Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

Vakaam Chaṭār̥jī Road par kai manzil se girkar vakīlī ke maut, jaanch jārī

SPSANDIP PRAMANIK
Feb 16, 2026 16:49:38
Kolkata, West Bengal
বেচারাম চ্যাটার্জি রোডে বহু তল থেকে পড়ে আইনজীবীর মৃত্যু আবাসনের নাম মোহনধাম, যেমনটা সুত্র মারফত জানা যাচ্ছে এলাকায় স্বামী-স্ত্রী দুজনে অ্যাডভোকেট। আইনজীবীর নাম নয়ন দীপ লাই বয়স আনুমানিক ৫০, সকালবেলায় পুজোর জন্য ফুল কিনতে যাবে ঠিক করেছিল। তারপর স্ত্রী বেরিয়ে যায় মেয়েকে পড়াতে দিয়ে আসতে। স্ত্রী যখন বাড়িতে ঢোকে সাড়ে সাতটার সময় তখন থেকেই অ্যাডভোকেট নয় কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকার বিভিন্ন জায়গায় স্বামীকে খুঁজতে থাকে স্ত্রী। মৃত আইনজীবীর একটি ল ফার্ম রয়েছে সেখানে তার কর্মচারী বিল্ডিং এর উপর দিয়ে দেখতে পায় পাশের বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আইনজীবী নয়ন দীপ লাই। খবর দেওয়া হয় পণ্যশ্রী থানার পুলিশকে দেহ ইতিমধ্যে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক অনুমান দুর্ঘটনা কবলে ছাদ থেকে পড়ে মৃত্যু, যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পণ্যশ্রী থানার পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ, কয়েক মাস আগেই নিজের ল ফার্ম উদ্বোধন করেছিলেন মৃত্যু আইনজীবী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Mar 15, 2026 07:33:38
Alipurduar, West Bengal:*এক পঞ্চায়েত এলাকার কয়েক হাজার ভোটারের নাম নেই* আলিপুরদুয়ার == अलिपुरद्वार 12 বিধানসভা, এই বিধানসভা পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার ভোটারের নাম বিচারাধিন। কয়েক শো নাম ডিলিট। চিন্তায় গ্রামের মানুষগুলো দিশেহারা। পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত, 10 বুথ—যার 4 বুথ মুসলিম অধ্যুষিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের বসবাস। গ্রামপঞ্চায়েত এলাকার 12/31 নম্বর বুথে 102 জন ভোটার ডিলিট হয়ে গিয়েছেন। 32 নম্বর বুথে 367 জন ভোটার বিচারাধীন, 35 নম্বর বুথে 272 জন, 36 নম্বর বুথে 254 জন, 38 নম্বর বুথে 466 জন ভোটার বিচারাধীন। এই সব বুথ থেকে বহু ভোটারের নাম डिलিটও হয়েছে। জেলা परिषदের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে বলেন এতো মানুষের নাম যদি বাদ যায় তো 24 সালে লোকসভায় জিতে আসা মনোজ টিগ্গার পদত্যাগ করা উচিত। এদের ভোটেই তো জয়ী হয়েছেন তিনি। এখন এদের নাগরিক প্রমাণ দিতে হচ্ছে। বিজেপির সভাপতি মিঠু দাস বলেন এই ভোটারদের নাম বাদ যাওয়ার পেছনে রাজ্যের সরকার তার কর্মচারী প্রশাসনিক আধিকারিকেরা দায়ি। বিজেপি ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। এই ভোটারদের নাম বাদ দিয়েই হয়তো আজ ভোটের দিনক্ষণ ঘোষনা করবে নির্বাচন কমিশন। এদের কী হবে সেই প্রশ্নই থেকে যায়। (ছবি 2Cতে পাঠালাম FILE : 150326ZG _ ALD _ SIR BYTE - 1) সিরাজুল ইসলাম - ভোটার। 2) মেহবুব আলম - ভোটার। 3) লঙ্কেশ্বর বর্মন - ভোটার। 4) মনোরঞ্জন দে - সহকারী সভাধিপতি। 5) মিঠু দাস - বিজেপি জেলা সভাপতি। ক্যমেরায় - সোনালি কুন্ডু। রিপোর্ট - তপন দেব।
133
comment0
Report
CDChampak Dutta
Mar 15, 2026 06:51:30
Kaji Chak, West Bengal:gas অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন,করোনার সময়ের ভ্যাকসিন নেওয়ার ঠিক সেই ছবি মনে করাচ্ছে gas অফিসের সামনে আজকের এই লাইন। gas অফিসের সামনে ভোর থেকে ৫/৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা। গ্রাহকেরা জানাচ্ছেন gas বুক করতে সমস্যা পড়তে হচ্ছে তার উপর gas অফিসে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে সংগ্রহ করতে হচ্ছে রান্নার gas। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা এলাকায় ইন্ডেন gas সার্ভিসের অফিস এই অফিসের সামনেই গ্রাহকদের লম্বা লাইন। gas অফিসের পক্ষ থেকে কোন বক্তব্য না দিলেও তারা জানাচ্ছেন প্রতিদিন দু গাড়ি করে gas সাপ্লাই ছিল এখন এক গাড়ি gas সাপ্লাই আসছে তার ফলেই গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। কবে মিটবে গ্রাহকদের হয়রানি কবে স্বাভাবিক হবে রান্নার gasের সরবরাহ তা নিয়ে উঠছে প্রশ্ন। ছবি বাইট 2c তে
126
comment0
Report
CDChampak Dutta
Mar 15, 2026 06:50:19
Kaji Chak, West Bengal:গ্যাসের অভাবে মেদিনীপুর শহরে একের পর এক হোটেল রেস্তোরার ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে থাকা ফুড ক্যান্টিন সহ হাসপাতালের বাইরে থাকা একাধিক হোটেল এবং চায়ের দোকান। এইসব চায়ের দোকানে বা হোটেলে রোগীর আত্মীয় পরিজনেরা কেউ টিফিন করতেন কেউবা দুপুর এবং রাতের আহার সারতেন। ইতিমধ্যেই দোকানদাররা বিকল্প পথ নিতে শুরু করেছে। দোকানগুলি বন্ধ রেখেই গ্যাসের বিকল্প হিসেবে উনুন তৈরির কাজ করছেন। কারণ এই হোটেলগুলিতে কাজ করে একাধিক কর্মচারীর রুজি রোজগার হতো। দোকানগুলি বন্ধ হয়ে যাওয়ায় ওইসব কর্মচারীদের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাই বিকল্প হিসাবে কাঠের উনুন দিয়ে দোকান খোলার ব্যবস্থা করছেন দোকান মালিকেরা। এদিকে শনিবার তেল সংস্থার প্রতিনিধি এবং এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটার ডিলারদের সাথে বৈঠক করার পরে জেলা প্রশাসন আশ্বস্ত করেছিল পশ্চিম মেদিনীপুরে পর্যাপ্ত পরিমাণে এলপিজি গ্যাসের স্টক রয়েছে। কিন্তু বাস্তব চিত্র অন্য কথাই বলছে। কবে এই গ্যাসের সংকট মিটবে সেই দিকেই তাকিয়ে সবাই।
96
comment0
Report
BSBarun Sengupta
Mar 15, 2026 06:49:11
Barrackpur Cantonment, West Bengal:কতদিন কে বরদাস্ত করবে। যা হয়েছে পাল্টা হয়েছে। ইটের জবাব পাটকেল হয়েছে। তৃণমূলের গুন্ডাদের বোঝা উচিত তুমি মারলে পার পাবে না। যদি আমাদের গাড়িতে বোমা থাকতো তাহলে কি শশী পাঁওজার বাড়ি থাকতো ও তো উড়ে যেত উনি একজন মহিলা হয়ে যা করেছেন। এমনটাই মন্তব্য করলে ব্যারাকপুরে প্রাক্তন সংসদ অর্জুন সিং。 অপরদিকে সৌগত রায়ের দাবি শশী পাজার বাড়ি যে আক্রমণ হয়েছে তা পূর্ব পরিকল্পিত। ওর কাছেই বিজেপির অফিস সেখান থেকেই ওর বাড়ি আক্রমণ করেছে। নিন্দের ভাষা নেই। গতকাল মোদি যে প্রকল্পের ঘোষণা করেছেন তা ওই ঘোষণা মাত্র কিছুই হবে না। এই প্রসঙ্গে অর্জুন সিং এর দাবি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে, দিল্লির টাকা আসে আর উনি নিজের নামে সেটা চালাতে চেষ্টা করেন রাজ্য সরকারের কোন প্রকল্প কত দিন চলছে।
162
comment0
Report
PCPrabir Chakraborty
Mar 15, 2026 06:18:06
Kolkata, West Bengal:Vote घोषणा अब समय की प्रतीक्षा Vote घोषणার দিন এগিয়ে আসতেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জল্পনার শেষ নেই তৃণমূলের প্রার্থী তালিকায় সম্ভাব্য নতুন মুখ কারা ? সেই নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূল শিবিরে কান পাতলেই কিছু नाम নিয়ে আলোচনা শোনা যাচ্ছে নতুন নামের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম নিয়ে আলোচনা রয়েছে । আলোচনায় শোনা যাচ্ছে জয়া দত্তের নাম ও । বিধানসভায় প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর নাম । আরেক সাংসদ সামিরুল ইসলাম ও হতে পারেন বিধানসভায় দলের প্রার্থী । দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের যেসব মুখপাত্র দের নাম শোনা যাচ্ছে তারা হলেন । কুণাল ঘোষ , অরূপ চক্রবর্তী , তন্ময় ঘোষ ।
163
comment0
Report
ABArup Basak
Mar 15, 2026 06:17:30
Mal Bazar, West Bengal:গত কয়েকদিন ধরে বানিজ্যিক গ্যাসের তীব্র সংকটে সমস্যায় পড়েছেন ছোট খাবারের হোটেল মালিকরা। ডোমেস্টিক গ্যাস নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া গেলেও বাজারে বানিজ্যিক গ্যাসের সরবরাহ প্রায় নেই বললেই চলে। ফলে বড় হোটেলের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট খাবারের হোটেলগুলো। গ্যাসের অভাবে বেশ Einige (some) হোটেল বন্ধের মুখে। আবার যেসব হোটেল চালু রয়েছে, সেগুলোতে বাধ্য হয়ে কাঠ বা কয়লা দিয়ে রান্না করতে হচ্ছে। এতে খরচ বাড়ছে, তেমনই সব খাবার গরম অবস্থায় পরিবেশন করাও সম্ভব হচ্ছে না বলে দাবি হোটেল মালিকদের। পরিস্থিতির কারণে অনেক হোটেল মালিক খাবারের মেনুতেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। তার প্রভাব পড়ছে ব্যবসাতেও। খাবারের সংখ্যা কমে যাওয়ায় খদ্দেরের সংখ্যাও কমছে বলে অভিযোগ। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ছোট হোটেল মালিকরা।
82
comment0
Report
MDMritunjay Das
Mar 15, 2026 06:17:05
Bankura, West Bengal:বহিরাগত নয় চাই ভূমিপুত্র ওন্দায় পোস্টার জুড়ে চাঞ্চল্য। তর্জা শাসক বিরোধী শিবিরে।। ভোট এগিয়ে আসছে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ শুধু সময়ের অপেক্ষা এর মাঝেই বাঁকুড়া ওন্দা বিধানসভায় পোস্টার ঘিরে চাঞ্চল্য। বহিরাগত প্রার্থী নয় ওন্দায় চাই ভূমিপুত্র এমন পোস্টার দেখা গেল নিকুঞ্জপুর এলাকায়। পোস্টার ঘিরে তর্জা শুরু হল তৃণমূল ও বিজেপির মধ্যে। নির্বাচন দিনক্ষন ঘোষনা শুধু সময়ের অপেক্ষা। এখনও প্রার্থী তালিকায় প্রকাশ হয়নি। প্রার্থীর নাম প্রকাশের আগে বহিরাগত ভূমিপুত্র বিষয় সামনে এলো। ওন্দা বিধানসভায় নিকুঞ্জপুর এলাকায় পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। "বহিরাগত হটাও, ওন্দা বাঁচাও, চাইনা আমরা বহিরাগত চাই আমরা ওন্দার ভূমিপুত্র" এমন পোস্টার দেখা গেল নিকুঞ্জপুর এলাকায়৷ পোস্টারে নিজেদের তৃণমূল কর্মীর পরিচয় দিয়ে পোস্টার ঘিরে ভোটের গরম ওন্দায়। এই পোস্টার ঘিরে ওন্দায় শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা। পোস্টারের পিছনে বিজেপি রয়েছে এমন দাবি করেছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ्वন্দ্বকে দায়ী বিজেপি।
167
comment0
Report
BMBiswajit Mitra
Mar 15, 2026 06:16:34
Ranaghat, West Bengal:নির্বাচনের আগেই শান্তিপুরে বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। দলীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর মণ্ডল-২ এর সভাপতিটি গৌরাঙ্গ বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কয়েক মাস আগেই মণ্ডল সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। গৌরাঙ্গ বিশ্বাসের অভিযোগ, সভাপতি হওয়ার পর থেকেই দলের একাংশ তাকে কাজ করতে দিচ্ছিল না এবং অনেক বৈঠক বা কর্মসূচিতেও তাকে ডাকা হতো না। সম্প্রতি নির্বাচন কমিটি গঠন নিয়ে দলেরই একাংশের সঙ্গে মতবিরোধ ও বচসার ঘটনা ঘটে। তার দাবি, ১০ মার্চ তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে এবং ১১ মার্চ তিনি তা হাতে পান, যেখানে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ১৩ মার্চ তাকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ। ভোট ঘোষণার আগে এই ঘটনায় বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ছে বলে রাজনৈতিক মহলের মত। যদিও তৃণমূলের দাবি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নির্বাচন করছে বিজেপি সেই টাকার ভাগ্নি তাদের মধ্যে গণ্ডগোল। 1. গৌরাঙ্গ বিশ্বাস বহিষ্কৃত বিজেপি নেতা 2. কৃষ্ণপদ রাহা সাধারণ সম্পাদক তৃণমূল
173
comment0
Report
PDPradyut Das
Mar 15, 2026 05:35:17
Jalpaiguri, West Bengal:রাতে রহস্যজনক ঘোরাঘুরি, ছেলেধরা সন্দেহে মহিলাকে ধরে উত্তেজনা জলপাইগুড়ির পাহাড়পুরে। ঘটনায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান প্রাথমিকভাবে জানা যায় মহিলা মানুষের ভারসাম্যহীন। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় শনিবার রাতে এক মহিলাকে ঘিরে ছেলেধরা সন্দেহে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, রাতে এক অচেনা মহিলাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় তাদের। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভুট্টা খেতের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এরপরই এলাকাবাসী তাড়া করে তাকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করার চেষ্টা করলে স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং তার শাস্তির দাবি তোলেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য মহিলাকে থানায় নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মানসিক ভারসাম্যহীন মহিলাকে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
176
comment0
Report
Advertisement
Back to top