Back
चिंगड़िघाटा में मेट्रो का काम अटका, राज्य की असहयोगिता से गति बाधित
AGAyan Ghosal
Feb 03, 2026 03:00:41
Kolkata, West Bengal
চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে রাজ্যের অসহযোগিতাতেই। রেলমন্ত্রীর নিশানায় মমতার সরকার। বললেন, ‘হাই কোর্টের নির্দেশ মানা হচ্ছে না।’
চিংড়িঘাটার মোড়ে মেট্রোর কাজ থমকে বহুদিন ধরেই। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ওরেঞ্জ মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ।
অভিযোগ, ওই অংশে কাজের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই অনুমতি না-দেওয়ায় কাজ এগোনো সম্ভব হচ্ছে না। বিষয়টি আদালতের বিচারাধীন। হাই কোর্ট নির্দেশ দিয়েছিলেন রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষ বৈঠক করে চিংড়িঘাটা সমস্যার সমাধান করুক। আদালতের নির্দেশ মেনে একাধিক বার চিংড়িঘাটা নিয়ে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সদর্থক বৈঠক হয়। কিন্তু বাস্তবে কাজের গতি সেই চিংড়িঘাটাতেই থমকে রয়েছে। কিছু দিন আগেও বৈঠক হয়। তার পরেই রাজ্য জানিয়েছিল, এই মুহূর্তে রাস্তা বন্ধের অনুমতি দেওয়া যাচ্ছে না। জানুয়ারি মাস কেটে গেছে। ফেব্রুয়ারির প্রথম ৩ দিন অতিক্রান্ত। সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছিল ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার ব্যবস্থা করতে হবে। রাজ্যে মাধ্যমিক চলছে। ৬ দিন রাস্তা বন্ধের অনুমতি এই মুহূর্তে দেওয়ার সম্ভবনা কম। আদৌ এই মাসে কাজ এগোবে কিনা তাই নিয়েও অনিশ্চয়তা। ফেব্রুয়ারীতে কাজের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় কাজের অনুমতি এখনও পাওয়া যায়নি বলে RVNL সূত্রে খবর。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowFeb 09, 2026 16:16:020
Report
PDPradyut Das
FollowFeb 09, 2026 16:15:480
Report
NHNantu Hazra
FollowFeb 09, 2026 16:15:300
Report
BSBidhan Sarkar
FollowFeb 09, 2026 15:04:510
Report
BSBidhan Sarkar
FollowFeb 09, 2026 15:04:360
Report
PSPrasenjit Sardar
FollowFeb 09, 2026 15:04:110
Report
BSBarun Sengupta
FollowFeb 09, 2026 15:03:490
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 09, 2026 15:03:330
Report
BSBidhan Sarkar
FollowFeb 09, 2026 15:03:060
Report
RDRaktima das
FollowFeb 09, 2026 14:19:540
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 09, 2026 14:19:440
Report
MMManoj Mondal
FollowFeb 09, 2026 14:19:340
Report
PMPiyali Mitra
FollowFeb 09, 2026 13:21:51Kolkata, West Bengal:There was some specific source information that firearms/ammunition are being carried from Bihar.
0
Report
DBDebanjan Bandyopadhyay
FollowFeb 09, 2026 13:10:200
Report
RTRonay Tewari
FollowFeb 09, 2026 13:09:410
Report