Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101
ED छापे के विरोध में टीएमसी ने राज्य भर में विरोध मार्च निकाले
DGDebabrata Ghosh
Jan 08, 2026 14:17:40
Howrah, West Bengal
আই প্যাক অফিসে ইডি অভিযান।প্রতিবাদে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতা ও নির্বাচনের প্রাক্কালে প্রতিহিংসামূলক পদক্ষেপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের প্রতিটি ব্লক এবং টাউনে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে।হাওড়াতেও এদিন প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মধ্য হাওড়ার প্রতিবাদ মিছিলে মন্ত্রী অরূপ রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, তৃণমূলের অফিসে ক্যান্ডিডেট ফাইল হাতিয়ে নিচ্ছিল ED। তৃণমূলের বিরুদ্ধে এভাবে এজেন্সিদের ব্যবহার করে তথ্য লুটপাট করার চেষ্টাকে ধিক্কার জানিয়ে আমরা আজ প্রতিবাদে পথে নেমেছি। এদিন বিকেল ৩টেয় পার্বতী সিনেমা হলের সামনে থেকে মল্লিক ফটক পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 04, 2026 16:46:02
Baruipur, West Bengal:ভাঙড়ে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তৃণমূলের এই দাবি ঘিরে চাঞ্চল্য। আবারও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল ভাঙড়ে। ঘটনাটি ভাঙড় থানার ভাঙড় বাজার এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা চ্যাটার্জী নামে এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি চরম মানসিক চাপে ছিলেন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, SIR সংক্রান্ত আতঙ্ক ও মানসিক চাপেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দুপুর প্রায় দু’টো নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা চ্যাটার্জী। দ্রুত তাঁকে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। খবর পেয়ে মৃতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, । তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 04, 2026 14:45:52
Kolkata, West Bengal:সরকারি ভাবে রাজ্যে এসে পৌঁছাল hpv ভ্যাকসিন। জরায়ু মুখের ক্যান্সার, ১৪ বছর বয়সের নিচে নাবালিকাদের দেওয়া হবে টিকা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 6, 11, 16, 18, 31, 33, 45, 52, এবং 58 সারভাইক্যাল ক্যান্সার বিরুদ্ধে লড়াই করে। সম্প্রতি এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় এসে পৌঁছেছে এই টিকা। প্রাথমিকভাবে ৩ লাখ টিকা এসেছে রাজ্যে। সেন্ট্রাল মেডিকেল স্টোরে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে এই টিকা。 এই মুহূর্তে বিভিন্ন ভ্যাকসিনেশন সাইট অর্থাৎ সরকারি হাসপাতালে প্রশিক্ষণ চলছে চিকিৎসক ও নার্সিং স্টাফদের。 এরপরই প্রয়োজন অনুযায়ী, বিভিন্ন জেলা থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর থেকে কত পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন তার আবেদন এসে পৌঁছালেই, কোল্ড চেইনের মাধ্যমে সেই জেলায় পৌঁছে যাবে এই ভ্যাকসিন。 কলকাতায় সেন্ট্রাল মেডিকেল স্টোরে কিভাবে সংরক্ষণ করা হয়েছে এই ভ্যাকসিন, সরাসরি ভ্যাকসিনেশন স্টোরেজ সেন্টার থেকে তুলে ধরল জি ২৪ ঘণ্টা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 04, 2026 14:45:39
Howrah, West Bengal:শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটে দুই পক্ষের গন্ডগোল। কয়েকজন আহত। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর。 হোলির দিন বিকালে শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটের কাছে গন্ডগোল। এর জেরে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযোগ হোলির দিন একটি লরির নিচে বসে মদ খাচ্ছিল এলাকার কয়েকজন। চালক না দেখে গাড়ি চালালে এক যুবকের হাতে চোট লাগে। এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে চালককে মারধোর করতে যায়। সেই সময় গাড়ি নিয়ে সে পালাতে চেষ্টা করে। এতে এই ঘটনায় দু তিনজন আহত হয়েছেন। এরপর উত্তেজিত জনতা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর ঢালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ এসে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে এখানে কোন পার্কিং এর জায়গা না থাকলেও বহু গাড়ি বেআইনিভাবে পার্কিং করে থাকে। সেই সময় বাচ্চারা খেলাধুলা করছিল। কোন কথা নিয়ে ঝামেলা হয়। এরপরেই ড্রাইভার কয়েকজনকে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করলে বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারাই কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তাদের হাওড়া জেলা হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে。 অন্যদিকে হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান হোলির দিন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।এর পেছনে কে বা কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাইট...১.. ২.
0
comment0
Report
PDPradyut Das
Mar 04, 2026 14:16:45
Jalpaiguri, West Bengal:রং খেলার দিনে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা আরপিএফ এর। রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য। রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ধুপগুড়িতে। ধুপগুড়ি এবং খোলাইগ্রাম স্টেশননের মাঝে ধুপগুড়ি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন কুলতুলি এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সের এক পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। নাম পরিচয় এখনো জানা যায়নি। রেললাইন পারাপারের সময় রেলের ধাক্কায় হয়তো এধরনের ঘটনা বলে প্রাথমিক ধারণা আরপিএফ এর। ঘটনাস্থলে পুলিশ, জিআরপি ও আরপিএফ তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 04, 2026 13:15:24
Kolkata, West Bengal:নাম ডিলিট ২ মৃত্যু --- sir নিয়ে আশঙ্কার মেঘ ঘন হয়েছে।মৃত্যু মিছিল বাড়ছে।বিজেপির নির্দেশে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে মানুষ কে কমিশন।আতঙ্ক তৈরি হয়েছে তার থেকে মৃত্যু।এর দায় নিতে হবে কমিশনকে。 # অপারেশন সিদুরের সঙ্গে তুলনা নির্বাচনী লড়াই কে, ঘরে ঢুকে শেষ করতে হবে তৃণমূল কে--- দিলীপ ঘোষ ----- দিলীপ ঘোষ খবরে থাকতে এই ধরনের কথা বলছেন। মানুষের কাছে উপকার টা তৃণমূল। বি এল ও দিতে পারেনা。 # দিলীপ ঘোষ কেন্দ্রীয় বাহিনী ,১ দফা ভোট ---- আপনারা 8 দফায় ভোট করার জন্য দাবি করেছেন,করোনার সময়।এক দফা কেন বলছেন।এরা রাজনীতি বোঝেনা তাহলে।1 দফা হোক বা ৮ দফা যায় হোক,মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবেন। # sir এ টার্গেট সংখ্যালঘুরা ----- সংখ্যা লঘুদের উপরে আক্রোশ দেখাতে গিয়ে,হিন্দু মতুয়া দের সর্বনাশ করেছে।বাবা ও ছেলে নামের ফারাক,ভুল পদ্ধতি ও হটকারী পদ্ধতি । # কমিশন বামেরা ----- দেরীতে নামল বামেরা,কেন এত দেরী। এতদিন বামেরা বিজেপি কে ভোট দিয়েছে।এতদিন তৃণমূল আন্দোলন করছেন,সেই সময় বামেরা মজা লুটছিল।বিজেপির দালাল সিপি আই এম।মানিক সরকার প্রশংসা করেছে।লোক দেখানো নাটক। # নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় জেলা শাসক দের উপরে ---- যেখানে বিজেপি নিজে কিছু করতে পারেনা সেখানে কমিশনকে কাজে লাগায়। # টাকার দামে পতন ---- বিজেপির হাতে দেশ নিরাপদ নয়।আগে আমরা জিতে নি,দিল্লির সরকার কিভাবে বদলাতে হয়,আমরা নজর দেব। # খামেনির মৃত্যু ,আন্দোলন ---- এটা 국제বিষয়।আমাদের নেতারা নজর রাখছেন।কেন্দ্রের ভূমিকা দেখা হচ্ছে। # টার্গেট যেন ভবানীপুর ,সুকান্ত মজুমদার জয় শ্রীরাম স্লোগান ---- ভবানীপুর গেলে প্রচার পাবে ,তাই সেকারণে যাচ্ছেন। # নীতিশ কুমার ---- বিজেপির দখলদারি,বিহারে।তারা নিজেদের মধ্যে ঝগড়া করে,মুখ্যমন্ত্রী বেশিদিন রাখতে পারেন না।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 04, 2026 12:34:52
Kolkata, West Bengal:আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে Election Commission of India-র পূর্ণাঙ্গ প্রতিনিধি দল। ৩ মার্চ জারি হওয়া নোটিসে জানানো হয়েছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি পর্যালোচনায় ৮ থেকে ১০ মার্চ কলকাতায় থাকবেন কমিশনের শীর্ষ আধিকারিকেরা। চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। কমিশনের তরফে জানানো হয়েছে, এই সফরে ভোটার তালিকা, আইনশৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ-সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকের মিনিট-টু-মিনিট কর্মসূচি ও প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ তালিকা আলাদা করে জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ আছে। কমিশনের মূল দল পৌঁছনোর আগেই ৮ মার্চ কলকাতায় আসছেন কয়েকজন শীর্ষ আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভরতি, প্রিন্সিপাল সেক্রেটারি এস. বি. যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সফর ঘিরে প্রয়োজনীয় সমন্বয়, নিরাপত্তা ও থাকার বন্দোবস্তের নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন ও আইনশৃঙ্খলা নিয়ে টানাপোড়েনের আবহে কমিশনের এই সফর তাৎপর্যপূর্ণ। এক দফায় ভোট সম্ভব কি না, কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রাথমিক পর্যালোচনা বলে মনে করা হচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনার জল্পনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক সূত্র।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 04, 2026 12:34:42
Kolkata, West Bengal:কালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচন কে মাথায় রেখেই আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পরিচালনা করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর এবং নির্বাচন কমিশন। বিগত দিনে দেখা গিয়েছে ১০০% ওয়েব কাস্টিং থাকার কথা থাকলেও কার্যত ভোটের দিন বেশ কয়েক হাজার বুথে ওয়েবকাস্টিং সহ সিসিটিভি বা ভিডিওগ্রাফি কোনটাই হয়নি।। কিন্তু এবার নির্বাচন কমিশন রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যে পদক্ষেপ করেছিল সেই একই পদক্ষেপ করতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানিয়েছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যা যা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষে এবার তার থেকেও আরও উন্নত মানের কাজ করা হবে, যাতে আসন্ন বিধানসভা নির্বাচন কার্যত ১০০ শতাংশই সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, প্রত্যেক বিধানসভা কেন্দ্র এবং রিটার্নিং অফিসারের কাছে থাকবে সরকারি কর্মীরা যারা চার থেকে পাঁচ ঘন্টা ডিউটি করবেন কেবলমাত্র ওয়াব কাস্টিং এর নজরদারির জন্য। প্রত্যেক কর্মী তার ডিউটি শেষ করে যাবার সময় কাগজে লিখে যাবেন তিনি his time কালে ওয়েবকাস্টিং এ কি কি দেখেছেন এবং কি কি নির্দেশ দিয়েছেন তারপরে তিনি স্বাক্ষর করবেন।। আর এখান থেকেই সবকিছুকেই নির্বাচন কমিশন কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচন।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 04, 2026 12:34:32
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 04, 2026 12:34:17
Durgapur, West Bengal:হোলির দিনে রং খেলে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক, ঘন্টা খানেক পরে যুবকদের তোলা হলে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। রং মেখে স্নানে নামলো যুবকরা। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল আরো এক যুবক। মর্মান্তিক ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মারা যায় দুই যুবক। দুই যুবকের নাম বিশাল সিং (২০) ও দেব দত্ত গোঁসাই (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকে রং খেলায় ব্যস্ত ছিল যুবকরা। দুপুরে বেশ কিছু যুবক একসাথে স্নানে নামে। সাঁতার না জানায় তলিয়ে যেতে থাকে দুজন যুবক। অন্যান্য যুবকরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হয়। স্থানীয়রা জড়ো হয়ে তাদের খুঁজতে শুরু করে। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দু জনকেই। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top