Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111
इमपिचमेंट प्रस्ताव पर बहस: सुप्रीम कोर्ट नोटिस और सोमवार सुनवाई
NHNantu Hazra
Feb 04, 2026 17:47:46
Salt Lake City, Utah
Constitutional expert Kuntal Mukherjee reaction. Feed sent by tvu 22 সংবিধান বিশেষজ্ঞ কুন্তল মুখার্জি রিয়াকশন। ইমপিচমেন্ট করতে কি প্রয়োজন হয়? নির্বাচন কমিশানারকে ইমপিচ করার পক্রিয়াটা ঠিক কি? এর আগে কখনও ইলেকশন কমিশনের মতো অটোনমাস বডির বিরুদ্ধে এমন ইমপিচমেন্ট প্রস্তাব এর আগে এসেছে? ইমপিচমেন্ট প্রস্তাবের কোনও সূদূর প্রসারি প্রভাব আছে? গণতন্ত্রকে রক্ষা করুন! প্রধান বিচারপতির এজলাসে সওয়াল মমতার পরের শুনানি সোমবার, নোটিস জারি করল সুপ্রিম কোর্ট *যদি রাজ্য পর্যাপ্ত কর্মী দেয় তাহলে তো Micro Observer প্রয়োজন হবে না।* - প্রধান বিচারপতি---নির্বাচন বিধি লাগু হওয়ার আগে কি মাইক্রো অবজারভার নিয়োগ করা যায়? আজ যেভাবে মমতা সুপ্রিম কোর্টে সাওয়াল করলেন এটা কতটা সূদূর প্রসারি প্রভাব রয়েছে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Feb 10, 2026 13:04:01
Kolkata, West Bengal:মহুয়া মৈত্রের দায়ের করা অভিযোগে নয়ডানে অভিযুক্ত পাকড়াও করতে গিয়ে “বাধার” মুখে কৃষ্ণনগর পুলিশ সম্প্রতি মহুয়া মৈত্র কৃষ্ণনগর পুলিশ অভিযোগ দায়ের করেন তাঁর অভিযোগ, তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরে একটি ভুয়ো চ‍্যাট ভাইরাল করা হচ্ছে তদন্ত নেমে পুলিশ জানতে পারে সুরজিৎ দাসগুপ্ত বলে একজনের হাত রয়েছে ঘটনার পিছনে তাঁকে নোটিস দেওয়া হয়। কিন্তু সমনে হাজিরা দেয়নি। এরপর পুলিশ গ্রেপ্তারিParenোয়ানা নিয়ে নয়ডায় তাঁর হাউজিং পৌঁছয় তাঁর আগে স্থানীয় থানায় বিষয় জানানো হয়। স্থানীয় পুলিশকে নিয়ে ওই হাউজিং যায় কৃষ্ণনগর পুলিশের দলটি কিন্তু পুলিশ দাবি, ওই যুবককে যখন গ্রেপ্তারি প্রস্তুতি চলছে তখন হঠাৎ সেখানে উত্তর প্রদেশ পুলিশের অন‍্য একটি টিম পৌঁছে যায় ওই যুবক গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হয় এরাজ্যের পুলিশকে। এবং কৃষ্ণনগর থানার পুলিশের একজন এসআই ও তিনজন কনস্টেবলকে সেখান থেকে বের করে লোকাল থানায় নিয়ে যায় ইউপি পুলিশের টিমটি এক দেড় ঘন্টা তাদের সেখানে বসিয়ে রাখা হয়। এরপর উত্তরপ্রদেশ পুলিশের টিম কৃষ্ণনগর পুলিশের টিমকে নিয়ে আবার ওই হাউজিং পৌঁছয় কিন্তু সেখানে হাউজিং পৌঁছে পুলিশে দেখে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে গিয়েছে
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 10, 2026 13:03:49
Howrah, West Bengal:গোলাবাড়ি এলাকায় নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার সোমবার রাতে গোলাবাড়ি থানার ট্যাণ্ডেলবাগান এলাকার একটি নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাত আটটা নাগাদ নর্দমার মধ্যে ওই যুবকের দেহটিকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আমন গুপ্তা (২২)। তাঁর বাড়ি মধ্য হাওড়ায়। মৃত যুবক সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। ব্যক্তিগত কিছু কাজে গোলাবাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনের জামা কাপড় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত যুবকের দাদা দিলীপ কুমার গুপ্তা বলেন, 'ভাইয়ের সঙ্গে কারোর কোনও ঝামেলা ছিল না। কিন্তু মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করুক।' যদিও এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত গোলাবাড়ি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
0
comment0
Report
RDRaktima das
Feb 10, 2026 13:02:34
Kolkata, West Bengal:আবহে ডোমিশাইল সার্টিফিকেটের চাহিদা তুঙ্গে। ডোমিশাইল সার্টিফিকেট চেয়ে ৪০ দিনে ১৫ হাজারের বেশি আবেদন জমা পড়ল কলকাতা পুরসভার মধ্যে। যা অতীতে কোনও দিন ঘটেনি। তবে এই বিপুল আবেদন জমা পড়লেও এখনো পর্যন্ত ৩ হাজার ৫০০ টি সার্টিফিকেট ইস্যু করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। ডোমিশাইল সার্টিফিকেটের এবং পার্মানেন্ট রেসিডেনসিয়াল সার্টিফিকেট দুটোই প্রায় একরকম লাগলেও এই দুই সার্টিকেট সম্পূর্ণ আলাদা। পার্মানেন্ট রেসিডেনসিয়াল সার্টিকেট দেয় কলকাতা পুরসভা। ডোমিসাইল সার্টিকেট দেয় কলকাতা কালেক্টরেট। তবে এসআইআর আবহে ডোমিসাইল সার্টিকেটের আবেদন কলকাতা পুরসভা নিচ্ছে। পরে তা পাঠানো হচ্ছে কলকাতা কালেক্টরেটে। নিয়ম অনুযায়ী, পার্মানেন্ট রেসিডেনশিয়াল সার্টিকেট থাকলে সহজেই মেলে ডোমিসাইল পাওয়ার ক্ষেত্রে।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Feb 10, 2026 13:02:21
Kolkata, West Bengal:ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপের বার্তা দিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ১০ ফেব্রুয়ারি জারি হওয়া এক নির্দেশিকায় সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) ও জেলা শাসকদের জানানো হয়েছে, নোটিস সংক্রান্ত মামলা, দাবি ও আপত্তির নিষ্পত্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই করতে হবে。 নির্দেশে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারির পর এক সপ্তাহের মধ্যে ইলেক্টোরাল রোল অফিসার (ইআরও) ও অ্যাসিস্ট্যান্ট ইআরও-দের (এএইআরও) নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। নোটিস পাওয়া ব্যক্তিরা ইসি-র উল্লেখিত নথির উপর নির্ভর করতে পারবেন এবং জমা দেওয়া আপত্তিগুলিও যথাযথভাবে বিবেচনা করতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে。 রাজ্য নির্বাচন দফতর স্পষ্ট করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে। কোনও রকম গাফিলতি বা বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে。 এসআইআর-২০২৬ সংক্রান্ত কাজে যুক্ত সব ইআরও ও এএইআরও-দের এই নির্দেশ দ্রুত পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। নির্বাচন দফতরের মতে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ。
0
comment0
Report
NHNantu Hazra
Feb 10, 2026 12:47:41
Salt Lake City, Utah:ICDS Promotional Supervisor 2019 examination by Anganwari workers demanding job at Salt Lake Vikas Bhavan and Shaishali Bhavan. Protest in front of Bikash Bhavan. ICDS প্রমোশনাল সুপারভাইজার ২০১৯ পরীক্ষার্থী অঙ্গনওয়ারী কর্মীবৃন্দের তরফ থেকে চাকরির দাবিতে সল্টলেক বিকাশ ভবন ও শৈশালী ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। মহামান্য হাইকোর্টের নির্দেশানুসারে প্রমোশনাল সুপারভাইজার পরীক্ষার্থীদের ৫০% ভ্যাকেন্সিতে দ্রুত নিয়োগ করবার দাবী। ২০২৫ সালের ২৪ সে জানুয়ারি হাইকোর্ট এর রায় অনুযায়ী প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য ১৭১৩ টি ভ্যাকেন্সি নির্ধারিত হয়েছে, কিন্তু ২০২৫ সালের ডিসেম্বর মাসে এসেও সেই রায় বলবৎ করে লিখিত পরীক্ষায় পাশ করা ১১৫২ জন সুপারভাইজার পদপ্রার্থী প্রমোশনাল ক্যান্ডিডেটদের নিয়োগের সুব্যবস্থা হয়নি।তাদের অনেকের বয়েস ৫০ পেরিয়ে গিয়েছে, তাই  এখনো যদি পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও সুপারভাইজার পদে নিযুক্ত হতে না পারে তাহলে তারা চূড়ান্ত ভাবে বঞ্চিত হবো।
0
comment0
Report
MDMritunjay Das
Feb 10, 2026 12:47:11
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 10, 2026 12:36:12
Kolkata, West Bengal:আখতার আলী। আত্মসমর্পণ করলেন আকতার আলী। জেল হেফাজতের আবেদন সিবিআই এর আইনজীবীর。 মেডিকেল গ্রাউন্ডে জামিনের আবেদন আখতার আলীর আইনজীবীর。 দুর্নীতির একই অভিযোগ, কেন বাইরে আত্মার আলী? প্রশ্ন সন্দীপ ঘোষের আইনজীবীর。 সিবিআই কোর্ট এক বিচারক শুনানি শুনলেন অর্ডার রিজার্ভ রয়েছে। ★শুনানি শেষ হলে আখতার আলী বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, _আকতার আলী._ ★কোর্টের অর্ডারের জন্য ওয়েট করছি। আবেদন করেছি জামিনের জন্য。 আমি অসুস্থ ছিলাম। কাগজ দিয়েছি। আদালতের রায় যা হবে মানতে হবে তদন্ত চলছে। কালকে খুব বেশি ব্যথা হচ্ছিল তাই উঠতে পারছিলাম না。 আমি ইনোসেন্টলি কিছু ভুল করেছিলাম। দাদার চিকিৎসার জন্য ধার নিয়েছিলাম। আমি কোন দোষ করিনি। ব্যাড লাক, কপাল! মানুষ কিভাবে ভিক্টিমাইস হচ্ছে আমি বুঝতে পারছি। আমার আইনজীবী আবেদন করেছে。 _সঞ্জয় দাশগুপ্ত। সন্দীপ ঘোষের আইনজীবী।_ ★আজকে সিবিআই সেকেন্ড কোর্টের বিচারক আসতে পারেননি। তাই ফাস্ট কোর্ট মামলাটা টেকআপ করেছেন। উনারা মেডিকেল গ্রাউন্ডের আসতে পারেননি তাই জামিনের আবেদন করেছেন。 সিবিআই এর সম্পূর্ণ বিরোধীতা করেছে। এটা আদালত কে অবমাননার সামিল বলে উল্লেখ করেছে। আদালতের নির্দেশ মানেনি বলে জামিন ন্যায্য ওয়ারেন্ট হয়েছে। cbi আইনজীবী দুর্নীতির কথাও তুলে ধরেছেন。 আমরাও বলেছি, সিবিআই যে দুর্নীতি দেখিয়েছে তা সীমাবদ্ধতার মধ্যে দেখিয়েছে। আসলে সীমাহীন দুর্নীতি হয়েছে। ভাই দেড় বছর ধরে সন্দীপ ঘোষ অন্যান্য পাঁচজন জেলে আছেন। আর এনার জন্য বিলম্বিত হচ্ছে মামলা। SAME জায়গায় দাঁড়িয়ে ইনি কি করে জামিন পান। বিচারক শুনেছেন এখন অর্ডার রিজার্ভ আছে。 17.2.26 JC আলিপুর সিবিআই আদালত আখতার আলী কে জেল হেফাজত নির্দেশ
0
comment0
Report
NRNarayan Roy
Feb 10, 2026 12:35:46
Siliguri, West Bengal:নেপাল থেকে দিল্লিতে হীরা পাচারের আগেই বড় সাফল্য পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। বাগডোগরা বিমানবন্দর থেকে চার কোটি টাকারও বেশি মূল্যের হীরা সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই। ধৃতের নাম দীপক কুমার মহাসুকলাল মেহেতা ওরফে দীপক কুমার মেহেতা, বাড়ি দিল্লি。 ডিআরআই-এর আইনজীবী রতন বণিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই জানতে পারে নেপাল থেকে দিল্লিতে হীরা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই বাগডোগরা বিমানবন্দরে নজরদারি চালানো হয়। সন্দেহজনক আচরণের কারণে দীপক কুমার মেহেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিআরআই। জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি ধরা পড়ায় তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মোট ৮০৮.৩৩ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম হীরা উদ্ধার হয়। পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি আদালতে তোলা হলে আদালত তাকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 10, 2026 12:34:59
Dinajpur, Rangpur Division:বালুরঘাট শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে আত্রেয়ী নদীর ধারে জন মানবহীন জঙ্গলের মধ্যে মানসিক প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরী কে মধ্যপ অবস্থায় তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গৌর দাস নামে এক ব্যক্তি। গত সোমবার দুপুর এই কিশোরী একা একা ঘুরতে গিয়েছিল নদীর ধারে। সে মানসিকভাবে সুস্থ নয়। নাবালিকার বাবা-মা পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছেন ব্যাঙ্গালোর। এই কিশোরীর দেখভালের দায়িত্ব রয়েছেন দিদিমা। মানসিক নয় এই কিশোরী তাই মাঝে মাঝে কোথাও উধাও হয়ে যায় অবশ্য বেশি দূরে যাওয়ার তার ক্ষমতা নেই বাড়ির আশপাশেই ঘোরে সারাদিন। সোমবার দুপুর বারোটা নাগাদ বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে চলে যায় নদীর ধারে সেখানেই মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। নদীর ধারে পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি জনসাধারণের শৌচালয় নির্মাণের কাজ চলছে। কর্মরত রাজমিস্ত্রিদের নজরে আসে বিষয়টি। তারা কিছু অনুমান করার আগেই অভিযুক্ত ওই কিশোরীকে নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। পরে মুখ বাধা অবস্থায় সেই কিশোরী উদ্ধার হয়।অভিযুক্ত গৌড় দাস কে হাতে না হাতে ধরে ফেলেন তারা। অভিযোগ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়া প্রস্তাব দেয় অভিযুক্ত। স্থানীয় জনপ্রতিনিধি প্রচেষ্ঠায় তার পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার নাবালিকা ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বালুরঘাট হাসপাতালে। অভিযুক্ত গৌড় দাস এর বিরুদ্ধে একাধিক নারী মুখ খুলতে শুরু করেছেন। কোন রেয়াত নয় সংবিধানের সর্বোচ্চ সাজা দিতে হবে অভিযুক্ত কে এমনই দাবিতে সোচ্চার তার পরিবার প্রতিবেশীরা।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 10, 2026 12:34:36
Chinsurah, West Bengal:সবজান্তা এইআই নকল নবিশদের নতুন হাতিয়ার,মধ্যশিক্ষা পর্ষদের চিন্তা বাড়াচ্ছে টুকলিতে প্রযুক্তির ব্যবহার। রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ার খবর সামনে এসেছে। হুগলিতেও এখনো পর্যন্ত তিনটি ঘটনা জানা গেছে। চুঁচুড়ার একটি নামি স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল পরীক্ষার্থী।ধরা পরে তার পরীক্ষা বাতিল হয়।প্রথম দিন মোবাইল নিয়ে সেন্টারে ঢুকেছিল এক পরীক্ষার্থী তখনো পরীক্ষা শুরু না হওয়ায় তার পরীক্ষা বাতিল না হলেও মোবাইল সিজ করা হয়। গত শনিবার এক পরীক্ষার্থী রীতিমত মোবাইলে প্রশ্নের উত্তর বের করে পরীক্ষা দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। আজ ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন হুগলির একটি গার্লস স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে এক ছাত্রী। কিন্তু মোবাইল নিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা? এন্ড্রয়েড ফোনে এআই টুলস ব্যবহার করে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়।এআই সব জানে তাই এখন আর চিরকুটে লিখে নিয়ে যাওয়ার হ্যাপা পোহাতে চাইছে না টুকলি করে যারা। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সময় যে নির্দেশিকা দেয় তাতে স্পস্ট করে বলা থাকে কোনো ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।কেউ প্রবেশ করে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে।তার পরেও এআই সাহায্য নিয়ে পরীক্ষা দিতে ঝুঁকি নিচ্ছে পরীর্থীরা。 আর চিন্তা বাড়াচ্ছে পর্ষদের。 পরীক্ষা কেন্দ্রে পুলিশ,পরীক্ষা হলে পরীক্ষক থাকা সত্ত্বেও কি ভাবে মোবাইল নিয়ে ঢুকছে সেটাও ভাবনার。 হুগলি জেলা মধ্য শিক্ষা পর্ষদের জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই জানিয়েছেন,সব পরীক্ষা কেন্দ্রেই কড়া নিরাপত্তা সিসিক্যামেরা আছে।তার পরেও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।নকল করা একটা অভ্যাস যেটা রয়েই গেছে।জানা মাত্র ধরা পরীক্ষা বাতিল করা হয়েছে।আগামী দিতে আরও সতর্ক হতে হবে।
0
comment0
Report
Advertisement
Back to top