Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101
जगतबल्लभपुर में वृद्धा की हत्या: शानू मान्ना गिरफ्तारी, पुलिस जांच जारी
DGDebabrata Ghosh
Mar 08, 2026 16:15:16
Howrah, West Bengal
*তদন্তে নেমেই জগৎবল্লভপুরের বৃদ্ধা খুনের ঘটনার কিনারা করলো পুলিশ, ধৃত এক* জগৎবল্লভপুরে বৃদ্ধা খুনে সাফল্য পুলিশের। এই ঘটনার মূল অভিযুক্ত শানু মান্না (৩০) नामের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার সঙ্গে আরও যারা সহযোগী ছিল তাদেরও খোঁজা হচ্ছে। পুলিশের দাবি, ক্রমাগত পুলিশি জেরায় ধৃত শানু খুনের কথা স্বীকার করেছে। জানা গেছে, ওই বৃদ্ধার বাড়িতে ঘর দখল করে শানু এবং তার সহযোগীরা বৃদ্ধার ইচ্ছার বিরুদ্ধে মদ্যপান করছিল। ঘটনার দিন সন্ধ্যেয় তাঁরা মদ্যপান করছিল। বৃদ্ধা প্রতিবাদ করায় তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। ধৃতকে রবিবার দুপুরে আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ ঘটনার তদন্ত করছে। পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, হাওড়ার জগড়বল্লভপুর থানা এলাকার মধ্য সন্তোষপুর মান্নাপাড়ায় ওই বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। গত শুক্রবার নিজের ঘর থেকেই বছর ৬৫-র ওই বৃদ্ধার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ওই বৃদ্ধার মুখে সাঁড়াশি ঢুকিয়ে খুন করা হয়েছিল। বিধবা বৃদ্ধা দূর্গা মন্ডল (৬৫) বাড়িতে একাই থাকতেন। খুন করার পর ঘরে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। মৃতার স্বামী মারা গিয়েছেন আগেই। ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। দিন চারেক পরিবারের লোকজন ফোনে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার স্থানীয়রা এসে দেখেন বাড়ির বাইরে থেকে তিনটি দরজাই তালা বন্ধ। বাড়ি থেকে তীব্র পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা জানলা দিয়ে উঁকি মারেন। তখনই মেঝেতে বৃদ্ধার বিবস্ত্র দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার ম daughter's মেয়েের উপস্থিতিতে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 09, 2026 05:16:16
Purulia, West Bengal:পুরুলিয়া : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি দেওয়া বিভিন্ন প্রকল্পের ব্যানার পোষ্টারগুলি বিজেপির দলীয় পতাকা লাগিয়ে ঢেকে ফেলার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে পুরুলিয়ায় । পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার পোস্টার । সেই পোস্টার গুলির উপরেই বিজেপির দলীয় পতাকা লাগানো হয় । ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে শহর পুরুলিয়ায় । তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়ন মূলক পোস্টার ব্যানার বিজেপি পতাকায় ঢেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে । যদিও, অভিযোগ অস্বিকার করেছেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । বাইট : ১) গৌরব সিং (জেলা তৃণমূল যুব সভাপতি) ২) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা)
0
comment0
Report
ABArup Basak
Mar 09, 2026 05:16:03
Mal Bazar, West Bengal:মহিলা ও তার স্বামীকে গালিগালাজ করার অভিযোগ উঠল মাল পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। ঘটনায় নাম জড়িয়েছে মালবাজার পুরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ এর বিরুদ্ধে। মহিলা ও তার স্বামী কাউন্সিলারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালবাজার শহরের ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা তপু মোদক সাহা ৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। প্রসঙ্গত উল্লেখ্য তপু মোদক সাহার পৈত্রিক জমি রয়েছে শহরের পাঁচ নাম্বার ওয়ার্ডে। কিন্তু সেখানে গেলে কাউন্সিলর তাকে বিভিন্নভাবে বাধা প্রদান করছেন বলে অভিযোগ। এলাকার কিছু মানুষের সাথে মিলিত হয়ে জমিটি দখলের চেষ্টাও করছেন ওই কাউন্সিলার বলেও সরব হয়েছেন তিনি। এরমধ্যে শহরের কালটেক্স মোড় এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে অভিযোগকারীনি ওই মহিলা ও তাদেরা বাইকে তেল ভরতে গেলে কাউন্সিলার সুরজিৎ দেবনাথের সঙ্গে তাদের দেখা হয়। সুরজিৎ আচমকাই তাদের গালিগালাজ শুরু করে এবং ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ। প্রসঙ্গত অভিযোগকারীণীর স্বামী গৌতম সাহা জানিয়েছেন, "স্ত্রীর পৈত্রিক জমিকে কেন্দ্র করে চক্র শুরু করেছে কিছু প্রতিবেশী ও ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ। এরমধ্যে Caltex মোড়ের পেট্রোল পাম্পে তেরে এসে অকথ্য গালিগালাজ সহ ধাক্কাধাক্কি করে"। তবে সমগ্র ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত কাউন্সিলর সুরজিৎ দেবনাথ। তার পাল্টা দাবি, " কোন রকম খারাপ আচরণ তাদের সাথে করা হয়নি"। উলটে তিনি ধাক্কাধাক্কি করেন। এব্যাপারে আমিও আইনে পদক্ষেপ নিবো। তবে শাসকদল তৃণমূল কাউন্সিলারের এহেনও আচরণকে কেন্দ্র করে শোরগোল পড়েছে শহরজুড়ে। বিগত দিনেও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক শোরগোল পড়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Mar 09, 2026 05:01:50
0
comment0
Report
ABArup Basak
Mar 09, 2026 04:47:37
Mal Bazar, West Bengal:नागराकाटा ब्लॉक में फिर बाघ का आतंक। कुछ दिन पहले जंगल के सुअर के हमले में कुछ लोग घायल होने की घटना के बाद अब बाघ के हमले से चाय बागान के चौकीदार गंभीर रूप से घायल हो गए। घटना बामंडंगा चाय बागान क्षेत्र में हुई। घायल चौकीदार का नाम बंडे ओराओ (60) है। उनका घर बामंडंगा चाय बागान की 18 नंबर लाइन में। वे चाय बागान के 34 एकड़ सेक्शन की सुरक्षा में थे। उसी समय चाय बागान के झाड़ियों के बीच से एक बाघ उन पर अचानक झपटा। हमले से वे जमीन पर गिर गए और बाघ ने उनके सिर, हाथ और पीठ पर गंभीर चोटें कीं। उन्होंने बहादुरी से बाघ को जवाबी लात मारनी शुरू कर दी जिससे अंततः वह भाग गया। उनके चिल्लाने की आवाज़ सुनकर आस-पास के मजदूर उन्हें बचाकर शुल्कापाड़ा अस्पताल ले गए। वहां उनका इलाज चल रहा है और चोटों की स्थिति गंभीर बताई जा रही है। घटना के बाद इलाके में दहशत फैल गई है। स्थिति से निपटने के लिए वन विभाग ने इलाके में गश्त बढ़ा दी है।
0
comment0
Report
PDPradyut Das
Mar 09, 2026 03:05:31
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 09, 2026 02:45:57
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 09, 2026 01:03:18
0
comment0
Report
ALArup Laha
Mar 09, 2026 01:03:09
Belna, West Bengal:আউশগ্রামে বিজেপি সাংসদ সৌমিত্র খানের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির সেখ আব্দুল লালনকে ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ করে হুঁশিয়ারি দেওয়ার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পাল্টা আক্রমণে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার বীরভূম থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে পৌঁছায়। সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। সভামঞ্চ থেকে তিনি আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির সেখ আব্দুল লালনকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ করেন। সৌমিত্র খান বলেন, “লালন মানে বাউল শিল্পী জানতাম। কিন্তু এখানে লালন একজন সন্ত্রাসবাদী। আমি চ্যালেঞ্জ করে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন আমি কী জিনিস। তুমি একটা জায়গায় সন্ত্রাসবাদী হামলা করো, আমি সৌমিত্ব তোমাকে কথা দিচ্ছি, তোমাকে এমন মার্ডার কেসে আসামি করে জেলে ঢোকাব যে ২৪ বছর জেলে থাকতে হবে।” তাঁর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন। তিনি বলেন, “উনি একজন হায়ার করা নেতা। উনি জঙ্গলমহল চেনেন না। আমরা তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সঙ্গে থাকি। তাই হুমকি দিয়ে কিছু হবে না। যত অপমান করবেন, ততই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top