আরজিকর প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী
Purulia, West Bengal:পুরুলিয়ায় এসে আরজিকর প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুরুলিয়া শহরের সার্কিট হাউসে এক সরকারি কর্মসূচীতে যোগ দেন তিনি । বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি । বাকি যে সমস্ত হাসপাতালগুলিতে আরও সন্দ্বীপ ঘোষ রয়েছে, যারা এভাবে সাম্রাজ্য গেড়ে বসে আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে প্রশ্ন ছুঁড়লেন নওশাদ সিদ্দিকী।
জলের তোড়ে আটকে থাক নাবালককে উদ্ধার করলো পুলিশ
Purulia, West Bengal:গতকাল সন্ধ্যায় বান্দোয়ানের কুইলাপাল থেকে ঝাড়গ্রামের ঝিলিমিলি যাওয়ার রাস্তার উপর যমুনা নদীর ব্রিজ দিয়ে পারাপার করার সময় জলের তোড়ে আটকে যায় এক নাবালক । কোনরকমে ব্রিজের খুঁটি ধরে থাকে দীর্ঘক্ষণ । প্রত্যক্ষ দর্শীরা তা দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় থানায় । কুইলাপাল ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। ওই নাবালকের নাম মাইকেল টুডু, বাড়ি বাঁকুড়া জেলার হারামগড়া গ্রামে । ব্রিজের উপর দিয়ে জল বয়ে চলার পরেও ঝুঁকি নিয়ে পারাপার করার সময় জলের তোড়ে আটকে যায় নাবালক ।ভারী বৃষ্টিতে কংসাবতী নদীর জলস্তর বাড়ায় ভাঙ্গলো অস্থায়ী বাঁশের সেতু
Purulia, West Bengal:গভীর নিম্নচাপের জেরে চারদিনের লাগাতার বৃষ্টিতে বেড়েছে কংসাবতী, যমুনা নদী সহ অন্যান্য নদীর জলস্তর । ভারী বৃষ্টিতে কংসাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পুরুলিয়ার আড়ষা ব্লকের বামুনডিহা ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের কাঁটাবেড়া গ্রামের সংযোগস্থল হিসেবে ব্যবহার করা অস্থায়ী বাঁশের সেতু ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দুই প্রান্তের বাসিন্দাদের। যার ফলে চরম সমস্যায় পড়েছেন বামুনডিহা, জুরাডি, তুম্বাঝালদা, কাঞ্চনপুর, কুদগাড়া, জামবাইদ, বিরচালি, মানপুর, আহাড়রা সহ ১৫-২০ টি গ্রামের মানুষ।
