Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

राज्य बजट में लक्ष्मी बंधार में 500 रुपये मासिक वृद्धि की घोषणा

ABArup Basak
Feb 05, 2026 13:03:13
Mal Bazar, West Bengal
राज्य बजट में लक्ष्मी बंधार में 500 रुपये प्रति माह बढ़ाने की घोषणा हुई और यह सुनकर महिलाओं में खुशी की लहर दौड़ गई। 500 रुपये अधिक मिलने से घर खर्च में सहूलियत होगी—यह लक्ष्मी बंधार की लाभार्थी महिलाओं ने कहा।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Feb 18, 2026 06:17:46
Kolkata, West Bengal:ভোটার সংক্রান্ত নথি আপলোডে বড়সড় গাফিলতির ছবি উঠে এল পশ্চিমবঙ্গ জুড়ে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাজ্যে মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি ক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপলোড এখনও বাকি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এই পরিসংখ্যান। জেলা ভিত্তিক তালিকায় দেখা যাচ্ছে, নথি আপলোড বকেয়ার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা—সেখানে ২০,৭০৭টি মামলা ঝুলে রয়েছে। তার পরেই রয়েছে কলকাতা উত্তর (১৫,০৩১)। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া (১০,৪৯৯), কোচবিহার (১০,৪৭৯) এবং দক্ষিণ দিনাজপুর-এর (১০,২৮৫) পরিসংখ্যানও。 অন্য দিকে, তুলনামূলক ভাবে কম সংখ্যা দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর (৬৮), বাঁকুড়া (৮৭) এবং পশ্চিম বর্ধমান-এ (৩৪৬)। আবার ঝাড়গ্রাম, কালিম্পং এবং মালদা—এই তিন জেলায় কোনও বকেয়া নেই বলেই জানানো হয়েছে。 নির্বাচন সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, এত বিপুল সংখ্যক নথি আপলোড বাকি থাকায় ভোটার তালিকা সংশোধনের কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে ইতিমধ্যেই। যদিও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, দ্রুতগতিতে তথ্য যাচাই ও আপলোডের কাজ চলছে। সব মিলিয়ে, নির্বাচন ঘিরে প্রস্তুতির মাঝেই এই পরিসংখ্যান প্রশাসনের উপর বাড়তি চাপ তৈরি করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
0
comment0
Report
NHNantu Hazra
Feb 18, 2026 06:03:22
Salt Lake City, Utah:সাত সকালে ইকোপার্কে দিলীপ ঘোষ । প্রাতঃ ভ্রমণ সেরে দিলেন একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর। প্রশ্ন গুলো হলো...... ১-নির্বাচন কমিশনের সমালোচনা করে বাংলাদেশের ভোটের প্রশংসা করলেন মমতা ব্যানার্জী, উত্তর....... মমতা ব্যানারি রাহুল গান্ধী অখিলেশবাবু এরা বাংলাদেশ ও পাকিস্তানের প্রশংসা করেন ভারত সরকার ভারতের আদালত ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেনা এর থেকে বোঝা যায় এদের মানুষের কথা কি এদের মনটা কোথায় আছে। ২-জাফরাবাদে তৃণমূল এর জনপ্রতিনিধি আর পুলিশ ইচ্ছে করে দেরি করে গেছিলো, জাফরাবাদের ঘটনা তৃণমূল এর চক্রান্ত ছিল, প্রকাশ্যে বললেন  হুমায়ুন কবীর। উত্তর..... তিনি তৃণমূলে ছিলেন তৃণমূলে ভেতরের খবর তিনি বলতে পারবেন ওখানে যে ঘটনা ঘটেছে সেটা সন্দেহজনক সন্দেহজনক এখনো পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা চলছে কতজন মারা গেছে কোথাকার লোক কি তার পরিবারকে কিছু বলা হচ্ছে না। কারণ এর পেছনে বড় চক্রান্ত ছিল এর পেছনে ঠিকঠাক তদন্ত হলে এটা বোঝা যাবে তৃণমূল এটা করিয়েছে আর আমরা বলছি না আমরা সন্দেহ করেছিলাম বাড়ির লোক এই কথা বলছে। ৩-বাবরের নামে না করে অন্য নামে মসজিদ করলে প্রচার হতো না বাবর এর নামে মসজিদের কারণে মানুষ আমাদের কাছে বাবরের জায়গায় হুমায়ুন শাহজাহানের নামে মসজিদ করলে মানুষকে পেতাম না বাবর নিয়ে কোন সিমপাতি নেই আমার বাবুর মুর্দাবাদ বলতেও আমি রাজি। উত্তর...... উনার নাম হুমায়ুন বলে উনি  বাবর এর নামে করছেন কি না কি অন্য কোন কারণ আছে যে বিদেশি আক্রমণকারীর নামে সৌধ নির্মাণ করে তাকে কখনো ভারতবর্ষের লোক শ্রদ্ধা সম্মান করবে না আর কখনো সফল হতে পারবে না। আপনি মসজিদ বানান না আপনার ধর্মীয় বিশ্বাসের উপরে কিন্তু কোন বিদেশি আক্রমণ কারীর নামে মসজিদ বানালে ভারতীয় লোক তাকে কখনো বিশ্বাস করবে না স্বীকার করবে না আর আমার যতদুর জানা আছে ইসলামে কোন ব্যক্তির নামে কোন শৌধ বা মসজিদ হয় না ৪- তৃণমূলের জনপ্রতিনিধিদের টাকা তুলতে হয় বীরভূমের প্রতি মাসে নাকি ৫২ কোটি টাকা উঠে প্রকাশ্যে বলছে। উত্তর...... মমতা ব্যানার্জিও বলেছেন টাকা কে কে নেয় তার পার্টির লোকের নেয় সবাই জানে এটা ওপেন সিক্রেট আর এখানকার সরকার চলে সরকারের পার্টি চলে এখান থেকে এগুলো নতুন কিছু না এর সমাধান কি সমাধান যতদিন তৃণমূল আছে এর সমাধান হবে না কারণ তৃণমূল এগুলো চালিয়ে যাচ্ছে। ৫- জোট নিয়ে তিনি বলছেন সিপিআইএমের ঝামেলার মধ্যে আমি দায়ী নই, সাম্প্রদায়িক লোকের সঙ্গে সেলিম বসে ছিল কেন? কতবার কোন কোন হোটেলে বৈঠক হয়েছিল সিপিআইএম জানতো না। উত্তর..... এইসব নিয়ে আমাদের কোন চিন্তার কারণ নেই সিপিআইএম কংগ্রেস কার দিকে যাবে হুমায়ুন কোভিদ কোন দিকে যাবে এটা ওদের ব্যাপার। ভারতীয় জনতা পার্টি সারধান মানুষের সঙ্গে আছে মানুষ বিজেপির দিকে যেতে চায়।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 18, 2026 05:31:39
0
comment0
Report
ABArup Basak
Feb 18, 2026 05:05:43
Mal Bazar, West Bengal:সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন রেভারেন্ড সোনম লামা... সমাজসেবায় অনন্য স্বীকৃতি পেলেন ওদলাবাড়ির ধর্মযাজক রেভারেন্ড সোনম লামা। মাল ব্লকের ওদলাবাড়ির মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুড়িবাড়ি এলাকার জনপ্রিয় খ্রীস্টান ধর্মযাজক রেভারেন্ড সোনম লামা।গত ১৪ ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। ​গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামক একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। মূলত করোনা মহামারীর অতিমারী আবহে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই কঠিন সময়ে নিঃস্বার্থভাবে আর্তমানবতার পাশে দাঁড়istেছিলেন সোনম লামা। তাঁর সেই উল্লেখযোগ্য সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তাঁকে 'ডক্টর অফ সোশ্যাল সার্ভিস' উপাধিতে ভূষিত করা হয়েছে। Révérend সোনম লামা জানান, চেন্নাইয়ের সেই অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু বিশিষ্টজনের উপস্থিতিতে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। এমন এক আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে তিনি অত্যন্ত আপ্লুত। তিনি বলেন, "মানুষের সেবা করাই পরম ধর্ম। করোনা কালে নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। এই সম্মান আমার একার নয়, বরং ওদলাবাড়িবাসী ও সেই সমস্ত মানুষের, যারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন।" উল্লেখ্য, ওদলাবাড়ি এলাকার ধর্মযাজক হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া উত্তরবঙ্গের ওদলাবাড়ি সহ ডুয়ার্স সংলগ্ন এলাকায়। বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছে। একজন ধর্মযাজকের এই মানবিক উদ্যোগ ও তার আন্তর্জাতিক স্বীকৃতি আগামী দিনে অন্যদেরও সমাজসেবায় অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 18, 2026 05:05:15
Purulia, West Bengal:পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্জন এলাকায় নির্মীত শৌচালয় পরিণত হয়েছে মদ জুয়ার ঠেকে। সরকারের টাকা নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। রাজ্যে government's পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ২০২২-২৩ অর্থ বর্ষে ২৫ লক্ষ টাকা ব্যয়ে পুরুলিয়ার হুড়া ব্লকের চিরকুন্দা গ্রামের অদূরে জনমানবহীন এলাকায় নির্মাণ করা হয় শৌচালয়টি । বসানো হয়েছিল শৌচালয়ের সমস্ত জিনিসপত্র, জলের ট্যাঙ্ক, সোলার প্যানেল, বৈদ্যুতিক সংযোগ করে লাগানো হয়েছিল লাইট । মুখ্যমন্ত্রী ভার্চুালি ভাবে এই শৈচালণের উদ্বোধনও করেছিলেন । কিন্তু নির্জন এলাকার তৈরি হওয়া এই শৌচালয়টি কোনোদিন ব্যবহারই হয়েছে। দেখভালের অভাবে চুরি গিয়েছে সোলার প্যানেল, ইলেকট্রিক সুইচ - বোর্ড, ভেঙ্গে গিয়েছে শৌচালয়ের সমস্ত জিনিসপত্র । স্থানীয়দের অভিযোগ, ফাঁকা জায়গার সুযোগ নিয়ে প্রতিদিন চলে মদ জুয়ার আসর, চলে অসামাজিক কাজকর্ম। সরকারের টাকা নয়ছয় না করে, জনবসতিপূর্ণ এলাকায় এই শৌচালয় নির্মাণ হলে সকলেই উপকৃত হতেন। বিষয়টি নিয়ে বিজেপি পরিচালিত হুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দ্বীপ সিং সর্দারও বলেন একই কথা । গ্রাম পঞ্চায়েতের বিগত তৃণমূলের বোর্ড চলার সময় এই কাজ হয় । তার দাবি, কাটমানির টাকা খেয়ে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হয়েছে । বাইট: ১) মেঘনাথ কর (স্থানীয় বাসিন্দা) ২) উজ্জল কালিন্দী (স্থানীয় বাসিন্দা) ৩) সন্দ্বীপ সিং সর্দার (প্রধান, হুড়া গ্রাম পঞ্চায়েত) ৪) সুভাষ মাহাতো (ব্লক তৃণমূল সভাপতি তৃণমূল, হুড়া ব্লক)
0
comment0
Report
PDPradyut Das
Feb 18, 2026 04:49:58
Jalpaiguri, West Bengal:চাকরি চাই বাংলা, স্লোগান বিজেপি যুব মোর্চার। বিজেপির যুব আড্ডা কর্মসূচি জলপাইগুড়িতে। বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়ির বীরেন্দ্র ভবনে ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি বিভাগের পক্ষ থেকে এক ‘যুব আড্ডা’ কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় যুব মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি তথা এবিভিপি-র প্রাক্তন রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকারকে। শিলিগুড়ি বিভাগের অন্তর্গত কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বাছাই করা কর্মীদের নিয়ে আয়োজিত এই সভায় মূল ফোকাস ছিল বিজেপির ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচি। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, “তৃণমূল সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়ে ১৫০০ টাকার ভাতা দিয়ে যুবসমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে। ময়নাগুড়ির এক তৃণমূল নেতার ‘১৫০০ টাকায় গুটখা খাওয়ার’ মন্তব্যই প্রমাণ করে যুবশক্তির প্রতি শাসকদলের মানসিকতা ঠিক কী।”
0
comment0
Report
MDMritunjay Das
Feb 18, 2026 04:49:07
Bankura, West Bengal:দেওয়ালে ভোট যুদ্ধ। দেওয়ালে দেওয়ালে রঙ তুলির টানে শাসক বিরোধী টানটান লড়াই। জমে উঠেছে ভোটের আগেই ওন্দা বিধানসভা। দেওয়াল দখল হয়েছে শাসক বিরোধীর ভোট প্রচারে। রঙ তুলির টানে প্রতীক এঁকে একে অপর কে টেক্কা দিচ্ছে শাসক বিরোধীর দেওয়াল লিখন। ছড়া থেকে কার্টুন যুযুধান দুই শিবির এখন দেওয়াল লিখনে এগিয়ে রাখতে মরিয়া। বাঁকুড়ার ওন্দা বিধানসভা জিতবে কে সেটা সময় বলবে তবে ওন্দাবাসী বলছে ভোটের দামামা বেজেছে দেওয়াল লিখনে বেশ জমে উঠেছে। শাসক বিরোধীর বাক যুদ্ধ তো চলেছে। তবে এবার শাসক ও বিরোধীর দেওয়াল লিখনে বাঁকুড়ার ওন্দা বিধানসভা জমে ক্ষীর। রঙ তুলির টানে ঘাসফুল শিবিরের উন্নয়ন দেওয়াল লিখন। কবিতার ছলে উন্নয়নের কথা আবার কবিতার ছন্দে বিরোধীদের আক্রমন। এইভাবেই নিজের দলের প্রচার কে ছড়িয়ে দিচ্ছে ওন্দা ব্লক তৃণমূল। তবে পিছিয়ে নেই বিজেপি। সম্প্রতি নরেন্দ্র মোদির দেওয়া শ্লোগান ভরে উঠছে বিজেপির দেওয়াল লিখনে। তৃণমূলকে আক্রমন করে দেওয়ালে দেওয়ালে বিজেপির রঙ তুলির টান। হিন্দুত্ব কে জাগিয়ে তোলা থেকে ক্ষমতায় এলে নানান প্রতিশ্রুতির কথাও দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলছে বিজেপির কর্মীরা। ওন্দা বিধানসভা কেন্দ্রের গ্রামে গ্রামে দেওয়ালে দেওয়ালে ভোট যুদ্ধ শুরু। দেওয়ালে দেওয়ালে শাসক বিরোধীর নানান দেওয়াল লিখনে ভোট যুদ্ধ বেশ জমেছে বলেই মনে করছে এলাকার মানুষ.
0
comment0
Report
ABArup Basak
Feb 18, 2026 04:45:37
Mal Bazar, West Bengal:*বাইকে চেপে বাড়ি ফেরার পথে রাতেই চিতাবাঘের হামলা, জখম দুই মাছ ব্যবসায়ী...* রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে চলন্ত বাইকের উপর আচমকা চিতাবাঘের ঝাঁপ। ভয়াবহ সেই ঘটনায় গুরুতর জখম হলেন দুই মাছ ব্যবসায়ী। রাত প্রায় নটা নাগাদ মাল ব্লকের ডামডিম স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবাবু শা (৪০) ও শিবেন বর্মন (৫২) নামে দুই মাছ ব্যবসায়ী সেদিন বেইতগুড়ি চা বাগানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। বিক্রি সেরে রাতে তাঁরা বাইকে চেপে ডামডিম স্টেশন এলাকার দিকে ফিরছিলেন। অভিযোগ, অঞ্চল অফিস ও স্থানীয় লাইব্রেরির মাঝামধ্যে জায়গা পৌঁছতেই রাস্তার ধার ঘেঁষে থাকা ঝোপঝাড়ের আড়াল থেকে একটি চিতাবাঘ আচমকা বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যায়। দু’জন আরোহীই রাস্তায় পড়ে গিয়ে জখম হন। তাঁদের চিৎকার ও বাইকের শব্দে চিতাবাঘটি কিছুক্ষণ তৎপর থাকলেও পরে দ্রুত পাশের চা বাগানের ভিতরে ঢুকে যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর আশপাশের বাসিন্দারা ছুটে এসে আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ফিরে যায়। আহত রামবাবু শা বলেন, “আমরা প্রতিদিনের মতোই ফিরছিলাম। আচমকা কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা রাস্তায় ছিটকে পড়ি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।” স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকার একদিকে গুডহোপ চা বাগান এবং অন্যদিকে বেতবাড়ি চা বাগান রয়েছে। দুটি চা বাগানের মাঝখান দিয়ে সংযোগকারী রাস্তা হওয়ায় প্রায়ই বন্যপ্রাণীদের চলাচল দেখা যায়। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে চিতাবাঘ রাস্তা পারাপার করে এক দিক থেকে অন্য দিকে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনদপ্তরের তরফে এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে。 বাইট ১) রামবাবু শা আহত মাছ ব্যাবসায়ী। ২) শিবেন বর্মন মাছ ব্যাবসায়ী।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 18, 2026 03:36:16
Baruipur, West Bengal:মহিলা ভোটব্যাংকের উপর জোর Shovkat Mollaar, প্রায় ২০ হাজার মহিলা কে নিয়ে মিছিল নিজের বিধানসভায়।। তার বিধানসভাতেও AERO অফিসার সাসপেন্স, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন বাড়াবাড়ি করছে। ২৬ শে ভোটে এর জবাব পাবে । মহিলা ভোট ব্যাংক এর উপর জোর Shovkat Mollaar। প্রায় ২০ হাজার মহিলা দের কে নিয়ে তার নিজের বিধানসভা ক্যানিং পূর্ব জীবন তলায় মিছিল করলেন। তিনি জানান তার বিধানসভা সহ নির্বাচন কমিশনার AERO দের বরখাস্থ করা নিয়ে তিনি বলেন এটা সম্পূর্ণ বিজেপির চাল । তাকে ওয়ারনিং দিতে পারতো। এভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়ার কোন মানে হয় না। তার পরিবার আছে। সম্পূর্ণ বিজেপির ইন্ধনে কমিশন বাড়াবাড়ি করছে। ২৬ শে ভোটের এর উচিত জবাব পাবে। বাম, কংগ্রেস, আই এস এফ যতই জোট করুক এর পিছনে আছে বিজেপি। প্রচুর ফান্ডিং তারা দিচ্ছে। যে কোনো ভাবে শাসকদলকে হারানোর জন্য। কিন্তু ২৬ এর ভোটে উচিত জবাব দেবে বাংলার মানুষ। ২৫০ টা সিটে তৃণমূল কংগ্রেস জিতবে। এমনই দাবি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তিনি আরা বলেন বাবরি মসজিদকে সামনে রেখে হুমায়ুন কবি রাজনীতি করতে চলেছে। বাংলার মানুষ তাকে বিশ্বাস করবে না। জামানার জব্দ করে দেবেন যদি ক্যানিং পূর্বতে তিনি প্রার্থী হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা ৩১টা আসনে শওকত মোল্লাকে যেখানে প্রার্থী হতে বলবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন এমনই দাবি শওকত মোল্লার।
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 18, 2026 03:35:51
Barrackpur Cantonment, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছানি স্ত্রী প্রকল্পের আবদার বারানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। যে অত্যাচার নির্বাচন কমিশন করেছে আমরা অর্থাৎ তৃণমূল রবীন্দ্র সংগীত বাজালেও ভোটের বাক্সে ডিজে জনপায় বাজিয়ে দেবে। সারা বাংলার মতো বরানগরে ও প্রভূত উন্নতি হয়েছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থা আর এসব বিরোধীরা চোখে দেখতে পাচ্ছ না তাই বরানগরের বিধায়িকা সায়ন্তিকার আবদার মুখ্যমন্ত্রীর কাছে যেন তিনি ছানি শ্রী প্রকল্প চালু করেন। যাতে বিরোধীদের ছানি পড়া চোখ কেটে উন্নয়ন দেখতে পায়। পাশাপাশি তারার আরো দাবী যে ধরনের অত্যাচার মানুষের উপর নির্বাচন কমিশন করেছে আমরা হয়তো রবীন্দ্র সংগীত বাজাই। কিন্তু ভোট বাক্সে ডিজে ভোটাররা বাজাবে। এইভাবে নির্বাচন কমিশনকেও কটাক্ষ করতে ছাড়েননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 18, 2026 03:20:10
Ranaghat, West Bengal:বেশ কয়েক মাস ধরে সংলগ্ন এলাকায় বেআইনি মদের রমরমা ব্যবসার কারণে স্থানীয় বাসিন্দারা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের পর অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে -র পুলিশ ফোর্স ও দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আজ রাতে ওই এলাকায় অভিযান চালান。 অভিযানের সময় স্বপন দাস নামক এক ব্যক্তিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার দোকান থেকে লক্ষাধিক টাকার বেআইনি মদ উদ্ধার করে পুলিশ তা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়。 পুলিশের এই তৎপরতায় বাদকুল্লা ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট ও স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এই পদক্ষেপের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সমাজবিরোধী কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে。
0
comment0
Report
Advertisement
Back to top