Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
CM ने कहा प्रदर्शन में हमला होने पर पीएम समेत बीजेपी नेताओं के खिलाफ जिम्मेदारी होगी
SGShreyasi Ganguly
Mar 16, 2026 15:35:49
Kolkata, West Bengal
Today at a protest rally, the CM said that he might be attacked, and if that happens the PM and all BJP leaders will be responsible. She refers to a statement of Dilip Ghosh. She says these are all provocative statements, and in future due to these statements she might be attacked.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Mar 16, 2026 17:24:38
Kolkata, West Bengal:*বেহালা পশ্চিমে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী নিহার ভক্ত* সিপিআইএমের প্রার্থী ঘোষণা হওয়ার পরই প্রচারে নেমে পড়লেন বেহালা পশ্চিমের সিপিআইএম প্রার্থী নিহার ভক্ত। সোমবার তিনি বেহালা চৌরাস্তার মোড় থেকে মুচিপাড়া পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। মিছিলে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জীও। মিছিল চলাকালীন এলাকায় প্রচার চালান এবং মানুষের সঙ্গে কথা বলেন নিহার ভক্ত। নিষ্ঠার ভক্ত বলেন, প্রাক্তন বিধায়ক পার্থ চ্যাটার্জীর দুর্নীতির বিষয়টিকেই সামনে রেখে তিনি মানুষের কাছে যাচ্ছেন। তাঁর দাবি, এলাকার মানুষ পরিবর্তন চান এবং তিনি আশাবাদী যে মানুষ সিপিআইএমের পাশে থাকবে।
1053
comment0
Report
NHNantu Hazra
Mar 16, 2026 17:22:02
1000
comment0
Report
BSBhabananda Singha
Mar 16, 2026 17:20:43
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমেpärল সিপিআইএম। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিলেন সিপিআইএমের রায়গঞ্জের প্রার্থী জীবানন্দ সিংহ। দীর্ঘদিনের বামপন্থী কর্মী জীবানন্দ সিংহ এদিন প্রচারের শুরুতেই কংগ্রেসকে কৌশলে আক্রমণ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীকে জেতাতে বাম কর্মীরাই লড়াই করেছেন। সেই সময় কংগ্রেসের তেমন সংগঠন বা কর্মী ছিল না বলেও দাবি করেন তিনি। বাম কর্মীরাই কংগ্রেস সমর্থকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন ও নির্বাচনী লড়াই চালিয়েছেন বলে মন্তব্য করেন জীবানন্দ।তার দাবি, এবার স্বাভাবিকভাবেই কংগ্রেসের সমর্থকরাও বামেদের পাশে দাঁড়াবেন। দীর্ঘদিন পরে দলীয় প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন সিপিআইএম কর্মীরাও। একই সঙ্গে তিনি জানান, এবারের মূল লড়াই হবে বিজেপির সঙ্গে।
1092
comment0
Report
BSBhabananda Singha
Mar 16, 2026 17:20:24
Dinajpur, Rangpur Division:আরএসএস ঘনিষ্ঠ কৌশিক চৌধুরীকে প্রার্থী করল বিজেপি, রায়গঞ্জে দলীয় কার্যালয়ে উচ্ছ্বাস রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার সঙ্ঘ পরিবারের উপরেই ভরসা রাখল বিজেপি। প্রার্থী করা হল আরএসএস থেকে দলে আসা বিজেপির জেলা সম্পাদক কৌশিক চৌধুরীকে। তাঁর নাম ঘোষণার পরেই রায়গঞ্জের দলীয় কার্যালয়ে শুরু হয় তৎপরতা। জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক পড়তেই সাইকেল নিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন কৌশিক চৌধুরী。 পার্টি অফিসে পৌঁছাতেই দলীয় কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় ভেসে যান তিনি। প্রিয় নেতৃত্বকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। এরপর দলীয় কার্যালয়ে একটি জরুরি বৈঠক হয় এবং পরে শুরু হয় বিজয় উল্লাস। বিজেপি কর্মীদের দাবি, রায়গঞ্জে জয়ের ব্যাপারটি এখন শুধু সময়ের অপেক্ষা। পরে কৌশিক চৌধুরী স্থানীয় যুবশ্রী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করেন。 বাইট: বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী।
986
comment0
Report
PDPradyut Das
Mar 16, 2026 17:20:10
Jalpaiguri, West Bengal:ময়নাগুড়িতে বর্তমান বিজেপি বিধায়ক কৌশিক রায়ের নাম প্রার্থী তালিকায় ঘোষণা না হওয়ায় দলের অন্দরে ব্যাপক গুঞ্জন। যদিও এনিয়ে মুখ খুলতে নারাজ দলের রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী। প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রার্থী নিয়ে কিছু বলার এক্তিয়ার আমার নেই। কোচবিহারের শীতলখুচিতে বর্তমান বিধায়ক বরেন বর্মণকে বাদ দিয়ে সাবিত্রী বর্মনকে প্রার্থী করা নিয়েও পদ্ম পার্টির অন্দরে কানাঘুষো চরমে। এনিয়ে বাপি গোস্বামীর মন্তব্য, দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। আমরা দলের অনুগত সৈনিক। এদিকে প্রার্থী তালিকা হতেই সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। ১৪৪ টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা হয়েছে সোমবার। তবে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মাত্র দুটি কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এই দুটি হলো ডাবগ্রাম ফুলবাড়ি বিদগানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন বর্তমান বিধায়ক Shikha Chatterjee এবং নাগরাকাটায় প্রার্থী হলেন বর্তমান বিধায়ক Punee Vengra। তবে ময়নাগুրտিতে বিজেপির বিধায়ক থাকলেও সেখানে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় জল্পনা শুরু হয়েছে।
1059
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 16, 2026 17:19:10
Howrah, West Bengal:শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ঘোষণার পর কর্মীদের উচ্ছ্বাস, শুরু দেয়াল লিখন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেল। প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই শিবপুরের রামরাজাতলা এলাকায় বিজেপি কর্মীরা রাতেই দেওয়াল লিখন শুরু করে দেন। স্থানীয় কর্মীদের দাবি, রুদ্রনীল ঘোষের মতো পরিচিত ও জনপ্রিয় প্রার্থী পাওয়ায় তারা অত্যন্ত খুশি। প্রচারের সময় নষ্ট না করে রাত থেকেই বিভিন্ন এলাকায় তাঁর সমর্থনে দেয়াল লিখনের কাজ শুরু হয়েছে বলে জানান কর্মীরা। কর্মীদের একাংশের বক্তব্য, আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তারা এখন থেকেই প্রচারে নেমেছেন। তাদের দাবি, প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে রুদ্রনীল ঘোষকে জয়ী করার লক্ষ্য নিয়েই কাজ শুরু হয়েছে। তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্ব প্রসঙ্গে বিজেপি কর্মীদের দাবি, রুদ্রনীল ঘোষ শিবপুর এলাকারই ছেলে এবং এখানেই তাঁর বেড়ে ওঠা। ফলে তাঁকে বহিরাগত বলা ঠিক নয় বলেই মত কর্মীদের। একই সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কাজ না করার অভিযোগও তোলেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে গিয়ে এবার রুদ্রনীল ঘোষকে জয়ী করতেই তারা মাঠে নেমেছেন। বাইট.. ২..শুভজিৎ রুইদাস ( শিবপুর বিজেপি তিন নম্বর মন্ডলে যুব মোর্চার সভাপতি) ২..প্রদীপ দে ( শিবপুর মন্ডলের হ্যান্ডলুম সেলের কনভেনার )
970
comment0
Report
BSBidhan Sarkar
Mar 16, 2026 17:18:39
Chinsurah, West Bengal:রাস্তাঘাট, পানীয়জল, নিকাশিনালা, কর্মসংস্থান,স্বাস্থ্য ব্যাবস্থ সবমিলিয়ে এক ভয়ঙ্কর সংকট পান্ডুয়ায়। প্রথম দিন প্রচারে বেরিয়ে এমনটাই অভিযোগ পান্ডুয়া বিধানসভার বাম প্রার্থী আমজাদ হোসেনের। আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঘোষণা হল সিপিএমের বিধানসভা প্রার্থীদের নাম। পান্ডুয়া বিধানসভায় সিপিআইএমের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমজাদ হোসেন। এই নিয়ে চতুর্থবার বিধানসভা ভোটে লড়বেন তিনি। পরপর দুবার বিধায়ক থাকার পর গত বিধানসভা নির্বাচনের শাসক দল তৃণমূল এই আসন ছিনিয়ে নিয়েছিল। আবারো ২০২৬ এর বিধানসভা নির্বাচনে সিপিএইম মনোনীত প্রার্থী আমজাদ হোসন। ইতিমধ্যে পান্ডুয়া বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে তার দেওয়াল লেখা। আজ নির্বাচনী প্রচারে বেরোলেন আমজাদ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পান্ডুয়ার দলীয় অফিস থেকে মিছিল করে তেলিপাড়া কালনা মোর সহ পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল। মিছিল শেষে আমজাদ বলেন, পান্ডুয়ার রাস্তাঘাট পানীয় জল, জল নিকাশির ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সহ সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি পান্ডুয়া তে। নির্বাচনে জিতলে সর্বপ্রথম পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডের স্টেট জেনারেল হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি তাঁর প্রথম লক্ষ্য। পাশাপাশি পান্ডুয়ার রাস্তাঘাট পানীয় জল জলনিকাশি ব্যবস্থা সহ কর্মসংস্থান ও স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে এদিন একাধিক অভিযোগ তোলেন আমজাদ। তাঁর কথায় এলাকায় সাধারণ মানুষ বিজেপি তৃণমূল ধাপ্পাবাজি রাজনীতির কথা বুঝে গিয়েছে, মানুষ আমাদের পূর্ণ সমর্থন করে এবং পরিবর্তন চায়।।
1095
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 16, 2026 17:17:36
Howrah, West Bengal:ডোমজুড় হাসপাতালের মিটিং রুমের চাঙর ভেঙে জখম দুই আশা কর্মী। সোমবার সন্ধ্যায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মিটিং রুম, রোম ভবনে বিএমওএইচ রিদ্ধি চক্রবর্তী প্রায় ১০০ জন আশা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ সিলিং এর বড় চাঙর খসে পড়ে দুই আশা কর্মীর ওপর। এই ঘটনায় শিখা ঘোষ এবং রাখি বালা নামে দুই আশা কর্মীর মাথা ফেটে যায়। তারা রক্তাক্ত অবস্থায় চেয়ার থেকে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা শুরু করেন বিএমওএইচ নিজে। দুজনের মাথায় সেলাই করতে হয়। চিকিৎসার পর তাদের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন ওই মিটিং রুমের ভগ্নদশা ছিল। সারানোর জন্য স্বাস্থ্য ভবনে ফাইল পাঠানো হয়েছে। তার মধ্যে এই ঘটনা। জরুরী ভিত্তিতে ওই ভবন সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিদর্শনের জন্য ইঞ্জিনিয়ার পাঠানো হবে। এর পাশাপাশি গোটা ঘটনাটি তদন্ত দিয়ে দেখা হচ্ছে।
922
comment0
Report
Advertisement
Back to top