Back
কांठी 3 पंचायत समिति के ऑडियो विवाद में भाजपा-तृणमूल में घमासान
KMKIRAN MANNA
Feb 18, 2026 14:30:55
Dihierench, West Bengal
*কাঁথি–৩ পঞ্চায়েত সমিতি নিয়ে অডিও যুদ্ধ যেন পিছু ছাড়ছে না: কাটমানি বিতর্কে এবার নাম জড়ালো বিজেপির দুই পঞ্চায়েত সমিতির সদস্যের। সেই ভাইরাল অডিও ঘিরে শুভেন্দুর তালুকে তীব্র তরজা। মাঠে নেমেছে সিপিএম।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ফের ভাইরাল অডিও ক্লিপিং ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। এবার তৃণমূলের নয়, শুভেন্দুর খাশ তালুকে বিজেপির দুই নেতার কাট মানি ভাগাভাগি নিয়ে অডিও ভাইরাল।
তৃণমূল পরিচালিত কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিকাশ বেজকে নিয়ে অডিও বিতর্ক থামার আগেই এবার বিজেপির দুই পঞ্চায়েত সমিতির সদস্য ভগবান মণ্ডল ও তন্ময় গিরির কথোপকথনের একটি অডিও সামনে এসেছে বলে অভিযোগ। ওই অডিওতে সরকারি উন্নয়নমূলক কাজের নামে ঠিকাদারদের কাছ থেকে কাটমানি নেওয়া এবং সেই অর্থ ভাগাভাগির প্রসঙ্গ শোনা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে দাবি উঠেছে।
এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এবার মাঠে নেমে পড়েছে, আক্রমণ সানিয়েছে বিজেপিকে। তৃণমূলের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ও ঝাঁটা মিছিল করার আগে নিজের দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিন।
শুভেন্দুর খাস তালুক কাঁথিতেই বিজেপি পরিচালিত দূরমুঠ গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সহ উন্নয়নমূলক কাজের কাটমানি ভাগাভাগির অভিযোগ সামনে আসায় বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে বলে তৃণমূলের দাবি।
অন্যদিকে, তাদের অডিও ভাইরাল অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য তন্ময় গিরি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজের বিরুদ্ধে ওঠা এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এই অডিও ক্লিপ তৈরি করে ভাইরাল করা হয়েছে। বিজেপি কোনোভাবেই কাটমানির রাজনীতিতে বিশ্বাসী নয় বলেও তিনি দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে কাঁথির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল, বিজেপি ও সিপিআইএম—তিন পক্ষই একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে।
পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজ ও কাটমানি ইস্যুকে ঘিরে ভাইরাল অডিও এখন কাঁথির রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই দিয়ে সিপিআইএমের পক্ষ থেকে আজ মারিশদা থানায় বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতিতে বিজেপি এবং তৃণমূল উভয়ে কলুষিত করছে। হয়রানি হচ্ছেন কাজে আসা মানুষজন।
বাইট ঝারেশ্বর বেরা। সিপিএম নেতা।
বাইট তন্ময় গিরি। অডিও ভাইরাল হওয়া বিজেপি নেতা।
বাইট সুরজিৎ নায়ক। এলাকার তৃণমূল নেতা।৫৯ সেঃ বাইট。
বাইট তৃণমূল নেতা দিলীপ ভুঁইয়া।১:০১ সেঃ বাইট।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:20:290
Report
BSBhabananda Singha
FollowMar 06, 2026 14:20:040
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:19:170
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 06, 2026 13:24:120
Report
STSrikanta Thakur
FollowMar 06, 2026 13:24:030
Report
ANArnabangshu Neogi
FollowMar 06, 2026 13:23:420
Report
NRNarayan Roy
FollowMar 06, 2026 13:23:330
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 13:21:53Chinsurah, West Bengal:হাওয়া কেমন।
উত্তরপাড়া বিধানসভার হিন্দমোটর গোধূলি এলাকায় মানুষের মতামত。
0
Report