালের জুলাই মাসের আগে জেলায় জেলায় ভিআরপি কর্মীদের সামাজিক নিরীক্ষার জন্য নিয়োগ করা হয়েছিল । পরবর্তী সময়ে ২০১৮ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে ভিআরপি কর্মীদের পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধের সমীক্ষার কাজে নিযুক্ত করা হয়। বাড়ি বাড়ি গিয়ে কোথাও জল জমে রয়েছে কিনা, পরিবারের কেউ পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত হয়েছে, পরিবারে কতজন সদস্য রয়েছে এইসব সমীক্ষা করে থাকেন তারা । সেই রিপোর্ট মোবাইল মারফত পঞ্চায়েত অফিসে জানিয়ে থাকেন । দৈনিক ২০০ টাকা করে ভাতার ভিত্তিতে তারা করে থাকেন এবং আরও মাসে বাড়তি ২০০ টাকা মোবাইল রিচার্জের টাকা পান। ভিআরপি কর্মীরা সকলেই মৌখিক চুক্তিভিত্তিক। জেলায় ভিআরপি কর্মীদের কোন সরকারি নিয়োগপত্র বা স্থায়ী পরিচয়পত্র দেওয়া হয়নি । এছাড়াও অভিযোগ, প্রতি মাসে তারা বেতন পান না । কয়েকমাস অন্তর অন্তর বেতন দেওয়া হয় তাদের । ভিআরপি কর্মীদের দাবি, প্রতি মাসে বেতন প্রদান, কমপক্ষে ১৫ হাজার টাকা বেতন প্রদান, সাপ্তাহিক এবং সরকারি ছুটির আওতায় নিয়ে আনা, পুজোয় বোনাস প্রদান, ৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা, সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া । বাইট : ১) মনোজ বাউরি (ভিআরপি ) ২) উমাপদ মাহাতো (ভিআরপি)
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 10, 2026 10:35:41
Chinsurah, West Bengal:ছাড় নেই পরীক্ষার্থীদেরও, একদিন পরেই υψη মাধ্যমিক তার আগেই এস আই আর এর শুনানির লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার্থীরা। ১২ ফেরুয়ারী থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই নতুন ভোটারদের শ্রীরামপুরে ডাক পড়লো এস আই আর শুনানিতে। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে চাঁপদানী বিধানসভা ও উত্তরপাড়া বিধানসভার নতুন ভোটারদের জন ৬ নম্বর ফর্ম ফিলাপ চলছে। সকাল থেকেই লম্বা লাইন। সেই লাইনেই দাঁড়িয়ে , একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।মাঝে একটা দিন তারপরেই পরীক্ষা তার আগেই লম্বা লাইনে দাঁড়িয়ে তীব্র হয়রানির শিকার পরীক্ষার্থীরা। পরীক্ষার আগে শেষ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে বলে দাবী তাদের。 কিন্তু লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না।তাই বাধ্য হয়েই পরীক্ষার্থীদেরSID IRকে অগ্রাধীকার দিতে হচ্ছে পরীক্ষার্থীদের。 পরীক্ষার্থীদের দাবী,যা লাইন পরেছে সন্ধে হয়ে যাবে।প্রায় গোটা একটা দিন ভোটে নাম তুলে নষ্ট তাও আবার পরীক্ষার ঠিক আগেই।
0
comment0
Report
SMSubhasis Mandal
Feb 10, 2026 10:35:27
Howrah, West Bengal:বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের ও একটি বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে আমতা নতুন রাস্তা মোড় এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা আহত অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। জানা গেছে আমতা থানার নতুন রাস্তা মোড় এলাকায় আমতা বেতাই যাওয়ার রাস্তার পাশে সুরেন্দ্র শুক্লার একটি কাঠের গুদাম আছে। সেখান থেকে কাঠ বিক্রির পাশাপাশি কাঠ চেরাই হয়। সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সুরেন্দ্র বাবু সেখানেই ঘুমাচ্ছিলেন। খবর গভীর রাতে আচমকা কাঠের গুদাম আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠের গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের লেলিয়ান শিখা কাঠের গুদামের পাশে থাকা একটি বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে ছড়িয়ে পড়ে। চোখের নিমিষে সেই গুদাম ও আগুনের গ্রাসে চলে যায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল সহ পদস্থ পুলিশ কর্তারা। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 10, 2026 10:35:12
Kaji Chak, West Bengal:*ग्रामीण चिकित्सक से मारपीट के आरोप तृणমূল के क्षेत्राध्यक्ष के खिलाफ! नेते के खिलाफ थाने में लिखित शिकायत दाखिल! मारपीट नहीं सिर्फ 'धमकाने' का दावा अभियुक्त तृणमूल नेता का। सोमवार को लंबे समय से बीमारी से परेशान एक वृद्धा को देखने के लिए चिकित्सक निधि कुमार घोष को लाने गए कर्न्गर क्षेत्र तृणमूल के अध्यक्ष कंचन chakrabarty। उसी समय चिकित्सक ने घर आकर रोगी देखने से इनकार किया, और उसी वक्त तृणमूल नेता के बताए जाने पर उसे बंधक बनाकर चेम्बर के भीतर बेजोड़ मारपीट की गई। बेहतरीन तरीके से उठाकर रोगी को देखने के लिए बाध्य किया गया। इस संबंध में शालबणी थाने में शिकायत दर्ज कराई गई है। निगृहীত चिकित्सक के अनुसार कोरोना काल के बाद से वह घर पर जाकर रोगी देखते नहीं हैं। बार-बार यह बात तृणमूल नेता को बताने के बावजूद उन्हें मारपीट कर उनके घर से बाहर ले जाया गया। उन्होंने यह भी कहा कि रोगी के घर जाते समय रोगी की मौत पहले ही हो चुकी थी। घटना के बाद वे भय के कारण दूसरे स्थान पर शरण ले चुके हैं। अभियुक्त तृणमूल नेता कंचन चक्रवर्ती का दावा है कि उनकी काकी अस्वस्थ थीं, इसलिए वे डॉक्टर को बुलाकर देखने गए थे पर वे नहीं आए, इसलिए उन्हें धमकाया गया। पर धमक भी क्या की जा सकती है? सवालों के घेरे में उन्होंने माफी माँगने के समय नहीं पाया। इस घटना ने सरकार-समर्थक तृणमूल को विपक्षी गेरुआ पंखी पर निशाना बनाने के लिए मजबूर कर दिया है। छवि बाइट 2c के लिए बाइट: 1 - निखिल कुमार घोष (निग्रहित चिकित्सक) 2 - कंचन चक्रवर्ती (अभियुक्त कर्न्गर क्षेत्र तृणमूल अध्यक्ष) 3 - शंकर गु़च्छाईत (जिला भाजपा के उपाध्यक्ष)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 10, 2026 10:34:50
Howrah, West Bengal:হাওড়া ট্রেড সেন্টারের বারো তলা থেকে লোহার পাইপ নিচে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা।মৃত্যু দুজনের।তপসিয়ার বাসিন্দা জামা কাপড়ের ব্যবসায়ী ইরফানুল হক ও মুটিয়া খোকনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।উদ্ধার করে দুজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।হাওড়া পুরসভা সংলগ্ন পুরসভার জমিতেই এই ট্রেড সেন্টার তৈরী হয়।একটি বেসরকারি সংস্থা এটি বানিয়েছিল।বার তলার ওপরে নতুন নির্মাণ চকছিলো।আজ দুপুর বারোটা নাগাদ কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে।আজ মঙ্গলবার।প্রতি সপ্তাহের মত এদিন মঙ্গলাহাটে দোকান দিয়েছিলেন ইরফানুল হক।ব্যবসার শেষে মালপত্র নিয়ে যাবার জন্য ট্রেড সেন্টারের নীচে মুটিয়াদের সাথে কথা বলছিলেন তিনি।তখনই মাথায় পাইপ পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া সহ উচ্চপদস্থ আধিকারিকরা।ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কমিশনার জানান কড়া ব্যবস্থা নেওয়া হবে।কাউকে ছাড়া হবে না।সতর্কতা অবলম্বন না করে কেনো কাজ করা হচ্ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।যে অংশে নির্মাণ কাজ হচ্ছিলো সেটি বৈধ কিনা তাও দেখা হচ্ছে।নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে দাবী করা হয় নির্মাণ কাজটি বৈধ ভাবে হচ্ছিলো।একটি লেবার কন্ট্রাক্টরের কাজ দেওয়া হয়েছিলো।তবে ঘটনার পর থেকেই পলাতক যারা নির্মাণ কাজ করছিলেন।পুলিশ তাদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।উল্লেখ্য এই ট্রেড সেন্টারটি একুশ তলা হবার পরিকল্পনা রয়েছে।একেবারে ওপর তলায় হেলিপ্যাড তৈরীর পরিকল্পনা আছে।তবে আপাতত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে.
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 10, 2026 10:34:27
Baruipur, West Bengal:সিবিআই সাব-ইন্সপেক্টর পরিচয়ে নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ঠাকুরপুকুর থেকে উদ্ধার, যুবক গ্রেফতার বারুইপুরঃ সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ。 পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস। তার বাড়ি বালিগঞ্জ এলাকায়। অভিযুক্তের কাছ থেকে একটি নকল আই-কার্ড ও একটি আসল ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রায় চার মাস আগে ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল এবং ঠাকুরপুকুরে অভিযানার ভাড়া বাড়িতে তাকে রাখা হয়। চলতি বছরে ২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ আরও জানিয়েছে, কুনাল সিবিআই সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। যে এলাকায় সে ভাড়া থাকত, সেখানকার আশপাশের নাবালিকাদেরই মূলত টার্গেট করা হত। ছয় মাস আগে বারুইপুরের মল্লিকপুর এলাকায় ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়ে নানা প্রলোভনে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। সুযোগ বুঝে নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় সে। পুলিশ এখন তদন্ত করে দেখছে, অভিযুক্ত আরও কতজন নাবালিকাকে এভাবে ফাঁসিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে。
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 10, 2026 10:34:07
Dinajpur, Rangpur Division:কর্নজোড়ায় জনস্বাস্থ্য কারিগরি (PHE) দফতরের সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভে শামিল হলেন ঠিকাদাররা। ১৮ মাস ধরে জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে প্রায় ১৩৫ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ তুলে এই আন্দোলন শুরু করেছে ঠিকাদার সংগঠন। সংগঠনের দাবি, শুধু এই জেলাতেই নয়, সারা রাজ্যে PHE দফতরের কাছে ঠিকাদারদের মোট বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা। বকেয়া অর্থ অবিলম্বে মেটানোর দাবিতে এদিন দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে দফতরের কোনো কর্মীকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দ্রুত বকেয়া মেটানো না হলে তারা প্রাত্যহিক জল সরবরাহ বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। ঠিকাদার সংগঠনের নেতা অজিত প্রামাণিক জানান, “দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য টাকা না পাওয়ায় আমরা চরম আর্থিক সংকটে পড়েছি। অবিলম্বে বকেয়া মেটানো না হলে আন্দোলন আরও তীব্র হবে।” জানা গেছে, এই আন্দোলন রাজ্যের সমস্ত PHE দফতরের সামনেই চলছে এবং বুধবারও তা চলবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 10, 2026 10:07:57
Chinsurah, West Bengal:পার্শ্ব শিক্ষক (PARA TEACHER) जो हाईस्कूल में पढ़ाते हैं। स्थाई शिक्षकों जैसे वे क्लास लेते हैं। परीक्षा के प्रश्न कराते हैं खाता देखते हैं। स्कूल छुट्टों को स्कूल मुखी करने के लिए काम करते हैं। जिम्मेदारी स्थाई शिक्षकों के समान होती है—कभी कभी थोड़ा अधिक भी। अनेक स्कूलों में जहां स्थाई शिक्षकों के बजाय पैराशिक्षक से काम चलाया जाता है। 2006 में जो पैराशिक्षक के रूप में काम शुरू करते थे उनकी वेतन दो हजार रुपये थी। अभी यह बढ़ कर 14000 हो गई है। राज्य के अंतरिम बजट में एक हजार रुपये भत्ता बढ़ाया गया है। कोई इंसेंटिव नहीं। पर सेवानिर्वत हो पर उम्र sixty किया गया है। अवसर लेने पर एक बार में पांच लाख रुपये मिलेंगे। पैराशिक्षकों के दायवध बनाए हैं समान काम के लिए समान वेतन। PF से स्थाई शिक्षकों के समान सुविधाओं की मांग है। सरकार ने कुछ भत्ते बढ़ाए भी, पर पैराशिक्षकों की मांग पूरी नहीं हुई। इसलिए आंदोलन कर रहे हैं। शासक दल के शिक्षक संगठन मानते हैं कि अस्थायी शिक्षक नियुक्ति बाम पार्टियों के दौर में हुआ था। उनके समय जो भत्ता दिया जाता था, वह आज के मुकाबले कम है। राज्य सरकार कोशिश कर रही है ताकि किसी की नौकरी न जाए। इसलिए पैराशिक्षकों को साठ साल तक नौकरी कराई गई और सेवानिर्वत पर एक कॉनालीन एक बार का पैसा दिया जा रहा है। पर पैराशिक्षक बन कर परिवार चलाना भी कठिन हो रहा है।
0
comment0
Report
EGE GOPI
Feb 10, 2026 10:07:23
Kharagpur, West Bengal:জনশূন্য রাস্তা যেন 'আতঙ্ক', এলাকার মেয়েদের সম্মান রক্ষার্থে এগিয়ে এলেন খড়্গপুরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা খড়্গপুর শহরের প্রেমবাজার থেকে কুচলাচাটি, কাশীজোড়া প্রভৃতি গ্রামে যাওয়ার পথে প্রায় এক কিলোমিটার জনশূন্য জঙ্গল রাস্তা রয়েছে। অভিযোগ, গত দু-এক মাস ধরে ওই রাস্তায় প্রায়ই শ্লীলতাহানি বা সম্মানহানির শিকার হতে হচ্ছে স্থানীয় মহিলাদের। তবে, এতদিন ধরে ভয় কিংবা আতঙ্কে কেউই তাঁরা মুখ খোলেননি! তাঁদের সঙ্গে নিয়েই এবার প্রশাসনের দ্বারস্থ এবং সমাজ রক্ষার্থেও এগিয়ে এলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এলাকার দিদিমনি তনুশ্রী দাস। তাঁর নেতৃত্বেই সোমবার খড়্গপুর গ্রামীণ থানার ওসি এবং বিডিও-র হাতে গণস্বাক্ষরিত অভিযোগ পত্র বা মাস পিটিশন তুলে দেওয়া হয়। ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়ার সাথে সাথেই, সোমবার থেকেই ওই রাস্তায় পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করছেন ওসি প্রণয় রাই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খড়গপুর-১ নম্বর ব্লকের বিডিও সৌমেন দাসও। মহিলাদের অভিযোগ আতঙ্কে বাড়ি থেকে বেরোনো যাচ্ছেনা সঙ্গবদ্ধ হয়ে রাস্তায় বেরুতে হচ্ছে। পেটের জ্বালায় সকাল সকাল বেরিয়ে যেতে হয়, কখন ফিরব তার কোন টাইম নেই কিন্তু ফেরার সময় যদি এরকম ঘটনা ঘটে তা ভেবেই আতঙ্কে দিন গুনছে এলাকার মহিলারা। ওইরাস্তা দিয়ে খড়গপুর হিজলি কলেজ ও পাশে রয়েছে কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট মেয়েরা বা কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে তাদের সঙ্গে যদি কোনদিন এই ধরনের ঘটনা ঘটে যায় তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। গত দু-এক মাস ধরে জঙ্গল ঘেরা ওই রাস্তায় শ্লীলতাহানির শিকার হচ্ছিলেন এলাকার দরিদ্র, অসহায় মহিলারা। বিকেল কিংবা সন্ধ্যার সময় তাঁরা যখন কাজ থেকে বা বাজার থেকে ফিরছিলেন, সেইসময় একা পেয়ে হাত ধরে টানা থেকে জঙ্গলে নিয়ে যাওয়া, সবকিছুঈ হচ্ছিল বলে ওঁদের অভিযোগ। প্রতিবাদ করলে এক মহিলার গালে ব্লেড মেরে দেওয়া হয় বলে অভিযোগ।
0
comment0
Report
EGE GOPI
Feb 10, 2026 09:47:33
Kharagpur, West Bengal:খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা বাস দুর্ঘটনায় কমপক্ষে আহত হলেন প্রায় ১৫ জন বাস যাত্রী। আহত বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হলো খড়গপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খরকপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের খড়্গপুর লোকাল থানার খড়িগেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, এদিন রামকৃষ্ণ নামের একটি বেসরকারি বাস মেদিনীপুর থেকে যাত্রী বোঝাই করে বেলদার দিকে আসার সময় খড়্গপুর লোকাল থানার খড়িগাড়িয়া এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর টার্নিং নেওয়া একটি লরিতে গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় দুমড়ে যায় যাত্রী বোঝাই বাসটির সামনে অংশ। আহত হন বাসের মধ্যে থাকা কমপক্ষে প্রায় ১৫ জন বাস যাত্রী। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লরির চালক ও খালাসী। খবর পরে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপর আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য সেখানে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর দুর্ঘটনা গ্রস্থ বাসটিকে উদ্ধার করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 10, 2026 09:33:41
Siliguri, West Bengal:*শ্বাসরোধ করে খুন দশম শ্রেণীর ছাত্রকে , সুকনার চা বাগান থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার , ত্রিকোণ প্রেমের যোগ রয়েছে , অনুমান পুলিশের দশম শ্রেণীর পড়ুয়াকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে৷ দিন দুয়েক নিখোঁজ থাকার পর সুকনার চা বাগান থেকে যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ মৃত নাবলকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় মূল অভিযুক্ত পলাতক৷ তল্লাশি পুলিশ। মৃত নাবালক মাটিগাড়ার শিমুলতলা এলাকার বাসিন্দা। দশম শ্রেণীর ছাত্র। অভিযোগ , শনিবার থেকেই নিখোঁজ ছিল সে। তার কোন প্রকার হদিস না পেয়ে মাটিগাড়া থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে নাবালকের পরিবার। তবে পুলিশও কোন হদিস পায় না প্রাথমিক পর্যায়ে। অন্যদিকে পুলিশি তদন্তের গাফিলতির অভিযোগ তুলে থানায় বিক্ষোভ প্রদর্শন করে মৃত নাবালকের পরিবার। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় কল রেকর্ডিং ট্র্যাক করা। পুলিশ সুত্রে খবর , কল রেকর্ডিংয়ের ভিত্তিতে মৃত নাবালকের আরেক নাবালক বন্ধুকে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উঠে আসে নাবালকের নিখোঁজ হওয়ার তত্ব৷ জানাযায় , শনিবার তাদেরই বন্ধু রাজ পাসোয়ান ( বয়স ২৪) এই ঘটনার সাথে যুক্ত। শনিবার মৃত নাবালককে ফোন করে ডেকে নিয়ে যায় সুকনার চা বাগানে। সেখানে প্রথমে দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। রাজ রীতিমতো ঘায়েল করে সেই নাবালককে। পুলিশি অনুমান , মৃত্যু নিশ্চিত করতে গলায় বেল্ট পেঁচিয়ে সেই নাবালকের হত্যা করে রাজ। গোটা ঘটনার সাক্ষী হিসেবে ছিল আরও এক নাবালক। ফোন রেকর্ডিংয়ের সুত্র ধরে দ্বিতীয় নাবালককে জিজ্ঞাসাবাদে পরই সোমবার গভীর রাতে সুকনার চা বাগান থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নাবালকদের কীর্তিতে হতবাক শহরবাসী। দ্বিতীয় নাবালককে গ্রেফতার করে পুলিশ আজ শিলিগুড়ি আদালতে পেশ করে। অন্যদিকে মূল অভিযুক্ত , রাজ পাসোয়ান ঘটনার পরই ফেরার। পুলিশ সুত্রে খবর , প্রাথমিক তদন্ত অনুযায়ী , গোটা ঘটনার সাথে জড়িয়ে রয়েছে প্রেম। ত্রিকোন প্রেমের জেরেই রাজ পাসোয়ানের সাথে দশম শ্রেণীর ওই ছাত্র বিবাদে জড়িয়ে পড়ে। এক কথা ত্রিকোন প্রেমের জেরেই খুন হতে হল দশম শ্রেণীর পড়ুয়াকে৷ অন্যদিকে অপহরনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৩০২ ও ২০১ ধারায় মামলা রজু করছে পুলিশ। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি রাকেশ সিং জানান , "আমাদের অনুমান মাঝে কোন বান্ধবীর বিষয় রয়েছে৷ যেহেতু নাবালক , আজ তাকে জুভেনাইল কোর্টে পেশের পর দার্জিলিংয়ের হোমে নিয়ে যাওয়া হবে৷在那里 জিজ্ঞাসাবা করা হবে৷ গোটা ঘটনা তল্লাশি চালাচ্ছে পুলিশ।"
0
comment0
Report
Advertisement
Back to top