Back
NIA ने झारखंड के हिंसक घटनाक्रम की जांच शुरू की; अफवाहें बनी मुख्य प्रेरक
AGAyan Ghosal
Feb 01, 2026 03:47:08
Kolkata, West Bengal
NIA
ঝাড়খণ্ডের বিশ্রামপুরে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে খুনের গুজব। তার জেরে ১৬ এবং ১৭ জানুয়ারি উপর্যুপরি দুই দিন প্রথমে ৯ ঘণ্টা ও পরের দিন ৪ ঘণ্টা অবরুদ্ধ হয়ে যায় ১২ নম্বর জাতীয় সড়ক। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকার মহেশপুর মোড়ে ১৬ এবং বড়ুয়া মোড়ে ১৭ জানুয়ারি যথেচ্ছ তাণ্ডব চলে। সাধারণ মানুষের ওপর আক্রমণ, সাংবাদিকদের ওপর হামলা, সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন, ট্রেনের লাইনের পাথর তুলে লাইনের ওপর রেখে দেওয়া, স্টেশন ভাঙচুর, লেভেল ক্রসিং ভাঙচুর সহ একের পর এক বেআইনি কাজে মদত দিল কারা? কে ছড়ালো গুজব? শ্রমিকের আত্মহত্যা কে খুনের চেহারা দেওয়ার চেষ্টা করল কারা? কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যেকোনো কেন্দ্রীয় এজেন্সি চাইলে এই ঘটনার পৃথক তদন্ত করতেই পারে। সেইমতো শুক্রবার রাতে নয়াদিল্লি থেকে বহরমপুর পৌঁছায় ৮ সদস্যের NIA তদন্তকারী দল। শনিবার সকাল থেকেই কাজে লেগে পড়েন দলের সদস্যরা। প্রথমে বেলডাঙ্গা থানা, তারপর বহরমপুর পুলিশ সুপার অফিস, বহরমপুর আদালত, তারপর একেবারে গ্রাউন্ড জিরো অর্থাৎ বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে শনিবার তাদের গ্রাউন্ড জিরো ফ্যাক্ট ফাইন্ডিং করতে দেখা যায়। জেলা পুলিশ তাদের সর্বতোভাবে সাহায্য করে। পুলিশই সেই দুদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ টাইম লাইন বিবরণ স্পটে দাঁড়িয়ে ব্রিফ করে NIA কে। একাধিক প্রশ্নের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করার পর NIA নিজস্ব মেকানিজম ব্যবহার করে ঘটনার তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেবে বলে সূত্রের খবর。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowFeb 16, 2026 16:49:500
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 16, 2026 16:49:380
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 16, 2026 16:49:200
Report
MMManoj Mondal
FollowFeb 16, 2026 16:49:060
Report
PDPradyut Das
FollowFeb 16, 2026 16:48:460
Report
ASAyan Sharma
FollowFeb 16, 2026 14:19:570
Report
NHNantu Hazra
FollowFeb 16, 2026 14:19:450
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 16, 2026 14:19:300
Report
BSBarun Sengupta
FollowFeb 16, 2026 14:19:140
Report
KMKIRAN MANNA
FollowFeb 16, 2026 14:18:570
Report
RDRaktima das
FollowFeb 16, 2026 14:03:430
Report
RDRaktima das
FollowFeb 16, 2026 14:03:290
Report
RTRonay Tewari
FollowFeb 16, 2026 14:03:180
Report
SMSubhasis Mandal
FollowFeb 16, 2026 14:02:570
Report
SBSoumen Bhattachrya
FollowFeb 16, 2026 13:34:310
Report